JAZZBAAT 24 BANGLA
২০ নভে ২০২৬, ১০:১৭ এএম
Breaking
হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৮টি দোকান রেকর্ড পতন! হু হু করে কমছে সোনার দাম, কলকাতায় কত? বুলন্দশহরে এনকাউন্টারে নিহত দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্... Brihannala Brigade: পুরকর আদায়ে এবার ‘বৃহন্নলা ব্রিগেড’, রূপান্তরকামীদের সরকারি মর্যাদা দে... Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারো... Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অ... হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৮টি দোকান রেকর্ড পতন! হু হু করে কমছে সোনার দাম, কলকাতায় কত? বুলন্দশহরে এনকাউন্টারে নিহত দাউদ-ঘনিষ্ঠ গ্যাংস্টার নাসিম দুরানি Weather: সমুদ্রেই শক্তি হারাল 'আকভান', শুরু ল্যান্ডফলের প্রক্রিয়া Bangladesh Politics: ‘সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লিগ’, বিস্... Brihannala Brigade: পুরকর আদায়ে এবার ‘বৃহন্নলা ব্রিগেড’, রূপান্তরকামীদের সরকারি মর্যাদা দে... Shoaib Akhtar: স্যান্ডপেপার নয়, বোতলের ছিপি দিয়ে বল বিকৃত করত পাকিস্তান! বিস্ফোরক স্বীকারো... Medical college: কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবের তদন্তে ৩ সদস্যের কমিটি, সিসিটিভি ফুটেজে অ...

একই বুথে ভোটার মুখ্যমন্ত্রী! নন্দীগ্রামে শুভেন্দুর ভোট ঘিরে সকাল থেকেই বাড়তি উন্মাদনা

একই বুথে ভোটার মুখ্যমন্ত্রী! নন্দীগ্রামে শুভেন্দুর ভোট ঘিরে সকাল থেকেই বাড়তি উন্মাদনা
ছবি: নিজস্ব ছবি

একই বুথে ভোটার মুখ্যমন্ত্রী! নন্দীগ্রামে শুভেন্দুর ভোট ঘিরে সকাল থেকেই বাড়তি উন্মাদনা

 

নিউজ ডেস্ক: নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে আজ, মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা উপনির্বাচন। ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭টা থেকে। ভোটপর্ব ঘিরে সকাল থেকেই নন্দীগ্রামের বিভিন্ন বুথে ভোটারদের উপস্থিতি দেখা যাচ্ছে। এর মধ্যেই বিশেষ নজর রয়েছে নন্দনায়েকবাড় প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ নম্বর বুথের দিকে। এই বুথেরই ভোটার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা গিয়েছে, এ দিন বেলা ১১টা নাগাদ নন্দনায়েকবাড় প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ নম্বর বুথে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন মুখ্যমন্ত্রী। ফলে মুখ্যমন্ত্রীর ভোটদানকে কেন্দ্র করে ওই বুথে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশাসনের তরফে বিশেষ নজরদারি রয়েছে।

যে বুথে মুখ্যমন্ত্রী ভোট দেবেন, সেই বুথের সাধারণ ভোটারদের মধ্যেও দেখা গিয়েছে উৎসাহ। স্থানীয় ভোটারদের একাংশ জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে একই বুথের ভোটার হিসেবে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় তাঁরা খুশি। সকাল থেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে বুথে পৌঁছচ্ছেন তাঁরা।

এ দিন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানও সস্ত্রীক ভোট দিয়েছেন। সোনাচূড়া গাংড়া প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ নম্বর বুথে গিয়ে ভোট দেন তিনি। ভোট দিয়ে বেরিয়ে মিলন প্রধান বলেন, মানুষ তাঁর গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। নন্দীগ্রামের মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার চেষ্টা করবে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, রেজিনগরেও সকাল থেকেই ভোটগ্রহণ ঘিরে রাজনৈতিক উত্তেজনা রয়েছে। বিভিন্ন বুথে পোলিং এজেন্টদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে সিপিএম ও কংগ্রেস। সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগও উঠেছে পুলিশের বিরুদ্ধে।

নন্দীগ্রাম ও রেজিনগর দুই কেন্দ্রের উপনির্বাচন ঘিরেই সকাল থেকেই রাজনৈতিক মহলের নজর। নন্দীগ্রামে বেলা ১১টায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভোটদান ঘিরে নন্দনায়েকবাড় প্রাথমিক বিদ্যালয়ের ৭৯ নম্বর বুথে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।

67 Views 0 Likes 0 Comments

Related News

হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৮টি দোকান
রাজ্য

হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক মেলায় বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৮টি দোকান

নিউজ ডেস্ক: হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ড!শুক্রবার সকালের ঘটনা। আগুনে পুড়ে ছাই ১৮টি দোকান, ২টি বাড়ি ও আরএসপির পার্টি অফিস। আলিপুরদুয়ার জেলার হ্যামিল্টনগঞ্জের ঐতিহাসিক মেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘট...

২০ নভে ২০২৬, ০৯:৪১ এএম · 1 মিনিট
Brihannala Brigade: পুরকর আদায়ে এবার ‘বৃহন্নলা ব্রিগেড’, রূপান্তরকামীদের সরকারি মর্যাদা দেওয়ার পথে রাজ্য
রাজ্য

Brihannala Brigade: পুরকর আদায়ে এবার ‘বৃহন্নলা ব্রিগেড’, রূপান্তরকামীদের সরকারি মর...

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিশেষ নির্দেশে রূপান্তরকামীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষ্যে এই অভিনব প্রকল্পের রূপরেখা তৈরি করা হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে ‘বৃহন্নলা ব্রিগেড’। বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল সরকারের এই পরিকল্পনার কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

১৯ নভে ২০২৬, ১০:২৭ পিএম · 2 মিনিট
Dipankar Gop: সাড়ে তিন মাসেও ফেরেননি স্বামী! দুই সন্তানকে নিয়ে প্রশাসনের দরজায় মহামায়া, কবে ফিরবেন দীপংকর?
রাজ্য

Dipankar Gop: সাড়ে তিন মাসেও ফেরেননি স্বামী! দুই সন্তানকে নিয়ে প্রশাসনের দরজায়...

বৃহস্পতিবার শ্বশুর মিশ্রিলাল গোপ এবং দুই সন্তানকে সঙ্গে নিয়ে জলপাইগুড়ির জেলাশাসকের দফতরে পৌঁছন মহামায়া। জেলাশাসক অদিতি চৌধুরী এবং রাজগঞ্জের বিধায়ক দীনেশ সরকারের সঙ্গে দেখা করে স্বামীকে দেশে ফিরিয়ে আনার আবেদন জানান তিনি। পরিবারের একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে অপেক্ষা করতে হবে? কবে আবার বাবার সান্নিধ্য পাবে দুই সন্তান?

১৯ নভে ২০২৬, ০৭:৫৪ পিএম · 2 মিনিট
বেপাত্তা শামিম আহমেদ, মধ্যরাতে তৃণমূল বিধায়কের বাড়িতে CID-র হানা
রাজ্য

বেপাত্তা শামিম আহমেদ, মধ্যরাতে তৃণমূল বিধায়কের বাড়িতে CID-র হানা

নিউজ ডেস্ক: মধ্যরাতে তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে চলল CID ও পুলিশের যৌথ অভিযান। বুধবার মধ্য রাতে ডায়মন্ড হারবারের হিংচেবেড়িয়া এলাকায় মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিমের বাড়ির সামনে পৌঁছে যান তদন্তকারীরা। তবে সেই সময়...

১৯ নভে ২০২৬, ০৩:৩০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.