নিউজ ডেস্ক: পুজোয় আসছে দেব ও শুভশ্রী জুটির ৭ নম্বর সিনেমা দেশু ৭-কে নিয়ে ভক্তদের উন্মাদনা অনেকদিনই তুঙ্গে। দুই তারকা ত্রিপুরা দিয়ে ছবির প্রচার শুরু করে শুক্রবারই কলকাতায় ফিরেছেন তারা। সেই রাতেই ‘দেশু ট্যুরে’ তাঁদের দেখা গেল শ্রীরামপুরে। দেব-শুভশ্রী ছাড়া হাজির হয়েছিলেন ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্যও।
একাধিক মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সাথে দেবের পারফর্মেন্সও ভাইরাল হতে দেখা গিয়েছে। এছাড়াও যেখানে শুভশ্রী ও ইধিকার কপালে থাকা কিছু মুছে দিতে দেখা যায় দেবকে। ইতিমধ্যেই জনপ্রিয়তা পেয়েছে ‘তোর শুধু তোর’ গান, তাতে পারফর্ম করার সময় সেই চেনা পরিচিত কেমিস্ট্রি ধরা পড়ল দেব ও শুভশ্রীর মধ্যে।দেব হাঁটু মুড়ে বসে চুমু খেলেন শুভশ্রীর হাতে। এমনকী, ‘ইলিশ চন্দনা গানে’ যখন ইধিকার সঙ্গে নাচ করছিলেন, তখন হাত ধরে শুভশ্রীকেও মঞ্চের মাঝে টেনে আনতে দেখা যায় দেবকে। সেই জানুয়ারি মাসেই বিক্রি হয়ে গিয়েছে দেশু ৭-এর গোল্ডেন টিকিট। দেব আর শুভশ্রী তাঁদের ভক্তদের কথা দিয়েছেন ছবি প্রথম দেখতে পারবেন গোল্ডেন টিকিটের অধিকারীরা
মিডিয়ার সামনে সেদিন দেবকে বলতে শোনা যায়, ‘শুভশ্রী যদি দেশু ৭-এর এই টিমে থাকে, তাহলে আমার জেতার ৯৯% চান্স আছে। DeSu7-এ নায়িকা হিসেবে শুভশ্রীকে প্রথম পছন্দ করার কারণ এটাই’। প্রসঙ্গত, এই ছবি দিয়েই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে দেবের। আশা করা যাচ্ছে, বক্স অফিসে একাধিক বাংলা ছবির রেকর্ড ভেঙে দেবে দেশু ৭। এমনকী দেব দেশু ৭ নিয়ে কথা বলার সময় জানিয়েছেন, তৃণমূল সরকারের আমলে তাঁকে পুজোয় ছবি নিয়ে আসতে বাধা দেওয়া হয়েছিল।
এছাড়াও দেব বলেন, তিনি নিশ্চিত ছিলেন যে, যদি ফের তৃণমূল সরকার ক্ষমতায় আসে, তাহলে তাঁকে টলিউড থেকে ব্যানও করা হতে পারে। আর যখন তাঁকে পুজোয় ছবি আনায় বাধা দেওয়া হচ্ছিল, তখনই শুভশ্রী তাকে সাহায্য করে। দেবের একবার বলাতেই রাজি হয়ে যান শুভশ্রী। কিন্তু সেই সময় ছবির নাম বা গল্প কোনো কিছুই ঠিক ছিলো না। দেব ও শুভশ্রী জুটির ৭ নম্বর ছবি হিসেবে দেশু ৭ বলা হচ্ছে। পরবর্তীতে এই নাম এতটাই জনপ্রিয় হয় যে, এটিকেই রাখার সিদ্ধান্ত নেওয়া হয় সিনেমার টাইটেল হিসেবে। চ্যালেঞ্জ, পরান যায় জ্বলিয়া রে, রোমিও, খোকাবাবু ইত্যাদি সুপারহিট ছবির পর এবার দেশু তে কতোটা মাতবে অনুগামীরা সেটাই দেখার ।
