JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০১:০৩ পিএম
Breaking
অদ্ভুত হাড় ভেবে ফেলে দিয়েছিলেন শ্রমিকেরা! সেই হাড়ই খুলে দিয়েছিল মানবসভ্যতার হারানো ইতিহা... ঘড়ির কাঁটার নেপথ্যে হাজার বছরের ইতিহাস SIR: SIR-এ স্থানীয় আধিকারিকদের ক্ষমতা বাড়ানোর দাবি DVC: রেলের টাকা এবার সৌরবিদ্যুতে! DVC-কে ৪২০০ কোটি IRFC-র Durga puja 2026: রাজার পথ আটকে এসেছিলেন মা দুর্গা! BangkokFlood: ভারী বৃষ্টিতে জলমগ্ন ব্যাংকক, রাস্তাতেই সাঁতার কাটছে ক্যাটফিশের ঝাঁক Asian Games 2026: এক নিশানায় ইতিহাস! এশিয়ান গেমসে সোনা জিতে নীরু ধাঁধার নজির Big-Boss Bangla: নিরঞ্জনের অল-আউট অ্যাটাকে ভেঙে পড়লেন দুর্নিবার অদ্ভুত হাড় ভেবে ফেলে দিয়েছিলেন শ্রমিকেরা! সেই হাড়ই খুলে দিয়েছিল মানবসভ্যতার হারানো ইতিহা... ঘড়ির কাঁটার নেপথ্যে হাজার বছরের ইতিহাস SIR: SIR-এ স্থানীয় আধিকারিকদের ক্ষমতা বাড়ানোর দাবি DVC: রেলের টাকা এবার সৌরবিদ্যুতে! DVC-কে ৪২০০ কোটি IRFC-র Durga puja 2026: রাজার পথ আটকে এসেছিলেন মা দুর্গা! BangkokFlood: ভারী বৃষ্টিতে জলমগ্ন ব্যাংকক, রাস্তাতেই সাঁতার কাটছে ক্যাটফিশের ঝাঁক Asian Games 2026: এক নিশানায় ইতিহাস! এশিয়ান গেমসে সোনা জিতে নীরু ধাঁধার নজির Big-Boss Bangla: নিরঞ্জনের অল-আউট অ্যাটাকে ভেঙে পড়লেন দুর্নিবার

Big-Boss Bangla: নিরঞ্জনের অল-আউট অ্যাটাকে ভেঙে পড়লেন দুর্নিবার

Big-Boss Bangla: নিরঞ্জনের অল-আউট অ্যাটাকে ভেঙে পড়লেন দুর্নিবার
শৈশবের ট্রমা ও ঘরের ভেতরের স্ট্র্যাটেজিতে এবার নীরু বনাম দুর্নি ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ‘বিগ বস বাংলা’-র অন্দরে ড্রামা, স্ট্র্যাটেজি আর ঝগড়া-বিবাদের পারদ এখন চরম সীমায়। গত সপ্তাহের ‘সোনার বিস্কুট’ টাস্ক ঘিরে জীতু কামাল এবং সোশ্যাল মিডিয়া স্টার তথা কৌতুকশিল্পী নিরঞ্জনের (লাফটারসেন) মধ্যবর্তী চরম ধস্তাধস্তির স্মৃতি এখনও তাজা। টাস্কের মাঝে প্রাইভেট পার্টে হাত লাগার অভিযোগ ও জীতুর মুখ থেকে 'মিথ্যাবাদী' শব্দ শুনে নিজেকে সামলাতে পারেননি নিরঞ্জন। লনে বসে সহ-প্রতিযোগীদের কাছে নিজের অতীতের নারকীয় অভিজ্ঞতার কথা খোলসা করে জানান তিনি— শৈশবে একাধিক পুরুষের হাতে কীভাবে বারবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছিল তাঁকে, আর প্রতিবাদ করলেই কীভাবে সবাই তাঁকে 'মেয়েলি চালচলন'-এর জন্য 'মিথ্যাবাদী' তকমা দিত! সেই ট্রমা থেকেই জীতুর কথায় আত্মনিয়ন্ত্রণ হারিয়েছিলেন তিনি।তবে কেবল ব্যক্তিগত অতীতের যন্ত্রনাই নয়, বিগ বসের সেটে ফিরতেই একের পর এক বিস্ফোরক মন্তব্যে ঘরজুড়ে ঝড় তুললেন 'লাফটারসেন'।

বিগ বস বাংলার ঘরে জীতু কমলের সঙ্গে চরম ঝগড়ার পরেই হাউমাউ করে কেঁদে ফেলেন লাফটারসেন! কিন্তু কেন হঠাৎ এমন নিয়ন্ত্রণ হারান তিনি? জীতুর বলা কোন কথাটা তাঁর অতীতের ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে এনেছিল? অবশেষে প্রকাশ্যে আনলেন তিনি।নিরঞ্জন জানান, ছোটবেলায় তাঁকে বারবার যৌন হেনস্থার শিকার হতে হয়েছে। তিনি বলেন, “ছোটবেলায় একাধিক পুরুষ আমাকে যৌন হেনস্থা করেছে। আমার কথা বলা বা চলায় ছোট থেকেই একটু মেয়েলি ব্যাপার ছিল। আজও হয়তো সেটা কিছুটা রয়ে গিয়েছে। কিন্তু সবচেয়ে কষ্টের ব্যাপার হল, আমি যখন ওই মানুষগুলোর বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করতাম, তখন সবাই উল্টে আমাকেই মিথ্যেবাদী বলত! কারণ আমি মেয়েদের মতো আচরণ করতাম।”

