JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:২৫ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

সোনম ওয়াংচুককে হাসপাতাল বদলের অনুমতি দিল আদালত! কোথায় ভর্তি হবেন তিনি?

সোনম ওয়াংচুককে হাসপাতাল বদলের অনুমতি দিল আদালত! কোথায় ভর্তি হবেন তিনি?

টানা ২৪ দিনের অনশনে অসুস্থ সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুককে অবশেষে তাঁর পছন্দের হাসপাতালে স্থানান্তরের অনুমতি দিল দিল্লি হাইকোর্ট। মঙ্গলবার আদালত নির্দেশ দিয়েছে, সফদরজং হাসপাতাল থেকে তাঁকে মেদান্ত হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে। একই সঙ্গে ওয়াংচুকের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বিশেষ মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশও দিয়েছে আদালত। এই সিদ্ধান্তে কেন্দ্রীয় সরকারেরও কোনও আপত্তি নেই বলে আদালতে জানানো হয়েছে।

সোনমের স্ত্রী গীতাঞ্জলি জে অ্যাংমো আদালতে আবেদন করে জানান, যন্তর মন্তরে দীর্ঘ অনশনের কারণে তাঁর স্বামীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাই তাঁরা সফদরজং হাসপাতালের পরিবর্তে মেদান্ত হাসপাতালে চিকিৎসা করাতে চান। সেই প্রেক্ষিতে আদালত জানায়, সোনম ওয়াংচুককে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করতে হবে এবং সফদরজং হাসপাতালে এতদিনের সমস্ত চিকিৎসা-সংক্রান্ত নথি, রিপোর্ট ও মেডিক্যাল রেকর্ড নতুন হাসপাতালের কাছে হস্তান্তর করতে হবে। পাশাপাশি মেদান্ত হাসপাতালকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত নির্দেশ পরে জারি করা হবে বলে জানিয়েছে আদালত।

কেন্দ্রের পক্ষে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, সোনমকে মেদান্ত হাসপাতালে স্থানান্তর করার বিষয়ে সরকারের কোনও আপত্তি নেই। তবে চিকিৎসকদের পরামর্শ অমান্য করে তাঁকে যেন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া না হয়, সে বিষয়টি নিশ্চিত করার আর্জি জানান তিনি। মেহতার দাবি, সোনমের আশপাশের কয়েকজন তাঁকে হাসপাতাল থেকে বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তিনি ফের আন্দোলনস্থলে ফিরে গেলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে পারে বলেও আদালতকে জানান তিনি।

উল্লেখ্য, রবিবারই সোনমকে অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন গীতাঞ্জলি। সেদিন জরুরি শুনানি হলেও আদালত কোনও নির্দেশ দেয়নি। অবশেষে মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করা হয়।

15 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.