JAZZBAAT 24 BANGLA
০৭ অক্টো ২০২৬, ০২:৩৪ পিএম
Breaking
Big-Boss 2026: বিগ বস এর বাড়িতে চরম উত্তেজনা, এবার সপ্তাহের মাঝখানে এভিকশন Mahua Moitra : মহুয়ার ‘কামড়’ কাণ্ড! দিল্লির বিক্ষোভে মহিলা পুলিশকে ঘিরে ভাইরাল ভিডিও, তু... Ladakh: মানচিত্রে ২৮ নাম, বার্তা চিন-পাকিস্তানকে! আকসাই চিন থেকে পাক-অধিকৃত কাশ্মীর লাদাখে... Rahul Gandhi: রাহুলের হাতে ‘এনার্জি ড্রিঙ্ক’, প্রিয়ঙ্কাকে ধরিয়ে দিলেন বোতল! প্রতিবাদের মাঝ... INDIA: ‘ভোটচুরি’ অভিযোগে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ INDIA Bloc! ৯ অক্টোবর রাষ্ট্রপতি ভবনমুখ... RBI: প্রায় ৪ বছর পর RBI-এর বড় সিদ্ধান্ত! রেপো রেট বাড়িয়ে ৫.৫%, বাড়তে পারে EMI Operation Firewall: পাকিস্তানে তথ্যপাচারের সন্দেহে ১৩ নৌসেনাকর্মী! ১০ রাজ্যে একসঙ্গে তল্লা... IIT Bombay: পরীক্ষায় নকল করলেই আর সঙ্গে সঙ্গে শাস্তি নয়! সাহিলের মৃত্যুর পর বড় সিদ্ধান্তে... Big-Boss 2026: বিগ বস এর বাড়িতে চরম উত্তেজনা, এবার সপ্তাহের মাঝখানে এভিকশন Mahua Moitra : মহুয়ার ‘কামড়’ কাণ্ড! দিল্লির বিক্ষোভে মহিলা পুলিশকে ঘিরে ভাইরাল ভিডিও, তু... Ladakh: মানচিত্রে ২৮ নাম, বার্তা চিন-পাকিস্তানকে! আকসাই চিন থেকে পাক-অধিকৃত কাশ্মীর লাদাখে... Rahul Gandhi: রাহুলের হাতে ‘এনার্জি ড্রিঙ্ক’, প্রিয়ঙ্কাকে ধরিয়ে দিলেন বোতল! প্রতিবাদের মাঝ... INDIA: ‘ভোটচুরি’ অভিযোগে এবার রাষ্ট্রপতির দ্বারস্থ INDIA Bloc! ৯ অক্টোবর রাষ্ট্রপতি ভবনমুখ... RBI: প্রায় ৪ বছর পর RBI-এর বড় সিদ্ধান্ত! রেপো রেট বাড়িয়ে ৫.৫%, বাড়তে পারে EMI Operation Firewall: পাকিস্তানে তথ্যপাচারের সন্দেহে ১৩ নৌসেনাকর্মী! ১০ রাজ্যে একসঙ্গে তল্লা... IIT Bombay: পরীক্ষায় নকল করলেই আর সঙ্গে সঙ্গে শাস্তি নয়! সাহিলের মৃত্যুর পর বড় সিদ্ধান্তে...