কিন্তু অনবরত দুর্নিবারের খেলা নিয়ে চরম তোপ দেগে ‘লাফটারসেন’ বলেন, “যখনই বিপদ দেখে, দুর্নিবার নিজের তূণ থেকে মোক্ষম অস্ত্রটি বের করে। চোখ লাল করে ছলছল করে আসবে, তারপর দু'ফোঁটা চোখের জল ফেলে নির্দিষ্ট মানুষটির কাছে ইমোশন ম্যানিপুলেট করবে। এটাই ওর নিয়মিত প্যাটার্ন। সবাই তা জানে এবং দেখেছে!” নিরঞ্জনের এই মন্তব্যে ঘরের প্রায় সব প্রতিযোগীই সায় দেন, যা শুনে কার্যত স্তব্ধ হয়ে যান দুর্নিবার।

নিরঞ্জনের এই অল-আউট অ্যাটাকে ভেঙে পড়েন দুর্নিবার। কান্নায় ভেঙে পড়ে তিনি বারবার জিজ্ঞেস করতে থাকেন, “তুই সত্যিই মনে করিস আমি তোকে ম্যানিপুলেট করেছি?” জবাবে ঠান্ডা মাথায় ‘হ্যাঁ’ বলে নিজের অবস্থানে অনড় থাকেন নিরঞ্জন। অবশেষে পরিস্থিতির বরফ কিছুটা গলাতে দুর্নিবারের হাত নিজের মাথায় ছুঁইয়ে সত্যি বলতে বলেন নিরঞ্জন। দুর্নিবারও সে কথা মেনে নিয়ে কান্নায় ভিজিয়ে জানান, “এমন কোনও গেমপ্ল্যান আমার নেই। আমি তোকে ম্যানিপুলেট করিনি নিরু!” 

শৈশবের ট্রমা ও ঘরের ভেতরের স্ট্র্যাটেজিক লড়াই- সব মিলিয়ে এই মুহূর্তে ‘বিগ বস বাংলা’-র সবচেয়ে চর্চিত নাম নিরঞ্জন। 

বিজ্ঞাপনrrr
27 Views 0 Likes 0 Comments

Related News

Feluda: সত্যজিতের গল্পে পর্দায় ফের সব্যসাচী
বিনোদন

Feluda: সত্যজিতের গল্পে পর্দায় ফের সব্যসাচী

সত্যজিৎ রায়ের নির্বাচিত ছোটগল্প অবলম্বনে সন্দীপ রায়ের নতুন প্রজেক্টে ফিরছেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। ফেলুদার পর এবার সত্যজিৎ রায়ের অন্য কোনও গল্পের চরিত্রে তাঁকে নতুনভাবে দেখার অপেক্ষায় দর্শক।

২৯ সেপ্টে ২০২৬, ১০:১৭ এএম · 2 মিনিট
'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা
বিনোদন

'Raaka': গিনেস বুক রেকর্ডে আল্লু অর্জুনের সিনেমা

আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রাকা’ মুক্তির আগেই রিয়েল-টাইমে একসঙ্গে ৩৭ জন পারফর্মারের মোশন ক্যাপচার করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে। প্রায় ৮০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই সিনেমায় অত্যাধুনিক ৯২টি অপটিক্যাল মোশন-ক্যাপচার ক্যামেরা ও ভিএফএক্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

২৮ সেপ্টে ২০২৬, ১১:০৪ পিএম · 2 মিনিট
Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’
বিনোদন

Purulia: বিদেশের মাটিতে বাংলার ‘ছৌ’

দক্ষিণ কোরিয়ার জিনদো আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে পুরুলিয়ার ৮ জন ছৌ শিল্পী 'মহিষাসুরমর্দিনী' ও 'তাড়কা বধ'-সহ একাধিক পালা পরিবেশন করে দর্শক প্রশংসা কুড়িয়েছেন। ইউনেস্কো ও রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই সফরে সাংস্কৃতিক বিনিময়ের পাশাপাশি বাংলার লোকশিল্পের প্রসারে একটি চুক্তি ও ডিজিটাল সহায়িকা উন্মোচিত হয়।

২৮ সেপ্টে ২০২৬, ০৯:০২ পিএম · 2 মিনিট
'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বিনোদন

'জাদুকর সত্যচরণ’: ম্যাজিকের দুনিয়ায় এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী অভিনীত সায়ন্তন ঘোষালের নতুন বাংলা ছবি 'জাদুকর সত্যচরণ'-এর ঘোষণা হয়েছে, যেখানে ইশা সাহাও অভিনয় করছেন। ​২০০৫-০৬ সালের বেনারসের পটভূমিতে নির্মিত এই রহস্যময় ছবিটির শুটিং অক্টোবরে শুরু হবে এবং এটি ২০২৭ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

২৮ সেপ্টে ২০২৬, ০৭:২৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.