JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৬:৩৯ পিএম
Breaking
Suvendu Adhikari: পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগে বড় শর্ত শুভেন্দুর! Madhya Pradesh: বন্ধুকে খাওয়ানো হল রসগোল্লা, আর তারপরেই মৃত্যু ? ৭৪ বছরের ইতিহাসের অবসান, নতুন পরিচয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর Price Hike: পেঁয়াজের দাম বাড়তেই মাথায় হাত! 6.09 শতাংশে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি মাসের আগেই ফুরোয় বেতন! পকেট কাটছে ছোট ছোট খরচ U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে ম... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের... Suvendu Adhikari: পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগে বড় শর্ত শুভেন্দুর! Madhya Pradesh: বন্ধুকে খাওয়ানো হল রসগোল্লা, আর তারপরেই মৃত্যু ? ৭৪ বছরের ইতিহাসের অবসান, নতুন পরিচয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর Price Hike: পেঁয়াজের দাম বাড়তেই মাথায় হাত! 6.09 শতাংশে পৌঁছল খুচরো মূল্যবৃদ্ধি মাসের আগেই ফুরোয় বেতন! পকেট কাটছে ছোট ছোট খরচ U19 Asia Cup 2026: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, আফগানিস্তানকে উড়িয়ে নায়ক লক্ষ্যে... Adhir Ranjan Chowdhury: বাংলার ঐতিহ্যবাহী হাট কি হারিয়ে যাচ্ছে? গ্রামীণ অর্থনীতি বাঁচাতে ম... Abhijit Sarkar: হোস্টেলে চিকিৎসকের মৃত্যু, প্রাথমিক ময়নাতদন্তে আত্মহত্যার ইঙ্গিত! পরিবারের...

ফেসবুক থেকে মাত্র ৫ লক্ষ টাকায় বোয়িং ৭৩৭! বাগানে ১৪ ফুট মাটির নীচে বিমান

ফেসবুক থেকে মাত্র ৫ লক্ষ টাকায় বোয়িং ৭৩৭! বাগানে ১৪ ফুট মাটির নীচে বিমান
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

বিশেষ প্রতিবেদন: বিমানে চড়ার স্বপ্ন নয়, গোটা বিমানকেই নিজের বাড়ির বাগানে নামিয়ে ফেললেন এক ব্যক্তি! ফেসবুক মার্কেটপ্লেস থেকে মাত্র ৪,০০০ পাউন্ডে (ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকা) কিনেছিলেন অবসরপ্রাপ্ত বোয়িং ৭৩৭-এর একটি কাঠামো। বিশাল ক্রেনের সাহায্যে সেটিকে নামিয়ে দিয়েছেন বাগানের ১৪ ফুট গভীর গর্তে। পরিকল্পনা, মাটির নীচে তৈরি হবে অভিনব বিনোদনকেন্দ্র। সেখানে চলবে পার্টি, আড্ডা, অবসরযাপন। আবার বিশ্বযুদ্ধ বা বড় কোনও বিপর্যয় দেখা দিলে সেটিই হয়ে উঠতে পারে পরিবারের আশ্রয়স্থল।

ঘটনাটি ইংল্যান্ডের ডার্বিশায়ারের হিলটন এলাকার। ৪৫ বছরের ডেভ বিলিংস নামে এক ইঞ্জিনিয়ারের এই অভিনব উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে। পেশায় ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি ব্যবসা এবং ইউটিউব চ্যানেলও রয়েছে তাঁর। নিজের বাড়ির নীচে দীর্ঘদিন ধরেই গড়ে তুলছেন এক গোপন ভূগর্ভস্থ পরিসর। সেই প্রকল্পেই নতুন সংযোজন বাতিল হয়ে যাওয়া বোয়িং ৭৩৭-৫০০ বিমানের কাঠামো।