Big-Boss 2026: বিগ বস এর বাড়িতে চরম উত্তেজনা, এবার সপ্তাহের মাঝখানে এভিকশন

Big-Boss 2026: বিগ বস এর বাড়িতে চরম উত্তেজনা, এবার সপ্তাহের মাঝখানে এভিকশন
এবার কার গলায় পড়তে চলেছে এভিকশনের খাঁড়া? ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: বিগ বসের দুর্গে উত্তেজনার রেশ যেন কাটতেই চাইছে না। বিগ বসের ঘরে প্রত্যেক প্রতিযোগীর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তারা প্রচুর পরিমাণে জল এবং খাদ্যদ্রব্য অপচয় করছেন। এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কোন মূল্যই তারা দিচ্ছে না বিশেষভাবে। তাই বিগ বসের ঘরে এই সপ্তাহের নতুন টাস্কে তাদের জল, খাবার সমস্ত কিছুই অর্জন করতে হবে। এমনকি শোবার জায়গাও, কাজের মাধ্যমে তারা জীতে অর্জন করতে পারবে বালিশ ব্ল্যাঙ্কেট প্রধানত  বিছানাই। প্রতিযোগিতা কোনও কিছুরই মূল্য বুঝতে পারছেন তারা প্রয়োজনের অতিরিক্ত জল এবং খাবার নষ্ট করে বারবার  অসন্তুষ্ট করেছে বিগ বসকে। এবার সেই অপচয়ের মূল্য বুঝিয়ে দিতে বিগ বস একটি টাস্কের মাধ্যমে বন্ধ করে দিল বাড়ির সমস্ত জল খাবার-দাবার এবং থাকার জায়গাও।

টাস্ক শুরু হবার আগেই প্রতিযোগীদের জানিয়ে দেওয়া হয় যে এই টাস্কটি জেতার মাধ্যমে তারা অর্জন করতে পারবেন যাবতীয় নিত্য প্রয়োজনীয় জিনিস যেরকম শোবার জায়গা জল এবং খাবার দাবার। ফলত প্রথমদিনের টাস্কে পেটের খাবার থেকে স্নানের জল সবই তাদেরকে অর্জন করবার জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলো। এই খেলায় ছিল বেশ কিছু কঠিন চ্যালেঞ্জ, কখনো তাদের গম পেশাই করতে হয়েছে কখনো বা করতে হয়েছে জল মগে করে জল ভর্তি একটি ট্যাংক এবং কখনো প্যাডেল করে যেতে হয়েছে সাইকেল। আবার কখনো ঘষে যেতে হয়েছে বরফ যতক্ষণ পর্যন্ত সেটা না গলছে। ব্যক্তিগত এফোর্ট এবং দলগত দক্ষতা দুভাবেই প্রতিযোগিতা সুযোগ পেয়েছে তাদের নিজেদেরকে প্রমাণ করার।

এর মধ্যেই আবার বিতর্কিত ঝিলম গুপ্ত। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি সবচেয়ে অসক্রিয়।তবে আজকে টাস্ক চলাকালীন  অভিযোগকারীদের মুখে বন্ধ করতে কিনা জানা নেই ঝিলম সবচেয়ে কঠিন একটি কাজই হাতে তুলে নেয় তিনি গম পেশাইয়ের  দায়িত্ব পালন করে গেছেন সারাদিন ধরে। অন্যদিকে বাড়ি অন্যান্য সদস্যরাও নিজেদের মতন করে অংশগ্রহণ করে আজকের টাস্কে এবং তার পাশাপাশি সংগ্রহ করতে থাকেন কয়েন এবং এই কয়েনগুলি হল ক্যাপ্টেন হওয়ার জন্য মূল চাবিকাঠি। বিগ বস এর নিয়ম অনুযায়ী যার কাছে যত কয়েন থাকবে ক্যাপ্টেন হওয়ার দৌড়ে সে থাকবে ততটা এগিয়ে। ফলে টাস্ক চলাকালীন চলতে থাকে জটিল হিসেব–নিকেশ। কে কতটা কাজ করছেন এবং কে কত পয়েন্ট সংগ্রহ করতে পারছেন এ সবেরই ওপর নজর ছিল বিগ বসের। শেষ পর্যন্ত ফলাফলে সব সমস্ত প্রতিযোগীকে পিছনে ফেলে সবচেয়ে বেশি কয়েন জমাতে স্বার্থক হন রাজবীর। আর সে কারণেই আগামী সপ্তাহের ক্যাপ্টেন হওয়ার টাস্কে বিগ বস দ্বারা মনোনীত হন তিনি। অর্থাৎ লাক্সারি টাস্কে গুড গেমম্যানশিপ তাকে এনে দিল বাড়তি সুবিধা। 

