শিক্ষাক্ষেত্রে দুর্নীতি নিয়ে বারংবার সরব হচ্ছে ছাত্ররা। সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার জায়গায় মন্ত্রীত্ব সামলাচ্ছেন প্রহ্লাদ যোশী। সিজিপি অর্থাৎ 'ককরোচ জনতা পার্টি’ হস্তক্ষেপ করে এই আন্দোলন প্রত্যাহার করেছে। তবে এখনও আঁচ কমেনি ছাত্র আন্দোলনের। এরমধ্যেই একই কারনে আবার উত্তপ্ত হতে শুরু করেছে ভারতের রাজনীতি।
এবারের ঘটনাটি ঘটেছে ভারতীয় সংসদ চত্বরের সামনে। আজ(২৮শে জুলাই,২০২৬,মঙ্গলবার) বিক্ষোভ দেখালেন বিজেপির সাংসদরা। নিশানায় পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজিৎ সিং বেইন্স।তাঁর পদত্যাগ চেয়েই এই বিক্ষোভ করেছে বিজেপি। এই ঘটনায় নেতৃত্ব দিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল।
ঘটনার সূত্রপাত ঘটেছে পাঞ্জাবের ‘শিক্ষক নিয়োগ যোগ্যতা’ পরীক্ষা,'দ্বাদশ শ্রেণি'র পরীক্ষা এবং 'ফার্মেসি'র পরীক্ষা'য় প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারনে। একই কারনে NEET কেলেঙ্কারির প্রভাবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছিল ছাত্র সমাজ।
আজ সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়েছে! একারনেই রভনীত সিং বিট্টুর মতো বিজেপি নেতারা পাঞ্জাবের শাসক সরকারের ওপর বৃহত্তর বিরোধী চাপের সঙ্গে যোগ দিয়ে সরকারি চাকরি ও পরীক্ষা পরিচালনায় রাজ্য প্রশাসনের ভূমিকার সমালোচনা করেছেন।