ফেসবুকে বিজ্ঞাপন দেখেই মাথায় আসে পরিকল্পনা

বিলিংসের নজরে প্রথমে আসে ফেসবুক মার্কেটপ্লেসে দেওয়া পুরনো বিমানটির বিজ্ঞাপন। বিমানটির কাঠামো দেখে তাঁর মনে হয়, সেটিকে কাজে লাগিয়ে বাড়ির নীচে তৈরি করা যেতে পারে অন্য রকম একটি ঘর। শেষ পর্যন্ত বন্ধুদের সঙ্গে মিলে ২০২৫ সালের ডিসেম্বর মাসে সেটি কেনেন তিনি। দাম পড়ে ৪,০০০ পাউন্ড। বিমানটির ওজন প্রায় ৩ টন।

তবে বিমান কেনার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সেটিকে বাড়িতে নিয়ে যাওয়া। একটি যাত্রীবাহী বিমানের বিশাল কাঠামো সাধারণ গাড়িতে পরিবহণ করা সম্ভব নয়। বন্ধুবান্ধবের সাহায্যে সেই ব্যবস্থা করেন বিলিংস। পরে গত ২০ অক্টোবর বিশাল ক্রেনের সাহায্যে ১৪ ফুট গভীর গর্তে নামানো হয় বিমানটির কাঠামো। এই কাজে সাহায্য করেন পাঁচ জন স্বেচ্ছাসেবক এবং ক্রেন পরিচালনার দায়িত্বে থাকা কর্মীরা।

মাটির নীচে সুড়ঙ্গ, গোপন ঘর, লুকনো প্রবেশপথ

বিলিংসের এই পরিকল্পনা অবশ্য শুধু একটি পুরনো বিমানকে ঘর হিসেবে ব্যবহার করার মধ্যে সীমাবদ্ধ নয়। নিজের বাড়ির নীচে বহু বছর ধরে একটি বিশাল ভূগর্ভস্থ পরিসর তৈরি করছেন তিনি। সেখানে রয়েছে সুড়ঙ্গ, গোপন ঘর এবং লুকনো প্রবেশপথ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি বিখ্যাত ছবি ‘দ্য গ্রেট এসকেপ’ থেকেই এই পরিকল্পনার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ বার সেই ভূগর্ভস্থ পরিসরের সঙ্গে যুক্ত হবে বোয়িং ৭৩৭-এর কেবিন। বিমানটির ভিতরে বিনোদনের নানা ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে। বসানো হতে পারে গেমিং মেশিন। পরিবারের সদস্য এবং বন্ধুদের নিয়ে সেখানে পার্টি ও আড্ডার আয়োজন করতে চান বিলিংস। তবে জায়গার সীমাবদ্ধতার কারণে একটি পূর্ণাঙ্গ পুল টেবিল রাখার পরিকল্পনা বাদ দিতে হয়েছে।

যুদ্ধের আশঙ্কায় বিকল্প আশ্রয়ও

বিনোদনকেন্দ্র হিসেবে তৈরি হলেও এই ভূগর্ভস্থ পরিসরের আর একটি উদ্দেশ্য রয়েছে। বড় ধরনের যুদ্ধ বা পারমাণবিক বিপর্যয় ঘটলে যাতে পরিবারকে নিরাপদে রাখা যায়, সেই ভাবনাও রয়েছে বিলিংসের। তাঁর পরিকল্পনা অনুযায়ী, বিমানটির উপর কংক্রিট ও মাটির স্তর বসানো হবে। মাটির নীচে বিমানটির ছাদ থাকবে প্রায় আড়াই ফুট গভীরে।

ভিতরে থাকবে বিদ্যুৎ, জলের ব্যবস্থা এবং নিজস্ব বায়ু চলাচল ব্যবস্থা। মাটির উপরে বসানো হবে সৌর প্যানেল। বাড়ির জমিতে বোরহোলের মাধ্যমে জলের জোগানও থাকবে। বিমানের পুরনো শৌচাগারটিকে ব্যবহারযোগ্য করে বাড়ির সেপটিক ট্যাঙ্কের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

