JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০২:১৪ এএম
Breaking
শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে... শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত ট্রাম্প-শি বৈঠকে বরফ গলল, কিন্তু কাটল না দূরত্ব! বাণিজ্য-তাইওয়ান-এআই, পাঁচ প্রশ্নে নজর গোট... মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র নাতনির কাছে ‘Blinkit টিউশন’! অনলাইন বাজার শিখলেন নানি, 15 মিনিটেই দরজায় এল এয়ার ফ্রায়ার ভারতের আসার আগেই টিম ইন্ডিয়াকে নিয়ে বড় কথা ব্রাজিল কোচ আন্সেলোত্তির, পাত্তা দিতে নারাজ খাল... শেয়ার বাজারে বড় ধসের আগে কি বাজছে ঘণ্টা? তেল, বন্ড, AI—একসঙ্গে ঘনাচ্ছে মন্দার মেঘ বৃষ্টিভেজা শৈশবের ‘নস্টালজিয়া’ নাকি ক্ষুধার নির্মম ছবি বিশ্বকাপ খেলা দলের বিরুদ্ধে অবিশ্বাস্য দাপট ভারতের, পানামার সঙ্গে ১-১ ড্র করল খালিদ জামিলে...

এই মুহূর্তেই অভিষেকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নয়, বহাল অন্তর্বর্তী রক্ষাকবচ!

এই মুহূর্তেই অভিষেকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নয়, বহাল অন্তর্বর্তী রক্ষাকবচ!

আদালতে স্বস্তি তৃণমূলের যুবরাজের। আপাতত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখল কলকাতা হাইকোর্ট। আপাতত তার বিরুদ্ধে কঠোর কোন পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ এমনটাই জানা গিয়েছে। বিধানসভা নির্বাচনের পর নানান অভিযোগের ভিত্তিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১৬টি এফআইআর দায়ের করা হয়। মঙ্গলবার তারই জন্য রক্ষাকবচ বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই মামলার পরবর্তী শুনানি দিন ধার্য হয়েছে ২৫ অগস্ট। আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন এবং অয়ন ভট্টাচার্য। আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হয়ে সাওয়াল করেন। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল রাখার নির্দেশ দেওয়া হয়।

মঙ্গলবারের এই শুনানিতে বিচারপতি রাজ্যের কাছে জানতে চান বিধানসভা নির্বাচনের পূর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো এফআইআর দাখিল হয়েছিল কিনা? উপযুক্ত তথ্য আদালতে পেশ করার কথা বলেন তিনি। বিচারপতির এই প্রশ্নের উত্তরে রাজ্যের আইনজীবী তথা অতিরিক্ত সলিসিটর জেনারেল  আদালতে জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোটের রেজাল্ট ঘোষণার আগে কোনোরকম এফআইআর হয়নি।

এরপরই বিচারপতির বক্তব্য, এই মুহূর্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন মোতাবেক মামলা খারিজ করা হচ্ছে না। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখুক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তের সহযোগিতা করার নির্দেশ দেন তিনি। তাই এই মুহূর্তেই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয় পুলিশের তদন্ত অনুসারে আদালতের রিপোর্ট জমা পড়বে। পাশাপাশি বিচারপতি আরো বলেন, আগে যে অন্তবর্তী রক্ষাকবচ দেওয়া হয়েছিল।  এখনো তা বহাল থাকছে।

অপরদিকে রাজ্যের তরফে সওয়াল করা হয়, অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ করা উচিত। এমনকি অন্তর্বর্তী রক্ষাকবচকও দেওয়া উচিত নয়। এতে বিচারপ্রতি স্পষ্ট বক্তব্য, তদন্ত করে দেখা হোক। যদি কোনো অপরাধ করা হয়ে থাকে তার বিচার হবে। আদালতের নির্দেশে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সহযোগিতা নিশ্চিত করা যায় তাহলে সমস্যা কোথায়? পাশাপাশি বিচারপতি আরো বলেন, এই অভিযোগ কে করেছে তাও বিবেচনা করে দেখতে হবে। তদন্তের স্বার্থে অভিযোগের সময়কাল নিয়েও বিবেচনা করা উচিত।

