JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ১২:৩২ এএম
Breaking
Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও! Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক Software: সফটওয়্যার-লিগালটেক শেয়ারে বড় ধস Kolkata Metro: পুজোর আগে শহরে বাড়ছে মেট্রো, কোন কোন রুটে মিলবে বিশেষ পরিষেবা? Recipe: ঝোল-ঝাল নয়, এবার এয়ার ফ্রায়ারে তৈরি করুন দই তড়কা চিকেন Kolkata: গড়িয়াহাটে দরদাম, মুখে বাংলা—বিদেশিনির মন্তব্যে মুগ্ধ বাঙালি Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল India Vs Brazil: ভোল বদলে মহারণের জন্য প্রস্তুত যুবভারতী, দর্শকের জন্য বড় উপহারের ঘোষণা ক... CyberCrime: আইটি বিশেষজ্ঞ থেকে চিকিৎসক, সাইবার ফাঁদে শিক্ষিতরাও!

স্বাধীনতা দিবসের আবহে বোমা বিস্ফোরণ, গুরুতর আহত ২!

স্বাধীনতা দিবসের আবহে বোমা বিস্ফোরণ, গুরুতর আহত ২!

একাধারে যখন স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে চারিদিকে উৎসবের আমেজ। ‌ ঠিক সেই সময়তেই ঘটে গেল এক বড়সড়ো বিস্ফোরণের ঘটনা। ‌ স্বাধীনতা দিবসের দিন বোমা বিস্ফোরণকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার চাকদহে। গুরুতর জখম হয়েছে দুই দিনমজুর। তাদের মধ্যে একজনের হাতের একাধিক আঙুল উড়ে গিয়েছে। 

জানা গিয়েছে, শনিবার দুপুরে চাকদহ থানার বিষ্ণুপুর দুবড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অন্নপূর্ণা বিশ্বাসের বাড়িতে গাছের ডাল কাটার কাজে গিয়েছিলেন দেবদাস মুন্ডারি ও সরজিত সর্দার নামে দুই দিন মজুর। একমনে নিজেদের কাজে‌ ব্যাস্ত ছিলেন‌ তারা।‌ একটি গাছের নিচে পরিস্কার করার সময় হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে চারিদিক। ‌ 

এই বিস্ফোরণে দুজনেই গুরুতর আহত হন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দু’জনকেই কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের পক্ষ থেকে জানা গিয়েছে, দেবদাস মুন্ডারির হাতের বেশ কয়েকটি আঙুল উড়ে গিয়েছে। সরজিত সর্দারও গুরুতর জখম। তাদের দুজনেরই চিকিৎসা চলছে। ‌

এই ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। পঞ্চায়েত প্রধানের বাড়ির বাগানে বোমা এলো কোথা থেকে তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। চাকদহ থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত প্রধান অন্নপূর্ণা বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাকে ঘিরে গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখছে পুলিশ।

53 Views 0 Likes 0 Comments

Related News

Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক
রাজ্য

Talgram Durga Puja: ঐতিহ্যবাহী পুজোয় এবার অর্থের জট, তুঙ্গে বিতর্ক

অভিযোগ চলতি বছরে পুজোর জন্য অর্থ দিতে অস্বীকার করেছেন স্কুলের প্রধান শিক্ষক সেতাবুর রহমান। বিষয়টি সামনে আসতেই ক্ষোভ দেখা গিয়েছে স্থানীয়দের মধ্যে।

২৯ সেপ্টে ২০২৬, ১১:০৭ পিএম · 2 মিনিট
Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল
রাজ্য

Cooch Behar Railway : রেল-স্থানীয় সংঘাত, বিতরকের গার্ডওয়াল

এই জমি নিয়ে রেল কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যা রয়েছে যার কোনও সঠিক সমাধান হয়নি।

২৯ সেপ্টে ২০২৬, ০৯:২৯ পিএম · 2 মিনিট
North 24 Parganas: হাসপাতালে সন্তান জন্মের পরই গ্রেফতার স্বামী
রাজ্য

North 24 Parganas: হাসপাতালে সন্তান জন্মের পরই গ্রেফতার স্বামী

নিউজ ডেস্ক: উত্তর ২৪ পরগনার বাগদায় সন্তান জন্ম দেওয়ার পরই গ্রেফতার হলেন এক যুবক। অভিযোগ, তাঁর স্ত্রী এখনও নাবালিকা। বাগদা গ্রামীণ হাসপাতালে ওই কিশোরী সন্তান প্রসব করার পর বয়সের বিষয়টি সামনে আসতেই পুলিশকে খবর দেয় হাসপাতাল...

২৯ সেপ্টে ২০২৬, ০৭:০৭ পিএম · 2 মিনিট
Malda Medical College :  আগুন নেভাবেন ডাক্তার-নার্সরাই! মালদা মেডিক্যালে হাতে-কলমে অগ্নিনির্বাপণ প্রশিক্ষণ
রাজ্য

Malda Medical College : আগুন নেভাবেন ডাক্তার-নার্সরাই! মালদা মেডিক্যালে হাতে-কলমে...

আগুন নেভাবেন এবার ডাক্তার, নার্সরা। প্রাথমিক পর্যায়ে আগুন নেভানোর বিশেষ কৌশল দেখালেন দমকল কর্মীরা। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ কর্মশালার মধ্য হাতে কলমে আগুন নেভানোর পদ্ধতি দেখানো হয়।

২৯ সেপ্টে ২০২৬, ০৬:৫১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.