এমনকি ভূগর্ভস্থ বিমানঘরে পৌঁছনোর জন্য একটি অভিনব ব্যবস্থাও ভাবছেন তিনি। বাড়ির বাগানে থাকা ঐতিহ্যবাহী লাল টেলিফোন বুথের ভিতরে তৈরি হবে লিফটের প্রবেশপথ। বাইরে থেকে সাধারণ টেলিফোন বুথ মনে হলেও ভিতর দিয়ে নেমে যাওয়া যাবে মাটির নীচের সেই গোপন জগতে।

ইতিমধ্যেই খরচ ৫০ হাজার পাউন্ড

এই অভিনব প্রকল্পের খরচও কম নয়। বিলিংসের দাবি, এখনও পর্যন্ত অন্তত ৫০ হাজার পাউন্ড খরচ হয়ে গিয়েছে। বিমানটির কাঠামো কেনার পর সেটিকে সম্পূর্ণ সুরক্ষিত ভাবে মাটির নীচে রাখতে আরও খরচ হবে। কংক্রিটের জন্য আনুমানিক ৮,০০০ পাউন্ড, শক্তিবর্ধক জালের জন্য ৩,০০০ পাউন্ড এবং তাপ নিরোধক ব্যবস্থার জন্য আরও ২,০০০ পাউন্ড খরচ হতে পারে।

বিলিংসের আশা, পর্যাপ্ত খাবার, পানীয় ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখতে পারলে তিন থেকে ছয় মাস পর্যন্ত বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বা সরবরাহ ছাড়াই সেখানে থাকা সম্ভব হতে পারে। তবে তিনি নিজেকে কোনও পেশাদার বিপর্যয়-প্রস্তুতকারী বা ‘প্রিপার’ বলে মনে করেন না। তাঁর কথায়, মূলত আনন্দের জন্যই এই কাজ করছেন। পরিস্থিতি খারাপ হলে অবশ্য প্রকল্পের কাজ দ্রুত শেষ করা সম্ভব।

ছেলের বিমানপ্রেম, স্ত্রীর আপত্তি

এই পরিকল্পনার পিছনে রয়েছে পরিবারেরও যোগ। বিলিংসের ৮ বছরের ছেলে অলিভার বিমান দেখতে এবং বিমান নিয়ে জানতে খুব ভালবাসে। ছেলের সেই আগ্রহই পুরনো বিমান কেনার সিদ্ধান্তে তাঁকে উৎসাহিত করেছে। যদিও স্ত্রী বেথ প্রথমে এই পরিকল্পনায় খুব একটা খুশি ছিলেন না। তাঁর প্রশ্ন ছিল, একটি বাতিল বিমানের কাঠামো কিনে কী হবে? পরে অবশ্য ধীরে ধীরে তিনিও স্বামীর পরিকল্পনায় সায় দিয়েছেন।

বিলিংস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার লক্ষ্য রয়েছে তাঁর। কারণ, বিয়ের ১০ বছর পূর্ণ হওয়ার আগেই প্রকল্পটি সম্পূর্ণ করতে হবে বলে স্ত্রী সময়সীমা বেঁধে দিয়েছেন। পাশাপাশি, নির্মাণকাজের জন্য স্থানীয় প্রশাসনের কাছে প্রয়োজনীয় অনুমোদন নেওয়ার পরিকল্পনাও রয়েছে তাঁর।

বিমানটির অতীতও বেশ আকর্ষণীয়। ১৯৯৩ সালে তৈরি এই বোয়িং ৭৩৭-৫০০ একসময় ব্রিটেনের বিমান সংস্থা বিএমআইবেবির হয়ে যাত্রী পরিবহণ করত। ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দর থেকে আলিকান্তে, মালাগা ও ফারোর মতো পর্যটনকেন্দ্রে যাতায়াত করত সেটি। ২০১৩ সালে শেষবার উড়েছিল বিমানটি। একসময় আকাশে যাত্রী নিয়ে উড়ে বেড়ানো সেই বিমানই এ বার ডার্বিশায়ারের এক বাড়ির বাগানে মাটির নীচে নতুন ঠিকানা পেতে চলেছে।

