JAZZBAAT 24 BANGLA
২৮ সেপ্টে ২০২৬, ০১:৩১ এএম
Breaking
নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান ‘বন্দে মাতরম’ বিতর্ক থেকে বাংলা ভাগ! সুজনের নতুন বইয়ে স্বাধীনতার ‘অজানা’ ইতিহাস! ৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা বর্ধমানে খুলল TVK-র প্রথম পার্টি অফিস বিমানবন্দরে বিদ্যাকে চুমু খেলেন সিদ্ধার্থ ‘সনাতন হিন্দু রাষ্ট্র’ থিমের পুজোয় বামেদের ‘না’! কামারডাঙায় বুকস্টল ঘিরে তুঙ্গে বিতর্ক Virat Kohli : কিংয়ের ব্যাটে রেকর্ডের রোশনাই, ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দাপুটে জয় গিলদের শিশু নয়, এবার গ্ৰামকে নেওয়া হল দত্তক, শুনেছেন কখনও

লালকেল্লা ঘিরে বাড়ল কড়া নজরদারি, ১৫ অগাস্টের আগে ঘুড়ি ওড়ালেই কড়া আইনি পদক্ষেপ

লালকেল্লা ঘিরে বাড়ল কড়া নজরদারি, ১৫ অগাস্টের আগে ঘুড়ি ওড়ালেই কড়া আইনি পদক্ষেপ

স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে দিল্লিকে। ১৫ অগাস্টের অনুষ্ঠানকে সামনে রেখে সেন্ট্রাল ডিস্ট্রিক্টে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় বিশেষ নির্দেশ জারি করেছেন ডেপুটি কমিশনার অফ পুলিশ রোহিত রাজবীর সিংহ। নির্দেশ অনুযায়ী, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল এবং তার আশপাশে ঘুড়ি ওড়ানো-সহ যে কোনও ধরনের উড়ন্ত বস্তু ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। জনসমাবেশের এলাকাতেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, সাধারণ মানুষের অসুবিধা হতে পারে বা আইনশৃঙ্খলার সমস্যা তৈরি হতে পারে, এমন কোনও কাজ প্রশাসনের আগাম অনুমতি ছাড়া করা যাবে না।

পুলিশের বক্তব্য, ঘুড়ি বা অন্যান্য উড়ন্ত বস্তু ব্যবহার করে নিরাপত্তা ব্যবস্থায় ফাঁক তৈরি করা হতে পারে। বিশেষ করে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতির কথা মাথায় রেখে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন। নির্দেশে বলা হয়েছে, অনুষ্ঠানস্থলের আশপাশে ঘুড়ি বা অন্য কোনও উড়ন্ত বস্তু ওড়ানো যাবে না। সেন্ট্রাল দিল্লি জেলার আওতাধীন জনসমাবেশের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বহাল থাকবে। নির্দেশটি অবিলম্বে কার্যকর হয়েছে এবং আগামী ১৬ অগস্ট পর্যন্ত বলবৎ থাকবে।

নির্দেশ অমান্য করলে কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ২২৩ ধারায় অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। নাগরিক, বিভিন্ন প্রতিষ্ঠান এবং অনুষ্ঠানের আয়োজকদের নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে। সেন্ট্রাল দিল্লির সমস্ত পুলিশ আধিকারিককে নিজেদের এলাকায় নির্দেশের শতাংশ কার্যকর নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

অন্য দিকে, স্বাধীনতা দিবসের আগে ১৩ অগাস্ট লালকেল্লায় হবে পূর্ণাঙ্গ মহড়া। সেই কারণে সকাল ৪টে থেকে ১০টা পর্যন্ত লালকেল্লার আশপাশের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা সাধারণ যান চলাচলের জন্য বন্ধ থাকবে। কেবল বৈধ মহড়ার লেবেল লাগানো গাড়ি ওই রাস্তাগুলিতে চলতে পারবে। নেতাজি সুভাষ মার্গে দিল্লি গেট থেকে চট্টা রেল চৌক, লোথিয়ান রোডে জিপিও দিল্লি থেকে চট্টা রেল চক, এস পি মুখার্জি মার্গে এইচ সি সেন মার্গ থেকে যমুনা বাজার চক, চাঁদনি চৌক রোডে ফাউন্টেন চক থেকে লালকেল্লা, নিশাদ রাজ মার্গ, এসপ্ল্যানেড রোড ও তার সংযোগকারী রাস্তা এবং রাজঘাট থেকে আইএসবিটি পর্যন্ত রিং রোডে যান চলাচলে বিধিনিষেধ থাকবে।