এ বিষয়ে অভিযোগকারীর আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় বলেন, নির্বাচনের পূর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান ছিল তা খুবই প্রভাবশালী ছিল। তাই সেই মুহূর্তে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা সম্ভব ছিল না। যদিও বর্তমানেও তিনি যথেষ্ট প্রভাবশালী। এই মামলা প্রত্যাহারের জন্য তাদের ওপরে চাপ দেওয়া হচ্ছে।

এই প্রসঙ্গে বিচারপতি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি প্রভাবশালী হয়ে থাকেন তাহলে তার আমতলার দলীয় কার্যালয় ভেঙে ফেলা হলো কিভাবে? এই প্রশ্নের উত্তরে পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র পাল্টা বলেন,  যে ভবনটি ভাঙা হয়েছিল সেটি অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পত্তি ছিল না আদালতকে ইতিপূর্বে বিষয়টি অবগত করা হয়েছে। এরপরই বিচারপতির পাল্টা প্রশ্ন নির্বাচনের পূর্বে এই কাজ করতে পারতেন?

দুই পক্ষের সওয়াল-জওয়াবে রীতিমতো সরগরম হয়েছিল গোটা আদালত চত্বর। আগামী দিনে এই তদন্তের মোড় কোন দিকে যায় সেটাই দেখার। তবে আপাতত কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন যুবরাজ।

46 Views 0 Likes 0 Comments

Related News

শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত
মহানগর

শ্যুটিংয়ে একইসঙ্গে সোনা-রুপো, কবাডিতে জোড়া ফাইনাল, ষষ্ঠ দিনে দাপটের নাম ভারত

শ্যুটিংয়ের পাশাপাশি দলগত খেলাতেও এ দিন অব্যাহত ভারতের দাপট। মহিলা হকি দল পুল বি-তে আয়োজক জাপানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে।

২৬ সেপ্টে ২০২৬, ০১:১১ এএম · 2 মিনিট
মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র
মহানগর

মাত্র ২০০ টাকায় ডায়ালিসিস! ভবানীপুরে খুলল নতুন কেন্দ্র

কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসক, সমাজসেবী, জৈন সম্প্রদায়ের সদস্য, দাতা এবং বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন। ছিলেন সংস্থার সভাপতি বিনোদ দুগড়ও। পরিষেবা সংক্রান্ত তথ্যের জন্য দেওয়া হয়েছে ০৩৩-২৪৭৫ ০০৮৮ এবং ০৩৩-২৪৭৫ ০০৯৯ নম্বর।

২৬ সেপ্টে ২০২৬, ১২:৪৫ এএম · 2 মিনিট
মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন
মহানগর

মহিলা মোর্চার দায়িত্বে অভিনেত্রী অঞ্জনা, বিজেপির সাংগঠনিক কমিটিতে একাধিক পরিবর্তন

দলীয় সূত্রে জানা গিয়েছে, সংগঠনে একই ব্যক্তির হাতে একাধিক দায়িত্ব না রাখার নীতি কার্যকর করতেই এই রদবদল। এর ফলে সাংগঠনিক পদ থেকে সরে যেতে হয়েছে তিন মন্ত্রী তাপস রায়, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং অগ্নিমিত্রা পালকে। তাঁদের জায়গায় নতুন দায়িত্বে আনা হয়েছে অন্য নেতাদের।

২৫ সেপ্টে ২০২৬, ০৭:০১ পিএম · 2 মিনিট
'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাইকোর্টে
মহানগর

'এই আক্রমণ বন্ধ হওয়া দরকার', আইনজীবী সায়নের উপর ডিম হামলায় স্বতঃপ্রণোদিত মামলা হাই...

শুক্রবার, প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে বলেন, 'আদালত মনে করে আইনজীবীদের উপর এই আক্রমণ বন্ধ হওয়া দরকার ৷ কালকে এ, বি, সি-কে আক্রমণ করা হবে। এর জন্য উপযুক্ত ব্যবস্থা না নিলে আগামী দিনে এই প্রবণতা আরও বাড়বে ৷ তাই স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের এই সিদ্ধান্ত ৷

২৫ সেপ্টে ২০২৬, ০৩:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.