7 Views 0 Likes 0 Comments

Related News

৭৪ বছরের ইতিহাসের অবসান, নতুন পরিচয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর
Jazzbaat প্লাস

৭৪ বছরের ইতিহাসের অবসান, নতুন পরিচয়ে বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর

নিউজ ডেস্ক: একসময় আটলান্টিক মহাসাগরের বুকে গতির রেকর্ড গড়েছিল জাহাজটি। তার যাত্রী তালিকায় ছিলেন হলিউডের তারকা থেকে শুরু করে রাষ্ট্রনায়ক, রাজপরিবারের সদস্যরাও। টাইটানিকের থেকেও দৈর্ঘ্যে বড় এই বিলাসবহুল মার্কিন যাত্রীবাহ...

১২ নভে ২০২৬, ০৫:৫৮ পিএম · 4 মিনিট
চিলিতে পিনোশে জমানার বেআইনি দত্তক-কাণ্ডের মর্মান্তিক কাহিনি: ৪১ বছর পর মায়ের কোলে ফিরলেন দুই সন্তান
Jazzbaat প্লাস

চিলিতে পিনোশে জমানার বেআইনি দত্তক-কাণ্ডের মর্মান্তিক কাহিনি: ৪১ বছর পর মায়ের কোলে...

নিউজ ডেস্ক: সন্তানদের হারিয়ে ফেলেছিলেন ৪১ বছর আগে। হাসপাতাল থেকে একের পর এক তিন সন্তানকে সরিয়ে নিয়ে বেআইনি ভাবে দত্তক দিয়ে দেওয়া হয়েছিল আমেরিকায়। এত বছর ধরে তাঁদের খোঁজে অপেক্ষা করেছেন মা। অবশেষে জীবনের শেষ প্রান্তে এসে ...

১২ নভে ২০২৬, ০২:৩১ পিএম · 4 মিনিট
আঙুলের উপর ভর দিয়ে হাঁটছে রোবট, পড়ে গেলেও নিজেই উঠে দাঁড়ায়
Jazzbaat প্লাস

আঙুলের উপর ভর দিয়ে হাঁটছে রোবট, পড়ে গেলেও নিজেই উঠে দাঁড়ায়

বিশেষ প্রতিবেদন: কখনও পাঁচ আঙুলের উপর ভর দিয়ে হাঁটছে, কখনও একটি আঙুল তুলে কিবোর্ডের বোতাম টিপছে! এমনকি পড়ে গেলেও নিজেই উঠে দাঁড়াতে পারে। হলিউডের জনপ্রিয় ‘দ্য অ্যাডামস ফ্যামিলি’ ছবির বিচ্ছিন্ন হাত ‘থিং’-এর কথা মনে করিয়ে...

১১ নভে ২০২৬, ০৫:৪৬ পিএম · 4 মিনিট
চিনের মহাকাশ গবেষণাগারে তৈরি হল ইতিহাসের শীতলতম পদার্থ
Jazzbaat প্লাস

চিনের মহাকাশ গবেষণাগারে তৈরি হল ইতিহাসের শীতলতম পদার্থ

বিশেষ প্রতিবেদন: তাপমাত্রা নামল 9.7 পিকোকেলভিনে! অর্থাৎ পরম শূন্য তাপমাত্রার মাত্র 9.7 ট্রিলিয়ন ভাগের এক ভাগ উপরে। চিনের মহাকাশ স্টেশনে এমনই এক নজির গড়লেন বিজ্ঞানীরা। পৃথিবীর কোনও পরীক্ষাগারে নয়, মহাকাশের মাইক্রোগ্র্যাভ...

১১ নভে ২০২৬, ০৫:৪২ পিএম · 4 মিনিট

Top Comments (0)

No approved comments yet.