JAZZBAAT 24 BANGLA
০৪ অক্টো ২০২৬, ০১:৫৫ এএম
Breaking
বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল বাইকে এসে এলোপাথাড়ি গুলি, অমৃতসরে মৃত্যু জনপ্রিয় মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু টিকিট কেটেও মেলেনি মেসির দেখা? উরুগুয়ে ম্যাচে ২২ হাজার ফ্রি টিকিট ঘোষণা শুভেন্দুর Kolkata Police: দুর্গাপুজোয় অতিরিক্ত ভিড় এড়াতে বিশেষ ট্র্যাফিক ব্যবস্থা, কোন কোন রাস্তায়... Football Match: মনবীরদের বিরুদ্ধে ৪-০ গোলে জয় সেলেকাওদের Flydubai: 'আমরা গর্বিত', ভারতীয় পাইলটকে দেখতে হাসপাতালে দুবাইয়ের যুবরাজ Maitree Express: পদ্মা সেতু হয়ে `মৈত্রী এক্সপ্রেস’ চালাতে চায় ঢাকা, সময় বাঁচবে তিন ঘণ্টা,... Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা Kunal Ghosh: 'আঘাত নিয়ে নোংরামি...', নন্দীগ্রামে মমতার পা ভাঙা বিতর্কে বিস্ফোরক কুণাল

ডোমকলে সিপিএমের ‘আমার ডোমকল’ পোর্টাল, এবার এক ক্লিকেই মিলবে বিধায়কের সারা!

ডোমকলে সিপিএমের ‘আমার ডোমকল’ পোর্টাল, এবার এক ক্লিকেই মিলবে বিধায়কের সারা!

ডোমকল, রেশমি ব্যানার্জি: বিধায়কের কাছে অভাব-অভিযোগ জানাতে আর দলীয় কার্যালয়ে ছুটতে হবে না। হাতে থাকা মোবাইল থেকেই এবার সরাসরি বিধায়ককে জানানো যাবে এলাকার সমস্যা। ডোমকলে নতুন ডিজিটাল উদ্যোগ নিয়ে এলো সিপিএম। চালু করা হল 'আমার ডোমকল পোর্টাল'। মঙ্গলবার এই অনলাইন পরিষেবার উদ্বোধন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

 

সিপিএমের দাবি, রাজনৈতিক পরিচয় এখানে কোনও বাধা সৃষ্টি করবে না। জানা গিয়েছে, এই পোর্টালের মাধ্যমে এলাকার যে কোনও মানুষ সরাসরি ডোমকল বিধায়ক মোস্তাফিজুর রহমান ওরফে রানার কাছে নিজেদের সমস্যা ও দাবির কথা জানাতে পারবেন। তার জন্য প্রয়োজন শুধুমাত্র মোবাইল ফোন। নির্দিষ্ট QR কোড স্ক্যান করলে খুলে যাবে পোর্টাল। এরপর অনলাইনে পাঠানো যাবে অভিযোগ বা দাবি। পানীয় জলের সমস্যা, রাস্তা বেহাল, নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ, বা এলাকার অন্য যে কোনও পরিসেবা নিয়ে অভিযোগ, সবকিছুই জানানো যাবে এই অনলাইন প্লাটফর্মে। শুধুমাত্র অভিযোগ গ্রহণ করেই বিষয়টি শেষ হবে না। অভিযোগ আসার পর বিধায়ক কি পদক্ষেপ নিলেন,‌ সেই তথ্যও পোর্টালের মাধ্যমে জানানো হবে বলে জানিয়েছেন সিপিএম নেতৃত্ব। সিপিএমের দাবি, দলমত নির্বিশেষে ডোমকলের প্রত্যেক বাসিন্দায় এই পোর্টাল ব্যবহার করতে পারবেন। এতে নাগরিক পরিষেবা অনেক মসৃণ হবে।‌ মানুষদের সমস্যা মিটবে দ্রুত। ‌

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সিপিএম নেতা মহম্মদ সেলিম বলেন,“রাজ্যে প্রথম কোনও বিধানসভায় এমন উদ্যোগ নেওয়া হল। ডোমকলের যে কোনও মানুষ, তিনি যে রাজনৈতিক দলের সমর্থক হোন না কেন, সমস্যার কথা বিধায়ককে জানাতে পারবেন। বিধায়ক সেই মতো প্রশাসনকে জানাবে। কারও সমস্যার প্রেক্ষিতে বিধায়ক কি পদক্ষেপ গ্ৰহন করলেন, সেটাও এই পোর্টালে জানাবেন বিধায়ক। আমরা প্রত্যেক সপ্তাহে নজরদারি চালাব।” শুধু জনসংযোগ নয় এই উদ্যোগের পিছনে রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। ২০২১ সালে বিধানসভায় বামেদের কোনও আসন ছিল না। ২০২৬ সালের বিধানসভায় ডোমকলের হাত ধরে বিধানসভায় জায়গা ফিরে পেয়েছে সিপিএম।

