JAZZBAAT 24 BANGLA
২০ সেপ্টে ২০২৬, ০৯:২৬ পিএম
Breaking
সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে? যৌন হেনস্থার অভিযোগে ডায়মন্ড হারবারে ধৃত শিক্ষক, চাঞ্চল্য ঘর ভাসে, ফসল ডোবে, পিঠে সন্তান নিয়ে জল ঠেলেন মা, প্রতি বর্ষায় বন্যার একই ছবি বিহারে পুজোর আগেই কলকাতায় তসলিমা নাসরিন, মহাজাতি সদনে বিশেষ অনুষ্ঠান সেলফি তুলতে গিয়েছিলেন দামি গাড়ির সামনে, শিশুর মুখে হাসি ফোটালেন দামি গাড়ির মালিক ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের ভাড়া বাড়িতে তল্লাশিতে চাঞ্চল্য, আগ্নেয়াস্ত্র-সহ মহিলাদের ছবি, ডায়েরি উদ্বার করম উৎসব : বাংলার উচ্চবর্গীয় রাজনীতির নয়া সমীকরণ

সংকোচ ভাঙতে গালাগাল! বনসালির ওয়ার্কশপে কী ঘটেছিল?

সংকোচ ভাঙতে গালাগাল! বনসালির ওয়ার্কশপে কী ঘটেছিল?

স্নিগ্ধ ব্যক্তিত্ব এবং সংযত আচরণে পরিচিত বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। কিন্তু অভিনয়ের খাতিরে একসময় মুখ খুলে গালাগাল দিয়েছিলেন তিনি। পরিচালক সঞ্জয় লীলা বনসালির রামলীলা ছবির প্রস্তুতি পর্বের সেই অজানা অভিজ্ঞতাই প্রকাশ করলেন অভিনেত্রী এবং তার প্রশিক্ষক জয়তী ভাটিয়া।

অভিনয় জগতে ককটেল ছবির পর থেকেই জীবনে আসে বড় পরিবর্তন। সঞ্জয় লীলা ভন্সালীর রামলীলা ছবির জন্য তাকে প্রস্তুত করার দায়িত্ব পেয়েছিলেন জয়তি ভাটিয়া। workshop ছিল ৭ দিনের। প্রতিদিন চার ঘন্টা করেই অনুশীলন নিতেন দীপিকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জয়তী জানান তিনি বুঝে গিয়েছিলেন এই চরিত্রের জন্য দীপিকা সম্পূর্ণ প্রস্তুত। তিনি পরিচালককে জানিয়েছিলেন দীর্ঘ ওয়ার্কশপের প্রয়োজন নেই। পরিচালক যা চাইবেন দীপিকা তা সহজেই আত্মস্থ করতে পারবেন।

ওয়ার্কশপের সবচেয়ে মজাদার অংশ ছিল সিনেমার একটি বিশেষ অভিনয়ের অনুশীলন। ক্যামেরার সামনে যেকোনো ধরনের সংকোচ কাটিয়ে ওঠার জন্য প্রশিক্ষক জয়তী একটি শর্ত দেন দীপিকাকে। বারান্দায় দাঁড়িয়ে জোরে জোরে গালাগাল দিতে হবে কিন্তু নিচের দিকে তাকানো যাবেনা।

জয়তি জানান প্রথমে অনেকটাই দ্বিধা বোধ করছিলেন দীপিকা। কিন্তু পরে এমন ভাবেই চরিত্রে ঢুকে গিয়েছিলেন যে থামতে বললেও তিনি থামেননি। তিনি চালিয়ে যাচ্ছিলেন তার অনুশীলন। এমন অনেক শব্দই ব্যবহার করেছিলেন দীপিকা, যা জয়তির কাছেও ছিল সম্পূর্ণ নতুন। সেই মুহূর্তে তিনি শুধু বলেছিলেন বাহ!

জয়তী আরো বলেন দীপিকা সেই সময় ব্যক্তিগত জীবনে অবসাদের সঙ্গে লড়াই করছিলেন। তবে কাজের সময় কখনই বোঝা যেত না দীপিকা, এত বড় মানসিক লড়াইয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। কাজের প্রতি তিনি এতটাই নিষ্ঠাবান ছিলেন যে অভিনয়ে তার কোন ছাপ পড়তে দেননি অভিনেত্রী।

41 Views 0 Likes 0 Comments

Related News

সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে?
বিনোদন

সৌরভের সঙ্গে জিতুর উত্তপ্ত তর্ক! পক্ষপাতিত্বের অভিযোগ 'বিগ বস'-এর মঞ্চে?

নিউজ ডেস্ক:বিগ বস বাংলা'-র সাম্প্রতিক পর্বে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখোমুখি হলেন প্রতিযোগী জিতু কমল। অন্য এক প্রতিযোগী রাজবীর দে-র আচরণ নিয়ে তাঁদের মধ্যে এই উত্তপ্ত তর্কবিতর্ক তৈরি হয়। জিতু প্রশ্ন তোলেন, সৌরভ কি ...

২০ সেপ্টে ২০২৬, ০৬:৫৭ পিএম · 2 মিনিট
ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের
বিনোদন

ক্যাটরিনার পাশে দাঁড়াতেই ট্রোলের শিকার সালমান! কড়া জবাব ট্রোলারদের

নিউজ ডেস্ক: বিগ বসের মঞ্চে সালমান খানের সাম্প্রতিক বডি-শেমিং বিরোধী মন্তব্যের তীব্র সমালোচনা করে তাঁকে 'ভণ্ড' বলে আখ্যা দিয়েছেন অভিনেত্রী ও গায়িকা সোফিয়া হায়াত। রিয়্যালিটি শো 'বিগ বস ২০'-এর সাম্প্রতিক এক পর্বে বলিউড ...

২০ সেপ্টে ২০২৬, ০৬:২৭ পিএম · 2 মিনিট
পুজোর মুখে সুখবর, মা হলেন সোহিনী সরকার, কোল আলো করে এল ছেলে না মেয়ে?
বিনোদন

পুজোর মুখে সুখবর, মা হলেন সোহিনী সরকার, কোল আলো করে এল ছেলে না মেয়ে?

নিউ ডেস্ক: দীপিকার পর সুখবর দিলেন সোহিনী। এবার মাতৃত্বের স্বাদ পেলেন সোহিনী সরকার। বাবা হলেন শোভন। রবিবার সকালে শোভন-সোহিনীর কোল আলো করে এল পুত্রসন্তান। নতুন অতিথি ঘরে আসার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন খোদ অভিনেত্রী।...

২০ সেপ্টে ২০২৬, ০২:১৮ পিএম · 2 মিনিট
ম্যাকলেমোর বিতর্কে মুখ খুললেন শীরান
বিনোদন

ম্যাকলেমোর বিতর্কে মুখ খুললেন শীরান

নিউজ ডেস্ক: প্রো-ফিলিস্তিনি মন্তব্যের জেরে র‌্যাপার ম্যাকলেমোরকে নিজের মার্কিন ট্যুর থেকে সরিয়ে দেওয়ার বিতর্কে অবশেষে মুখ খুললেন ব্রিটিশ পপ তারকা এড শীরান। ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্টের আগে দেওয়া বক্...

২০ সেপ্টে ২০২৬, ০১:১৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.