JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০৮:১৯ পিএম
Breaking
Tollywood: অর্ণবের ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনলেন পরিচাল সৃজিত মুখোপাধ্যায় Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড! সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ রবীন্দ্রনাথের কণ্ঠে জয় গোস্বামী ChildLabour: রোদে বসিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা, ভাইরাল দৃশ্যে শিশুর শৈশব নিয়ে উঠছে প্রশ্ন Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহ... Asian Games 2026: এ বার লড়াই সোনার, কোরিয়াকে উড়িয়ে হকির ফাইনালে ভারতের মেয়েরা Tollywood: জন্মদিনে প্রসেনজিৎ: চার দশকের বেশি সময় ধরে টলিউডের পথচলায় ‘বুম্বাদা’ Tollywood: অর্ণবের ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনলেন পরিচাল সৃজিত মুখোপাধ্যায় Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড! সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ রবীন্দ্রনাথের কণ্ঠে জয় গোস্বামী ChildLabour: রোদে বসিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা, ভাইরাল দৃশ্যে শিশুর শৈশব নিয়ে উঠছে প্রশ্ন Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহ... Asian Games 2026: এ বার লড়াই সোনার, কোরিয়াকে উড়িয়ে হকির ফাইনালে ভারতের মেয়েরা Tollywood: জন্মদিনে প্রসেনজিৎ: চার দশকের বেশি সময় ধরে টলিউডের পথচলায় ‘বুম্বাদা’

ChildLabour: রোদে বসিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা, ভাইরাল দৃশ্যে শিশুর শৈশব নিয়ে উঠছে প্রশ্ন

ChildLabour: রোদে বসিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা, ভাইরাল দৃশ্যে শিশুর শৈশব নিয়ে উঠছে প্রশ্ন
পেটের জ্বালায় চুরি শৈশব ছবি: X handle

নিউজ ডেস্ক: দৈনন্দিন জীবনে নানান কাজকর্মের ভিড়ে  প্রতিনিয়ত কত না দৃশ্যের সাক্ষী থাকি আমরা। কথায় আছে খিদের জ্বালা বড় জ্বালা। দুমুঠো অন্নের জন্য অনায়াসেই নষ্ট হতে পারে এক শিশুর শৈশবও। এবার সম্প্রতি প্রকাশ্যে আসা একটি দৃশ্য পথচলতি সাধারণ মানুষের মনকে তীব্রভাবে নাড়িয়ে দিয়েছে। মনে করিয়ে দিচ্ছে আমাদের সমাজের এক নিষ্ঠুর বাস্তবতা। 

ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার মাঝে চটের বস্তা পেতে বসিয়ে রাখা হয়েছে বছর দুয়েক-তিনের নিষ্পাপ দুটি ফুটফুটে শিশুকে। শরীরজুড়ে মাখানো সাদা ছাই বা ভস্ম, কপালে আঁকা চন্দনের তিলক তাদের সাজানো হয়েছে তপস্বী বা সন্ন্যাসীর বেশে। মাথার ওপর একটা ভাঙাচোরা কালো ছাতা আর পায়ের কাছে রাখা দুটো অ্যালুমিনিয়ামের বাটি। সেখানে পথচারীরা ফেলছেন খুচরো পয়সা। পাশ দিয়ে গেরুয়া বসন পরে হেঁটে যাচ্ছেন ভক্ত ও পুণ্যার্থীরা। ছবিটি আপাতদৃষ্টিতে ভক্তিময় মনে হলেও এর অন্তরালে লুকিয়ে রয়েছে এক চরম নিষ্ঠুরতা।

খোলা আকাশের নিচে প্রখর রোদ আর ভ্যাপসা গরমে শিশু দুটি চরম ক্লান্ত ও পরিশ্রান্ত। তাদের চোখেমুখে শুধুই অসহায়তা। দীর্ঘক্ষণ বসে থাকতে থাকতে একপর্যায়ে ঘুমের ঘোরে ঢুলে পড়ছে, চোখ বুজে আসছে ক্লান্তিতে। তবুও বসে থাকতে হচ্ছে, কারণ ধর্ম আর আবেগের মধ্যেই উপার্জনের মাধ্যম বানিয়ে তোলা হয়েছে এই শিশুগুলিকে।