নির্দেশগুলি এক নজরে—

(১) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থলের আশপাশে ঘুড়ি ওড়ানো নিষিদ্ধ।
(২) অন্য যে কোনও উড়ন্ত বস্তু ওড়ানোতেও নিষেধাজ্ঞা।
(৩) সেন্ট্রাল দিল্লির জনসমাবেশের এলাকাতেও একই নিয়ম।
(৪) নির্দেশ অবিলম্বে কার্যকর, ১৬ অগাস্ট পর্যন্ত বহাল।
(৫) নির্দেশ অমান্য করলে ভারতীয় ন্যায় সংহিতির ২২৩ ধারায় আইনি ব্যবস্থা।
(৬) ১৩ অগাস্ট সকাল ৪টা–১০টা লালকেল্লার আশপাশে যান চলাচলে বিধিনিষেধ।
(৭) কেবল বৈধ মহড়ার লেবেল থাকা গাড়ি নির্দিষ্ট রাস্তায় চলতে পারবে।

351 Views 0 Likes 0 Comments

Related News

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান
দেশ

নেপালে ফের ভয়াবহ তুষারধস! হিমলাং হিমলে নিখোঁজ অন্তত ১০, চলছে উদ্ধার অভিযান

ঘটনার খবর পেয়ে নেপাল প্রশাসনের তরফে উদ্ধার অভিযান শুরু হয়েছে। নেপালের পর্যটন বিভাগের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। তবে ঠিক কোথায় তাঁরা আটকে রয়েছেন, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

২৮ সেপ্টে ২০২৬, ১২:৫৪ এএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

ছত্রিশগড়েও অবিরাম বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কোণ্ডাগাঁওয়ে প্লাবিত ধানজমিতে মাছ ধরতে গিয়ে ফুলে ওঠা নালায় ভেসে মৃত্যু হয়েছে এক ৪০ বছর বয়সি কৃষকের। পরিস্থিতি সামাল দিতে কোণ্ডাগাঁও, দান্তেওয়াড়া, বিজাপুর, কাঁকের, বস্তার, গরিয়াবন্দ, ধামতারি এবং দুর্গ এই আট জেলায় সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ১১:৩৩ পিএম · 2 মিনিট
VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গেল নেটিজেনদের মন
দেশ

VIRAL VIDEO: মায়ের পাঠশালাতেই বেঁচে থাকার লড়াই, বুনো চিতার গাছে চড়ার দৃশ্য ছুঁয়ে গ...

উঁচু গাছের মগডালে থাবা আটকে সামান্য ইতস্তত করছিল শাবকটি। ভাবনা তখন নামবে কী করে? ঠিক তখনই নিঃশব্দে পাশে এসে দাঁড়াল মা চিতা। কীভাবে সামনের থাবা নামাতে হবে, ডালের খাঁজে পেছনের নখ কতটা শক্ত করে গাঁথতে হবে শরীরী ভাষায় যেন একেবারে হাতেনাতে তালিম দিল মা চিতা। মায়ের পদক্ষেপ হুবহু অনুকরণ করে নির্ভয়ে নিচে নেমে এল একরত্তি ছানা।

২৭ সেপ্টে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা
দেশ

৪৮ ঘণ্টায় প্রাণহানি ১৮ জনের, প্লাবিত বিস্তীর্ণ এলাকা

রাজ্যের ৭৫ টি জেলার মধ্যে ৬৩ টিতেই স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

২৭ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.