JAZZBAAT 24 BANGLA
০৮ সেপ্টে ২০২৬, ০২:৪০ পিএম
Breaking
অক্টোবরে খুশির খবর, থাকছে অতিরিক্ত ছুটি! গভীর রাতে জলপাইগুড়িতে সিপিএম দফতরে আগুন-ভাঙচুর, অভিযোগ বিজেপি-ABVP-র বিরুদ্ধে খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে নামতে পারল না শুভেন্দুর কপ্টার ক্যামাক স্ট্রিট কাণ্ডে দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি ডেরেক ও’ব্রায়েন টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী সিনেমার পর প্রসাদ বিতরণ, বড় সাফল্য 'হনুমান অংশ' সিনেমার বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা ৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ২৭, জল্পনা ফিচার নিয়ে অক্টোবরে খুশির খবর, থাকছে অতিরিক্ত ছুটি! গভীর রাতে জলপাইগুড়িতে সিপিএম দফতরে আগুন-ভাঙচুর, অভিযোগ বিজেপি-ABVP-র বিরুদ্ধে খারাপ আবহাওয়ার জের, কালিম্পংয়ে নামতে পারল না শুভেন্দুর কপ্টার ক্যামাক স্ট্রিট কাণ্ডে দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি ডেরেক ও’ব্রায়েন টেনিস কোর্ট নয়, পেজের লড়াই এ বার নির্বাচনের ময়দানে এলাকা দখল ঘিরে অশান্তি, ধারালো অস্ত্রের কোপে জখম ২ সিপিআইএম কর্মী সিনেমার পর প্রসাদ বিতরণ, বড় সাফল্য 'হনুমান অংশ' সিনেমার বাবা-মা মারা গেলেও মিলবে পেনশন! ডিভোর্সি মেয়েদের নিয়ে হাইকোর্টের বড় বার্তা ৩ মিনিটে ৩ গোল! কোরিয়াকে ৭-৩ উড়িয়ে দিলেন আনমোলরা সত্য নিকেতনে একের পর এক ‘মরণফাঁদ’! ধসের দু’দিনেই পাশের বাড়ি ভাঙার নির্দেশ পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর আসতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস ২৭, জল্পনা ফিচার নিয়ে

ক্যামাক স্ট্রিট কাণ্ডে দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি ডেরেক ও’ব্রায়েন

ক্যামাক স্ট্রিট কাণ্ডে দ্বিতীয়বার পুলিশের মুখোমুখি ডেরেক ও’ব্রায়েন

কলকাতা, নিউজ ডেস্ক: ক্যামাক স্ট্রিট কাণ্ডে ফের শেক্সপিয়ার সরণি থানায় হাজির হলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন। মঙ্গলবার দ্বিতীয়বারের জন্য পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন ডেরেক। এর আগে তাঁকে আরও একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তদন্তের স্বার্থে ফের তাঁকে ডেকে পাঠানো হয়। সেই মতো নির্ধারিত সময়ে থানায় পৌঁছন তৃণমূল সাংসদ।

ঘটনার সূত্রপাত ক্যামাক স্ট্রিটের অফিসে বিলবোর্ড খোলা নিয়ে। গত ২৭ অগাস্ট পুরকর্মী এবং পুলিশ আধিকারিকরা অভিষেকের পার্টি অফিসে আসেন। কিন্তু বাধা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, অবৈধভাবে ওই বিলবোর্ড লাগানো হয়েছে। এরপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে সরকারি কাজে বাধা দেওয়া,পুলিশকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার এবং ধাক্কাধাক্কির মতো একাধিক অভিযোগ সামনে এসেছে।

এই ঘটনায় তলব করা হয়েছিল ডেরেক ও’ব্রায়েনকে। প্রথম বারের নোটিসে সাড়া দেননি তিনি। তবে দ্বিতীয় নোটিসের পর বুধবার শেক্সপিয়র সরণিতে হাজিরা দেন ডেরেক। এই নিয়ে পর পর তিনদিন হাজিরা দেন ডেরেক। পরে তলব করা অভিষেকের পিএ সুমিত রায়কে। গত সোমবার তাঁকে শেক্সপিয়র সরণি থানায় হাজির হতে বলা হয়েছে। সেই মতো উপস্থিত হন তিনি।

মূলত, কীভাবে এবং কেন ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, সেই বিষয়ে তাঁদের কাছ থেকে বিস্তারিত তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। ঘটনার সময় কে কোথায় ছিলেন, কী হয়েছিল এবং অশান্তি কীভাবে ছড়িয়েছিল, এই সমস্ত বিষয়েই জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অন্যদিকে, প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা IPS হুমায়ুন কবীরকেও তলব করেছে শেক্সপিয়ার থানার পুলিশ ৷ তবে, তদন্তের পরবর্তী ধাপে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে ৷

26 Views 0 Likes 0 Comments

Related News

অক্টোবরে খুশির খবর, থাকছে অতিরিক্ত ছুটি!
মহানগর

অক্টোবরে খুশির খবর, থাকছে অতিরিক্ত ছুটি!

আগামী ৬ই অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগর এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে। ভোট গণনা হবে ৯ই অক্টোবর।

০৮ সেপ্টে ২০২৬, ০২:০০ পিএম · 2 মিনিট
পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর
মহানগর

পাহাড়ে প্রথম প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর

নিউজ ডেস্ক: আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাহাড়ের প্রশাসন, বিপর্যয় মোকাবিলা এবং তিস্তার পরিস্থিতি নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে পর্যালোচনা করবেন তিনি। দুপুর ১২টা নাগাদ কালিম্পং টাউন হলে জেলা ...

০৮ সেপ্টে ২০২৬, ১২:০০ পিএম · 1 মিনিট
কোন কোন ক্লাব পাবে ১ লক্ষ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মহানগর

কোন কোন ক্লাব পাবে ১ লক্ষ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কলকাতা, নিউজ ডেস্ক: পালাবদলের পর নতুন সরকারের প্রথম দুর্গাপুজো। তাই এ বছর দুর্গাপুজোকে ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, এবার আর দুর্গাপুজোর কার্নিভাল হবে না। প...

০৭ সেপ্টে ২০২৬, ১০:৪২ পিএম · 2 মিনিট
বাল্যবিবাহে কড়া রাজ্য, বাড়তি নজরদারির নির্দেশ
মহানগর

বাল্যবিবাহে কড়া রাজ্য, বাড়তি নজরদারির নির্দেশ

কলকাতা, নিউজ ডেস্ক- এতদিন অনেক কিছুই থেকে যেত লোকচক্ষুর আড়ালে। কোন বাড়িতে কি ঘটনা ঘটছে, তার কথা প্রশাসনের কাছে অনেক সময় দেরিতে পৌঁছত। কিন্তু এবার সেই ছবি বদলাতে চলেছে। কোনও বাড়িতে আচমকা হাজির হতে পারে প্রশাসনের বিশেষ...

০৭ সেপ্টে ২০২৬, ০৯:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.