যে বয়সে হাতে খেলনা কিংবা বই থাকার কথা, মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমোনোর কথা, সেই বয়সেই তাদের ব্যবহার করা হচ্ছে পথচারীদের সহানুভূতি আদায় করে অর্থ তোলার হাতিয়ার হিসেবে।কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষের থেকে শিশুর প্রতি বেশি মায়া জন্মাবে পথচারীদের।

https://x.com/SanjuKu79832010/status/2104884826256064939

এই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। অনেকেই বলছেন, শিশুদের দিয়ে এমন অর্থ উপার্জন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা নিজেদের পরিশ্রম ও ঘাম ঝরিয়ে পেট চালাতে পারে না, তারা কোন অধিকার নিয়ে নিজের সন্তানদের এভাবে রোদে বসিয়ে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দেয়? এতে শিশুর শৈশব নষ্ট হচ্ছে।নেটিজেনদের একাংশ স্পষ্ট দাবি তুলেছেন, এই ধরনের দায়িত্বজ্ঞানহীন অভিভাবকদের চিহ্নিত করে কঠোর আইনি শাস্তি দেওয়া উচিত।

শিশু সুরক্ষা কর্মীদের মতে, এটি সরাসরি শিশুশ্রম ও শিশু নির্যাতনের আওতাভুক্ত। যেখানে রাজ্য ও কেন্দ্রের একাধিক শিশু কল্যাণ প্রকল্প চালু রয়েছে, সেখানে শিশুদের ঢাল বানিয়ে ভিক্ষে করানোর এই প্রবণতা রুখতে প্রশাসন কবে সক্রিয় পদক্ষেপ নেবে, তা নিয়ে উঠছে প্রশ্ন।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
23 Views 0 Likes 0 Comments

Related News

Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহল
দেশ

Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘি...

শহরের একটি প্রধান সড়কে প্রায় কোমর সমান জল জমে রয়েছে। সেই জল ঠেলেই ধীরগতিতে এগিয়ে চলেছে বড় বড় ট্রাক, চার চাকার গাড়ি এবং স্কুটার। চারদিকে জল আর জল। রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিলেন টুপি পরা ও সাধারণ পোশাকের এক ব্যক্তি। আচমকাই তিনি রাস্তার জমা জলে দক্ষ হাতে জাল ছুড়ে দেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর জালটি ধীরে ধীরে টেনে তুলতেই দেখা যায়, তার মধ্যে আটকে রয়েছে বেশ কয়েকটি জ্যান্ত মাছ।

৩০ সেপ্টে ২০২৬, ০৫:৫৯ পিএম · 2 মিনিট
Airport: টেকঅফের আগেই বিমানের চাকায় আগুন, জরুরি স্লাইডে উদ্ধার ১৭৩ যাত্রী
দেশ

Airport: টেকঅফের আগেই বিমানের চাকায় আগুন, জরুরি স্লাইডে উদ্ধার ১৭৩ যাত্রী

বিমানের সামনের ও পেছনের দিকের জরুরি স্লাইড দিয়ে যাত্রীরা দ্রুত গড়িয়ে নিচে নামছেন অথচ জীবনের এমন চরম ঝুঁকির মুখেও একদল যাত্রীর মূল মনোযোগ যেন নিজেদের হাতব্যাগে আটকে রয়েছে। কেউ পিঠে ব্যাকপ্যাক ঝুলিয়ে স্লাইড দিয়ে নামছেন, কারও হাতে বড়সড় ট্রলি বা সুটকেস, আবার কেউ কাঁধে সাইডব্যাগ শক্ত করে আঁকড়ে রানওয়ের ওপর দৌড়াচ্ছেন। এমনকি ব্যাগ নামাতে গিয়ে ভারসাম্য হারিয়ে অনেকে রানওয়েতে আছড়েও পড়েন। পেছনে ইঞ্জিনের নিচ থেকে ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে বেরোচ্ছে, ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ইঞ্জিন।

৩০ সেপ্টে ২০২৬, ০৪:৫৪ পিএম · 2 মিনিট
Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি, SIR-এ ১৩ কোটির বেশি ভোটার নিয়ে তীব্র আক্রমণ
দেশ

Mallikarjun Kharge: ‘ব্যালট পেপারে ফিরতে হবে!’ INDIA বৈঠকে খাড়গের বিস্ফোরক দাবি,...

নয়াদিল্লি: নির্বাচন কমিশনের কাজকর্ম, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR এবং EVM নিয়ে ফের সরব বিরোধী জোট INDIA। বুধবারের বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁর প্রারম্ভিক বক্তব্যে দাবি করেন, দেশের গণতান্ত্রিক...

৩০ সেপ্টে ২০২৬, ০২:৩৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.