JAZZBAAT 24 BANGLA
২৯ নভে ২০২৬, ০৮:৫৭ পিএম
Breaking
মাথার দাম ছিল ২০ লক্ষ, ছত্তিশগড়ে আত্মসমর্পণ পাঁচ মাওবাদীর Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেল... Al Nassrr: টানা ১০০ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল রোনাল্ডোর আল নাসর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাক... Kolkata Police Recruitment : পুলিশের নিয়োগ পরীক্ষা, চুঁচুড়ায় শেষ মুহূর্তে ফাঁস দুই যুবকের... Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা Mohammed Siraj: গম্ভীরকে কি এড়িয়ে গেলেন সিরাজ? ভাইরাল ভিডিও ঘিরে ভারতীয় শিবিরে অস্বস্তির... Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি? মাথার দাম ছিল ২০ লক্ষ, ছত্তিশগড়ে আত্মসমর্পণ পাঁচ মাওবাদীর Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেল... Al Nassrr: টানা ১০০ ম্যাচে গোল করে বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস গড়ল রোনাল্ডোর আল নাসর ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা হাসিনার! ফিরলেই গ্রেপ্তার, প্রত্যর্পণ প্রশ্নে ভারতের দিকে তাক... Kolkata Police Recruitment : পুলিশের নিয়োগ পরীক্ষা, চুঁচুড়ায় শেষ মুহূর্তে ফাঁস দুই যুবকের... Bangladesh: সংঘর্ষে রণক্ষেত্র বাংলাদেশের জাজিরা Mohammed Siraj: গম্ভীরকে কি এড়িয়ে গেলেন সিরাজ? ভাইরাল ভিডিও ঘিরে ভারতীয় শিবিরে অস্বস্তির... Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি?

মাথার দাম ছিল ২০ লক্ষ, ছত্তিশগড়ে আত্মসমর্পণ পাঁচ মাওবাদীর

মাথার দাম ছিল ২০ লক্ষ, ছত্তিশগড়ে আত্মসমর্পণ পাঁচ মাওবাদীর
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানের মধ্যেই বড় সাফল্য পেল পুলিশ।একসঙ্গে আত্মসমর্পণ করলেন পাঁচ মাওবাদী। রবিবার কাঁকের পুলিশের কাছে আগ্নেয়াস্ত্র-সহ আত্মসমর্পণ করেন তাঁরা। এমনটাই জানিয়েছেন পুলিশ সুপার নিখিল রাখিচা।

জানা গিয়েছে, আত্মসমর্পণকারীদের মাথার দাম মিলিয়ে ছিল ২০ লক্ষ টাকা। তাঁদের মধ্যে রয়েছেন একজন ডিভিশনাল কমান্ডারও। পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ডিভিশন কমান্ডার চন্দর, দু’জন এরিয়া কমান্ডার এবং সংগঠনের আরও দু’জন সদস্য। প্রত্যেকেই নিজেদের আগ্নেয়াস্ত্র পুলিশের হাতে তুলে দিয়েছেন। হিংসার পথ ছেড়ে সমাজের মূলস্রোতে ফেরার সিদ্ধান্ত নেওয়ায় তাদের স্বাগত জানানো হয়েছে।

আত্মসমর্পণকারী মাওবাদীদের স্বনির্ভর করে তোলার জন্য নানা ধরনের প্রশিক্ষণের বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। ইতিমধ্যে আত্মসমর্পণকারী এই মাওবাদীদের যাবতীয় সুযোগ-সুবিধা এবং আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে।

এক সরকারি কর্তা রাজেশ রানা জানিয়েছেন, ছত্তীশগড়ের পাঁচটি জেলায় আত্মসমর্পণকারী মাওবাদীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  দন্তেওয়াড়া, নারায়ণপুর, কোন্ডাগাঁও এবং সুকমার বিভিন্ন পুনর্বাসন কেন্দ্রে প্রশিক্ষণ চলছে।

উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ দেশকে মাওবাদীমুক্ত বলে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে সেই ঘোষণার পরেও ছত্তিশগড়ের বস্তার-সহ বিভিন্ন মাওবাদী অধ্যুষিত এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে নিরাপত্তাবাহিনী। এরই মধ্যে বিজাপুর জেলার ভৈরমগড় এলাকায় ইন্দ্রাবতী নদীর কাছে মাওবাদীদের গোপন ডেরা থেকে বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকা। এরপর এক দিনেই পাঁচ মাওবাদীর আত্মসমর্পণকে নিরাপত্তাবাহিনীর অভিযানে  সাফল্য বলে মনে করা হচ্ছে।

2 Views 0 Likes 0 Comments

Related News

Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে হাতে খেলনা গাড়ি ধরিয়ে বিয়ে ভাঙল কনের পরিবার
দেশ

Meerut: পণের দাবিতে ‘মাহিন্দ্রা থার’ চেয়েছিল পাত্রপক্ষ, সারারাত আপ্যায়ন করে সকালে...

পণপ্রথার বিরুদ্ধে এক অভিনব ও নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী থাকল উত্তরপ্রদেশের মিরাট। বিয়ের ঠিক আগে পণের দাবিতে অনড় থাকা পাত্রপক্ষকে চরম শিক্ষা দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসছে কনের পরিবার। পাত্রের বাবার দাবি মেনে বিলাসবহুল ‘মাহিন্দ্রা থার’ গাড়ি দেওয়ার আশ্বাস দিয়ে সারারাত পাত্রপক্ষকে আপ্যায়ন করার পর, সকালে ক্যামেরার সামনে তাঁদের হাতে একটি প্লাস্টিকের খেলনা থার তুলে দিয়ে বিয়ে ভেঙে দিলেন কনের বাবা।এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।

২৯ নভে ২০২৬, ০৮:৩২ পিএম · 2 মিনিট
Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি?
দেশ

Mohammed Shami: যুবরাজের পর এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন শামি?

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের ২২ গজের পর এবার কি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি? বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে তাঁর সাক্ষাৎ ঘিরে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। রবিবার...

২৯ নভে ২০২৬, ০৭:২৬ পিএম · 2 মিনিট
Sharad Pawar: ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের পর সুর নরম করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার
দেশ

Sharad Pawar: ‘বিশ্বাসঘাতক’ মন্তব্যের পর সুর নরম করলেন কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্...

কেন্দ্রের প্রস্তাবিত ‘ডিলিমিটেশন’ বা সীমানা পুনর্বিন্যাস বিলকে ঘিরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র অন্দরে তৈরি হওয়া তীব্র মতপার্থক্যের মাঝেই সুর নরম করলেন মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার। এনসিপি (শরদ পাওয়ার) প্রধান শরদ পাওয়ারকে ‘পিছন থেকে ছুরি মারা’ বা বিশ্বাসঘাতক বলে আক্রমণ করার ঠিক ২৪ ঘণ্টার মধ্যেই রবিবার তিনি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার প্রস্তাব দিয়েছেন। তবে সেই সঙ্গে তিনি শর্ত রেখেছেন, শরদ পাওয়ারকে এই বিলের সমর্থন প্রত্যাহার করতে হবে। রবিবার নাগপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছয়বারের বিধায়ক ওয়াদেত্তিওয়ার বলেন, “শরদ পাওয়ার সাহেব যদি ডিলিমিটেশন বিলটিকে সমর্থন না করেন, তবে আমি প্রকাশ্য স্থানে তাঁর পায়ে মাথা রেখে ক্ষমা চাইব। এমনকি তিনি যদি বলেন যে আমার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত, তবে আমি সেই সিদ্ধান্ত নিতেও প্রস্তুত।”

২৯ নভে ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল?
দেশ

শত চেষ্টাতেও গলল না বরফ! সংসদে মহিলা সংরক্ষণ বিল আটকাতে ব্যর্থ রাহুল?

নিউজ ডেস্ক: রাত পোহালেই সংসদে পেশ হতে চলেছে সীমানা পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন বিল। সেই বিল আটকাতে মরিয়া হয়ে উঠেছে ইন্ডিয়া শিবির। শেষ মুহূর্তে মরিয়া হয়ে ডিএমকে প্রধান স্ট্যালিনের মান ভাঙাতে এবং বিল রুখতে হাজির হল একেবারে ...

২৯ নভে ২০২৬, ০৭:০৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.