JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ০১:৩৪ পিএম
Breaking
দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? ফের বাংলাদেশের ময়মনসিংহে দীপু দাসের ছায়া, মাদকবিরোধী কর্মী ফরহাদকে পুড়িয়ে হত্যা প্রবল বৃষ্টির জের, ভয়াবহ ভূমিধস পশ্চিম সিকিমে পুরোপুরি যায়নি নিম্নচাপ, উইক ইন্ডের শেষ দিনেও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে মোদী-জিনপিং বৈঠকের পরই সামনে এল ফারাক! সীমান্ত নিয়ে ভারতের বার্তা শুনল চিন? মোদীর নৈশভোজে গেলেন না জিনপিং! বৈঠকের পর হোটেলেই চিনা প্রেসিডেন্ট, অনুপস্থিত আরও একজন রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো

অক্সফোর্ডের সাজে 'কলেজস্ট্রিট'! পুরমন্ত্রী'র নতুন উদ্যোগ

অক্সফোর্ডের সাজে 'কলেজস্ট্রিট'! পুরমন্ত্রী'র নতুন উদ্যোগ

কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া অর্থাৎ কলেজ স্ট্রিটের রূপরেখায় আসতে চলেছে এক বিরাট পরিবর্তন। লন্ডনের বিখ্যাত ‘অক্সফোর্ড স্ট্রিট’-এর অনুকরণে এবার নতুন সাজে সেজে উঠবে পুরো এলাকা। তিলোত্তমার এই প্রাচীন সাংস্কৃতিক কেন্দ্রকে যানজট ও শব্দদূষণ মুক্ত করে একটি শান্ত, পরিবেশবান্ধব ‘নো ভেহিকেল জোন’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি এই পরিকল্পনার কথা জানিয়ে মঙ্গলবার সকালেই পুরসভা ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে সরেজমিনে এলাকা পরিদর্শনে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এলাকাটি রেইকি করার পর তিনি জানান, কলেজ স্ট্রিটকে আরও আকর্ষণীয় ও সুশৃঙ্খল করে তোলাই সরকারের মূল লক্ষ্য।

কলেজ স্ট্রিটের একটি নির্দিষ্ট অংশকে সম্পূর্ণ গাড়িমুক্ত করা হবে। জরুরি পরিষেবা ও সাধারণ সাইকেল ছাড়া অন্য কোনো চালিত যানবাহন সেখানে প্রবেশের অনুমতি পাবে না।পথচারীদের সুবিধার্থে কিছুটা দূরে তৈরি হবে সাইকেল স্ট্যান্ড। পাশাপাশি, বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য রাখা হবে ব্যাটারিচালিত বিশেষ ই-কার্ট।শহরের প্রাচীন ট্রাম সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে এই নির্দিষ্ট চত্বরে নকশাদার ট্রাম চালানোর পরিকল্পনা রয়েছে।বইয়ের দোকানগুলির বাহ্যিক নকশায় একতা ও নান্দনিকতা আনতে বিশেষ আর্কিটেকচারাল ডিজাইনের কথা ভাবা হচ্ছে।

পুরো এলাকাকে তো বটেই, তবে মূল ট্রাফিক ব্যবস্থার কথা মাথায় রেখে সংলগ্ন সবকটি রাস্তায় গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় বলে জানানো হয়েছে। সেই অনুযায়ী নির্দিষ্ট কিছু রুট চিহ্নিত করে রূপায়ণের কাজ এগোবে। স্থানীয় ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের মতামত সংগ্রহ করেই চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তিলোত্তমার এই প্রাণকেন্দ্রের আধুনিক রূপ দেখতে এখন মুখিয়ে রয়েছেন বইপ্রেমী থেকে শুরু করে সাধারণ রাজ্যবাসী।

11 Views 0 Likes 0 Comments

Related News

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ মেট্রো
মহানগর

রবিবারে পুজোর কেনাকাটায় বেরিয়ে বিপাকে যাত্রীরা! ৯ ঘণ্টা বন্ধ নিউ গড়িয়া-টালিগঞ্জ ম...

কলকাতা: পুজোর মরসুম শুরুর আগেই শহরজুড়ে কেনাকাটার ব্যস্ততা। রবিবার হওয়ায় সকাল থেকেই কলকাতার বিভিন্ন বাজার ও শপিং এলাকায় ভিড় বাড়ার কথা। তার মধ্যেই মেট্রো পরিষেবায় বড়সড় পরিবর্তন হওয়ায় সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রক্ষণা...

১৩ সেপ্টে ২০২৬, ১২:০৮ পিএম · 2 মিনিট
পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন
মহানগর

পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন

নিজস্ব প্রতিনিধি: রাজ্যজুড়ে চলছে খাদ্য সুরক্ষা অভিযান। সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যকর এবং নিরাপদ খাবার নিশ্চিত করতে পথে নেমেছে প্রশাসন। এই পরিস্থিতিতে নম্বর দেওয়া হল খাদ্য-দফতরের তরফে। পুজোয় খারাপ খাবার বিক্রি করলেই এব...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩৩ পিএম · 2 মিনিট
'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের
মহানগর

'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এই বিষয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এখনও প্রতীক নিয়ে কোনও চূড়ান্ত নেওয়া হয়নি।' আসল তৃণমূল প্রসঙ্গে প্রশ্নের উত্তরে তিনি বলে, 'আমাদের কোনও যায় আসেনা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায় কী বললো।

১২ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথের প্রসঙ্গ
মহানগর

বিবেকানন্দের বই নেই? শুভেন্দুর মন্তব্যে পাল্টা শতরূপ, টানলেন স্বামীজির ভাই ভূপেন্দ...

শনিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে শতরূপ ঘোষ দাবি করেন, সিপিআই(এম)-এর বইয়ের স্টলে স্বামী বিবেকানন্দের নিজের লেখা এবং তাঁকে নিয়ে লেখা একাধিক প্রামাণ্য বই নিয়মিত পাওয়া যায়।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.