কিন্তু আসল চমক এলো ঠিক এর পরেই। যেহেতু শনি–রবিবার দাদার দরবারে এপিসোডে কোন প্রতিযোগী এভিকটেড হননি সেহেতু কিছুটা স্বস্তিতেই ছিলেন বিগ বস এর ঘরের প্রতিযোগিতা। কিন্তু সেই স্বস্তি স্থায়ী হলো না বেশিক্ষণ, বিগ বস ঘোষণা করলেন সপ্তাহের মাঝেই হবে এভিকশন বাদ পড়বেন একজন প্রতিযোগী। বিগ বসের এমন সিদ্ধান্তে হতবাক বাড়ির প্রতিযোগিরা। এই সপ্তাহের মাঝখানে এভিকশনের ঘোষণা বদলে দিয়েছে সমস্ত হিসেব। আর এমনিতেই দীপু এবং ছিলামের উপর তেমন খুশি নন বিগ বস। তাহলে কি বাদ পরতে চলেছেন এই দুজন প্রতিযোগীর মধ্যে কোন একজন? নাকি এতদিন আড়ালে থাকা হঠাৎ কোন এক প্রতিযোগী বেরিয়ে যাবেন এ সপ্তাহে বিগ বসের বাড়ি থেকে? উত্তরটা জানা যাবে আগামীকাল। তবে তার আগে বিগ বসের বাড়িতে যে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে তা বলাই যায়। তাই এবার সবার নজর লাক্সারি টাস্কের প্রতিযোগিতা পেরিয়ে ,কে বেরিয়ে যাবেন এই সপ্তাহে বিগ বসের বাড়ি থেকে তার দিকেই।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
12 Views 0 Likes 0 Comments

Related News

Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন্দ্য!
বিনোদন

Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফ...

বিগ বস বাংলার ঘর থেকে প্রথম সপ্তাহেই বিদায় নেওয়ার পর মুখ খুললেন অনিন্দ্য সেনগুপ্ত। তনুশ্রী, দুর্নিবার, সৃজলা ও দীপেন্দুকে নিয়ে নিজের মূল্যায়ন জানিয়ে তিনি বললেন, তাঁর চোখে দুর্নিবারই ঘরের অন্যতম সেরা ‘মাইন্ডগেম’ খেলোয়াড়।

০৬ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজলা গুহ
বিনোদন

Bigg Boss Bangla: মা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলতে পারতেন! মুখ খুললেন অভিনেত্রী সৃজল...

নিউজ ডেস্ক: কিছু সপ্তাহ আগে বিগ বসের ঘরে অভিনেত্রী সৃজলা গুহর সঙ্গে ঘটে গিয়েছে ভয়ংকর দুর্ঘটনা। টাস্কের মাঝে নন্দিনীর ফেলে দেওয়ায় কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। বারবার অভিনেত্রী আঘাত অসুস্থতার কথা বললেও অনেক কথা...

০৬ অক্টো ২০২৬, ০৬:২০ পিএম · 2 মিনিট
Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল
বিনোদন

Bibha Sengupta: এসময়ের বয়োজ্যেষ্ঠ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগী...

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত ৯৪ বছর বয়সে প্রয়াত হলেন। মায়া সেন ও দেবব্রত বিশ্বাসের একনিষ্ঠ ছাত্রী হিসেবে তিনি রবীন্দ্রসঙ্গীতের নিজস্ব গায়কির ধারাকে সমৃদ্ধ করেছিলেন। সারাজীবন গান শেখানো ও সংগীতচর্চাকেই ব্রত করে রাখা এই প্রবীণ শিল্পীর প্রয়াণে শোকস্তব্ধ সংগীতমহল।

০৬ অক্টো ২০২৬, ০৩:২২ পিএম · 2 মিনিট
Sipara Khan: নাতনির জন্মদিনে বিরল উপস্থিতি সেলিমের, হাজির সলমন-সোহেলও
বিনোদন

Sipara Khan: নাতনির জন্মদিনে বিরল উপস্থিতি সেলিমের, হাজির সলমন-সোহেলও

মুম্বই: একরত্তি সিপারা খান পা দিল এক বছরে। আর সেই বিশেষ দিনটিকে ঘিরে যেন ফের একসঙ্গে ধরা দিল খান পরিবারের বড় অংশ। আরবাজ খান এবং শুরা খানের মেয়ে সিপারার প্রথম জন্মদিনে হাজির ছিলেন সলমন খান, সোহেল খান, সেলিম খান, সালমা খা...

০৬ অক্টো ২০২৬, ১১:১২ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.