JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১২:৩৪ পিএম
Breaking
রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘির... মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো ‘এত হ্যাংলা?’ শোভনদেবকে নিশানা মদনের, সই জাল থেকে তৃণমূল ভাঙন,বিস্ফোরক দাবি! টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘির... মমতার তৃণমূলকে ফের কমিশনের তলব! ১৬ সেপ্টেম্বরের শুনানিতে কী জমা দিতে হবে, সামনে বড় সিদ্ধা... ৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন

অভিজিৎ দীপকের সঙ্গে আমরণ অনশনে ইতি তিন ছাত্রনেতার

অভিজিৎ দীপকের সঙ্গে আমরণ অনশনে ইতি তিন ছাত্রনেতার

সোনম ওয়াংচুকের অনুরোধে আমরণ অনশন ভাঙলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে অনশনরত আরও তিন ছাত্র-আন্দোলনকারীও সোমবার উপবাসের ইতি টেনেছেন। তবে আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, অনশন শেষ হলেও প্রতিবাদ কর্মসূচি থামছে না। অন্যদিকে, সোনম ওয়াংচুক নিজে এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।

সোমবার সিজেপির ডাকা ‘চলো সংসদ’ কর্মসূচিকে ঘিরে রাজধানী দিল্লিতে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয়। শুরু থেকেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল দিল্লি পুলিশ। সংসদ ভবনের উদ্দেশে মিছিল এগোতেই পুলিশ তা আটকানোর চেষ্টা করে। অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করা হয়। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই অভিজিৎ দীপকে ঘোষণা করেন যে, সোনম ওয়াংচুকের অনুরোধেই তিনি তাঁর অনশন প্রত্যাহার করছেন। 

উল্লেখ্য, গত শনিবার যন্তর মন্তরের অনশন মঞ্চ থেকে সাদা পোশাকের পুলিশ সোনম ওয়াংচুককে তুলে নিয়ে গিয়ে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি করে। ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমোর দাবি, হাসপাতালে ভর্তি থাকলেও সোনম এখনও নুনজল ছাড়া অন্য কোনও খাবার গ্রহণ করছেন না এবং তাঁর অনশন অব্যাহত রয়েছে।

সোনম ওয়াংচুকের সঙ্গে গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে অনশনে বসেছিলেন আইসা-র তিন সদস্য— নেহা বোরা, মণীশ কুমার এবং আমীন অমিতোজ। রবিবার তাঁদের সঙ্গে দেখা করতে যান অভিনেত্রী শাবানা আজমি। পাশাপাশি আরজেডির রাজ্যসভার সাংসদ মনোজ ঝা, লিবারেশন দলের সাংসদ রাজারাম সিংহ এবং রাজস্থানের সাংসদ আমরা রামও অনশনরত ছাত্রছাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেন। বিরোধী সাংসদরা আন্দোলনকারীদের আশ্বাস দেন, তাঁদের দাবিগুলি সংসদে জোরালোভাবে উত্থাপন করা হবে। সেই আশ্বাসের পরই নেহা বোরা, মণীশ কুমার এবং আমীন অমিতোজ সোমবার অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

58 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.