JAZZBAAT 24 BANGLA
১১ অক্টো ২০২৬, ১০:৫৬ পিএম
Breaking
Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন... Narendra Modi: এশিয়ান গেমসে ৮৫ পদক, সংবর্ধনা দেবেন প্রধানমন্ত্রী ভ্রমণের আগে ক্যাবিন ব্যাগ গোছাচ্ছেন? এই ৩ গ্যাজেট রাখতে একদম ভুলবেন না Red Sea Boat Capsize: লোহিত সাগরে ভয়াবহ নৌকাডুবি! ১০৯ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ১১৬ KMC News: পুরনিগমের পোস্টারে বাংলা-হিন্দির মিশেল,সরানো হল পোস্টার বৈষ্ণব মতে দুর্গাপুজো অথচ দশমীর রাতে মেটে চচ্চড়ি! ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়ির দুর্গা... ‘বিরিয়ানি খান হিন্দু দোকান থেকে’, পুজোর আগে শিলিগুড়িতে শুরু পোস্টার বিতর্ক নিয়ান্ডারথালরা প্রযুক্তিগতভাবে কতটা উন্নত ছিল? কাঠের কাজের দক্ষতা নিয়ে উঠে এলো নতুন তথ্য Headline: দার্জিলিং-এ দুর্গাপুজোয় ‘জামারা’র মাহাত্ম্য, সবুজ চারায় বেঁচে পাহাড়ের প্রাচীন...

সিএবির জীবনকৃতি সম্মান উৎপল চট্টোপাধ্যায়, পূর্ণিমা চৌধুরীকে

সিএবির জীবনকৃতি সম্মান উৎপল চট্টোপাধ্যায়, পূর্ণিমা চৌধুরীকে

স্পোর্টস ডেস্ক: এবার সিএবির জীবনকৃতি সম্মান পেতে চলেছেন উৎপল চট্টোপাধ্যায় আর পূর্ণিমা চৌধুরী। আগামী ৭ সেপ্টেম্বর সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বাংলার ডেভিডকে এই সম্মান দিতে চলেছে বাংলার ক্রিকেট সংস্থা। উৎপল চট্টোপাধ্যায়ের পাশাপাশি জীবনকৃতি সম্মান পাচ্ছেন পূর্ণিমা চৌধুরী। এছাড়াও এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার আশিস নেহরা। অন্যদিকে সিএবির বর্ষসেরা পেস বোলারের সম্মান পেতে চলেছেন মহম্মদ শামি । বুধবার রাতে এমনটাই জানান হয় সিএবির পক্ষ থেকে ।

আগামী ৭ সেপ্টম্বর ধনধান্য অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সিএবির বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেখানেই সম্মান জানানো হবে কৃতীদের। আর এই অনুষ্ঠানেই সম্মানিত করা হবে মহম্মদ শামিকে। গত মরশুমে বাংলার হয়ে সবচেয়ে বেশি উইকেট পাওয়া পেসার হিসাবে এই সম্মান পাবেন তিনি। দীর্ঘদিন ভারতীয় ক্রিকেটে ব্যর্থ তিনি। ইন্ডিয়া টিমের দরজা খুলছে না । তবে সিএবি তাঁর অবদান ভোলেননি । শামির প্যারফরম্যান্সের সুবাদেই তাঁকে এই পুরস্কারে সম্মান জানাচ্ছেন।

অপরদিকে গত মরশুমের সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন সুদীপ ঘরামি। গতবার বাংলার হয়ে দুর্ধর্ষ পারফর্ম করেছিলেন তিনি। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি কোয়ার্টার ফাইনালে ২৯৯ রানের দুরন্ত ইনিংস খেলেন সুদীপ । সম্প্রতি দলীপ ট্রফিতেও পূর্বাঞ্চলের হয়ে শতরান করেছেন তিনি। এছাড়াও‘জেন্টলম্যান ক্রিকেটার অফ দ্য ইয়ার’-এর পুরস্কার পাচ্ছেন সুমন্ত গুপ্ত। মহিলাদের সিনিয়র স্তরে সেরা ক্রিকেটার পুরস্কার পাচ্ছেন তনুশ্রী সরকার। 

সেরা অনূর্ধ্ব-২৩ পুরুষ ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন আয়ুষ সিং। এই স্তরে সেরা মহিলা ক্রিকেটার খেতাব জয় সুজাতা দের। সেরা অনূর্ধ্ব-২৩ বোলার হয়েছেন সুখমিত সিং। অনূর্ধ্ব-১৯ স্তরে সেরা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন চন্দ্রহাস দাস। এই স্তরে সেরা বোলার হয়েছেন অগস্ত্য শুক্লা।এই স্তরে সেরা মহিলা ক্রিকেটার হয়েছেন ইপ্সিতা মণ্ডল। এছাড়াও ক্লাব ক্রিকেটে চ্যাম্পিয়ন-রানার্স টিমদের ট্রফি তুলে দেওয়া হবে। এছাড়াও এই অনুষ্ঠানে আরও পুরস্কার দেওয়া হবে।

#CAB  #UtpalChatterjee #SouravGanguly #MohammadShami

26 Views 0 Likes 0 Comments

Related News

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের
ময়দান

১২ অক্টোবর ISL-এর অভিযান শুরু বাগানের, চেনা নর্থইস্টকে সমীহ প্যানোসের

স্পোর্টস ডেস্ক: আইএফএ শিল্ড অতীত। এবার আইএসএল। আজ থেকে শুরু হয়েছে ২০২৬-২৭ আইএসএল । আর আগামী ১২ অক্টোবর আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান । প্রথম ম্যাচে সবুজ-মেরুনের সামনে নর্থইস্ট ইউনাইটেড।প্রথম ম্যাচেই অ্যাওয়ে ম্যাচ। ...

১০ অক্টো ২০২৬, ০৮:৫৯ পিএম · 2 মিনিট
কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?
ময়দান

কলকাতায় খেলতে আসছেন বিশ্বকাপের তারকা গোলকিপার ভোজিনহা?

আন্তর্জাতিক ফুটবলের তারকাদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে শতদ্রু দত্তের নাম আগেও আলোচনায় এসেছে। লিওনেল মেসিকে কলকাতায় আনার উদ্যোগের পাশাপাশি এমিলিয়ানো মার্তিনেজ এবং রেনে হিগিতার মতো গোলকিপারদেরও ভারতে নিয়ে এসেছেন তিনি। এবার ভোজিনহার সঙ্গে সাক্ষাতের পর নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

০৯ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!
ময়দান

সমীরের গোলে শিল্ড জয় মোহনবাগানের, ফাইনালে লাল-হলুদের বড় ধাক্কা!

স্পোর্টস ডেস্ক: আইএসএল শুরুর আগে কলকাতা ফুটবলে সবুজ-মেরুনের দাপট! চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে ১-০ গোলে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে জয়ের নায়ক সমীর জেলকোভিচ। তাঁর করা একমাত্র গোলেই ট্রফি...

০৯ অক্টো ২০২৬, ০১:০০ পিএম · 2 মিনিট
Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন
ময়দান

Kolkata Derby: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, ডার্বির রং সবুজ-মেরুন

নিউজ ডেস্ক: আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান। ডার্বির রং সবুজ-মেরুন। এ যেন ছিল বদলার ম্যাচ। যেই আভাস আগেই পাওয়া গিয়েছিল মোহনবাগান কোচ প্যানোসের কথায়। যে এবারের ডার্বিটা প্রেস্টিজ ফাইট। মাঠে যেন সেই প্রতিছবিই দেখা গেল...

০৮ অক্টো ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.