JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০২:৩৯ এএম
Breaking
Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা... Word Cup 2027: শুরুতেই অজিদের সামনে অগ্নিপরীক্ষা, পাকিস্তানের বিরুদ্ধে কবে নামবেন গিলরা? SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল... SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা Healthtips: কোলেস্টেরলের ওষুধ কি সত্যিই যকৃতের শত্রু? অযথা আতঙ্ক নয়, জেনে নিন আসল সত্যি Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভু... WhatsApp: হোয়াটসঅ্যাপে কিশোরদের জন্য নতুন প্যারেন্টাল কন্ট্রোল, গ্রুপ-চ্যাটে বাড়ল অভিভাবক... Durga puja: মোরগ লড়াই, সাঁওতালি নাচ: এই রীতি এখনও আসছে প্রাচীন জমিদার পরিবারের দুর্গোৎসবে Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বা...

ভারতীয় সিম থেকে জাল নোট, AWES-এর নাম-লোগোয় ভুয়ো প্রতিষ্ঠান!

ভারতীয় সিম থেকে জাল নোট, AWES-এর নাম-লোগোয় ভুয়ো প্রতিষ্ঠান!

কোচবিহার, রেশমি ব্যানার্জি:  স্বাধীনতা দিবসের প্রাক্কালে কোচবিহার থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে তিনজনকে গ্রেফতরের পর একের পর এক চাঞ্চল্য তথ্য উঠে আসছে। ধৃতদের মধ্যে রয়েছেন রশিদুল হক, মহম্মদ সাফিকুল ইসলাম এবং নূর নাসিরউদ্দিন আলী। তদন্তকারীদের দাবি, সীমান্তের পাচারচক্রকে কাজে লাগিয়ে ভারতীয় সিম, জাল নোট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পৌঁছে দেওয়ার একটি সক্রিয় নেটওয়ার্ক ছিল।

তদন্তে উঠে আসে আরও এক এক চাঞ্চল্যকর তথ্য , ভারতীয় সেনার শিক্ষা সংক্রান্ত সংস্থা আর্মি ওয়েলফেয়ার এডুকেশন সোসাইটি (AWES) এর নাম ও লোগো ব্যবহার করে ভুয়ো প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। ওই পরিচয় কাজে লাগিয়ে ভুয়ো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও খোলা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠানটিকে বিশ্বাসযোগ্য গড়ে তুলতেই ভারতীয় সেনার নাম ব্যবহার করা হয়েছিল। 

বিভিন্ন সূত্রে খবর, ভুয়ো পরিচয়ের আড়ালে বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ তৈরি করে সেনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের চেষ্টা করা হচ্ছিল। সেনার গতিবিধি, অবস্থান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য এই নেটওয়ার্ক ব্যবহার হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অনুমান। তবে, ঠিক কি কি তথ্য সংগ্রহ করা হয়েছিল এবং সেই তথ্য কোথায় পাঠানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্রে খবর, ধৃতদের দ্বারা একাধিক ভারতীয় সিম বাংলাদেশে পাচার করা হয়েছে। তদন্তকারীদের আরও দাবি, পাকিস্তানের মাটিতে বসে ভারতের বিভিন্ন সেনা ছাউনিতে যোগাযোগের জন্য এই ভারতীয় সিম ব্যবহার করা হয়ে থাকতে পারে। এমনকি, সেনা জওয়ান ও আধিকারিকদের ফোন করে হানিট্র্যাপের মতো কৌশলে ফাঁদে ফেলার চেষ্টার অভিযোগও সামনে এসেছে।

ধৃতদের মধ্যে রশিদুল হককে এই নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ অপারেটিভ বলে সন্দেহ করছে এস টি এফ। পুলিশের জেরায় সে জানিয়েছে, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে জাল ভারতীয় নোট পাচারের সঙ্গে সে যুক্ত ছিল। তদন্তে, প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার জাল নোটের লেনদেনের কথা উঠে এসেছে বলে জানা গিয়েছে । তার একাউন্টে টাকা পাঠানোর তথ্য তদন্তকারীদের হাতে এসেছে বলে সূত্রে খবর। 

রসিদুলসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করে এই চক্র সম্পর্কে আরও তথ্য জানার চেষ্টা করেছেন তদন্তকারীরা। এই নেটওয়ার্কের সঙ্গে আরও কেউ যুক্ত আছে কি না,ভুয়ো প্রতিষ্ঠানের মাধ্যমে কতদিন ধরে যোগাযোগ চলছিল এবং পাকিস্তানের কোন গোয়েন্দাচক্রের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল কি না-এই সমস্ত বিষয়ে তদন্তের আওতায় রয়েছে।

কোচবিহারের মতো সীমান্তবর্তী এলাকায় এই ধরনের নেটওয়ার্কের সন্ধান মেলায় ঘটনাটিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ভুয়ো প্রতিষ্ঠান ও ডিজিটাল একাউন্ট ব্যবহার করে কিভাবে সেনা সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা চলছিল সেই পুরো প্রক্রিয়াটি এখন তদন্তকারীদের নজরে। ধৃতদের জেরা এবং ডিজিটাল নথি পরীক্ষা শেষ হলে এই গুপ্তচরচক্রের তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে তদন্তকারীদের অনুমান, ধৃতদের বয়ান থেকে আরও বড় নেটওয়ার্কের হদিস মিলতে পারে।

45 Views 0 Likes 0 Comments

Related News

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে পড়ুয়ারা
রাজ্য

SnakeRescue: ধুপগুড়ির স্কুলে হঠাৎ গোখরোর হানা, আতঙ্কে শ্রেণিকক্ষ ছেড়ে ছুটল খুদে...

ঘটনাটি ধুপগুড়ির বোরাগাড়ি ১ নম্বর বিএফপি প্রাথমিক বিদ্যালয়ের। ফণা তুলে দাঁড়িয়ে গোখরো, সিঁটিয়ে খুদে পড়ুয়ারা। প্রায় দু'ঘন্টা আতংকের প্রহর গুনলেন শিক্ষক ও খুদে পড়ুয়ারা। সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে স্কুলে পঠনপাঠন চলাকালীন বাইরে থেকে একটি গোখরো সাপ হঠাৎই শ্রেণিকক্ষের ভিতরে ঢুকে পড়ে। প্রথমে সাপটিকে দেখতে পান কয়েকজন পড়ুয়া। এই বিষধর সাপটি দেখতে পেয়েই আতঙ্কিত হয়ে পড়ে তাঁদের অনেকেই। চিৎকার করতে করতে তাঁরা শ্রেণিকক্ষ থেকে বাইরে বেরিয়ে আসে। পড়ুয়াদের চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান শিক্ষকরা। এরপর পরিস্থিতি বুঝে কোনও ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি পড়ুয়াদের ওই শ্রেণিকক্ষ থেকে সরিয়ে পাশের ঘরে নিয়ে যাওয়া হয়।

০১ অক্টো ২০২৬, ০৮:৩৪ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'শাখারভ সরকারের জয় কেউ আটকাতে পারবেন না' উপনির্বাচনের প্রচারে আত...

বিজেপির তরফে শাখারভ সরকারকে সামনে রেখে জনসংযোগে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীর প্রচারও সেই নির্বাচনী লড়াইয়ে দলের কর্মী-সমর্থকদের উজ্জীবিত করার লক্ষ্যেই বলে মনে করা হচ্ছে।

০১ অক্টো ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
রাজ্য

Murshidabad: ভোটের প্রচারে ৬ বছরের শিশুর মৃত্যু, শোকাহত পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদ: নির্বাচনী প্রচারের মাঝে মর্মান্তিক দুর্ঘটনা। রেজিনগরে রাজনৈতিক প্রচার চলাকালীন গাড়ি থেকে ছোড়া লজেন্স কুড়োতে গিয়ে গুরুতর জখম হয়ে মৃত্যু হল ছয় বছরের শিশু জাসমিনা খাতুনের। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের পরিবেশ তৈর...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৭ পিএম · 2 মিনিট
শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে
রাজ্য

শিশুদের দিয়ে জল আনানোর অভিযোগ, বিক্ষোভ কাটোয়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে

অভিযোগ, অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের দিয়ে বিভিন্ন কাজ করানো হয়। এমনকি, জল আনার মতো কাজেও শিশুদের ব্যবহার করা হচ্ছে বলে দাবি অভিভাবকদের। শুধু তাই নয়, খাবার নিতে আসা শিশুদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ।

০১ অক্টো ২০২৬, ০৩:৪৫ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.