এই পরিস্থিতিতে ডোমকলকে কেন্দ্র করে সিপিএমের এই নতুন ডিজিটাল পরিষেবাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল। সপ্তাহে নিয়মিত পোর্টালের কাজকর্ম পর্যালোচনার কথাও জানিয়েছেন সেলিম। রাজনৈতিক মহলের একাংশের মতে, এতদিন যেখানে 'জনতার দরবার' ছিল রাজনৈতিক জনসংযোগের অন্যতম মাধ্যম, এবার সিপিএম সেই জায়গায় ডিজিটাল জনতার দরবার তৈরি করার পথে হাঁটলো। ডোমকলকে সামনে রেখে রাজ্যে সিপিএমের রাজনৈতিক কৌশল কতটা সফল হয়, এখন নজর সেদিকেই সাধারণ মানুষের।

32 Views 0 Likes 0 Comments

Related News

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা
রাজ্য

Ghagra waterfall: ছেলেকে বাঁচাতে জলে ঝাঁপ, তলিয়ে গেলেন মা

শনিবার ৩ অক্টোবর দুপুরে জলপ্রপাতের কাছে ছবি তোলার পর ফেরার সময় আচমকাই বিপত্তি ঘটে। পরিবারের ৭ বছরের ছেলে প্রিয়ঙ্কন দত্ত হঠাৎ পা পিছলে জলের তীব্র স্রোতে পড়ে যায় বলে জানা যায়।

০৩ অক্টো ২০২৬, ০৮:৩৭ পিএম · 2 মিনিট
Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি হেফাজত
রাজ্য

Sumit Roy: অন্যের সিমে লেনদেন, অধিকাংশ নম্বর কালীঘাটের! সুমিতকে ফের ২ দিনের পুলিশি...

মেদিনীপুর: ন’দিনের পুলিশি হেফাজত শেষ হয়েছে। কিন্তু তদন্তে উঠে এসেছে একের পর এক নতুন তথ্য। বালি ব্যবসায়ীর কাছ থেকে ‘প্রোটেকশন মানি’ নেওয়া, জালিয়াতি ও প্রতারণার অভিযোগের মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে...

০৩ অক্টো ২০২৬, ০৭:৫৭ পিএম · 3 মিনিট
দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু
রাজ্য

দীর্ঘদিনের অবসাদ! ঘরে পড়ে বাবার দেহ, অশোকনগরে প্রাক্তন তৃণমূল নেতার রহস্যমৃত্যু

স্থানীয় এক বাসিন্দার কথায়, দীর্ঘদিন ধরেই ব্যবসা সংক্রান্ত বিষয়ে মানসিক অবসাদে ছিলেন প্রাক্তন তৃণমূল নেতা। সঞ্জয় রাউতের মা মারা গিয়েছেন বছর চারেক আগে। বাবার সঙ্গেই থাকতেন তিনি।

০৩ অক্টো ২০২৬, ০৭:০৫ পিএম · 2 মিনিট
MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ,  জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘিরে চাঞ্চল্য
রাজ্য

MysteriousTree: গাছের গায়ে ফুটে উঠল মহাদেবের মুখ, জলপাইগুড়িতে রহস্যময় অবয়ব ঘির...

ঘটনাটি জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি ব্লকের চরাচরা বাড়ি এলাকার। স্থানীয় বাসিন্দা ঘনশ্যাম রায়ের বাড়িতে রয়েছে একটি প্রাচীন শিমুল গাছ। সম্প্রতি, স্থানীয় কয়েকজনের নজরে আসে, গাছের উঁচু অংশে গাছের ছালের মধ্যে ফুটে উঠেছে একটি অদ্ভুত অবয়ব। দূর থেকে দেখলেও অবয়বটি চোখে পড়ছে সবার। আর একটু কাছ থেকে দেখলে অনেকেরই মনে হচ্ছে সেটি যেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের মুখমণ্ডলের আদল। এরপরই এলাকায় ছড়িয়ে পড়ে এই খবর। শারদীয়ার প্রাক্কালে এমন একটি দৃশ্য ঘিরে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কৌতূহল আরও বেড়ে যায়।

০৩ অক্টো ২০২৬, ০৬:১৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.