JAZZBAAT 24 BANGLA
০৮ অক্টো ২০২৬, ০৭:৫৪ পিএম
Breaking
Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া মিষ্টি খাওয়ার ইচ্ছে? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর ওয়ালনাট ব্রাউনি Nana Patekar: “নানা আর নেই!” খবরটা শুনেই ভেঙে পড়লেন অনুপম খের Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফ... DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নিয়ে কমিশ... Big-Boss 2026: হাউসমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর Ravindra Raina: ‘ওমর আবদুল্লাকে মুখ্যমন্ত্রী করতেও কি ভোটে কারচুপি হয়েছিল?’ INDIA জোটকে পা... Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া মিষ্টি খাওয়ার ইচ্ছে? মাত্র ১০ মিনিটেই বানিয়ে ফেলুন প্রোটিনে ভরপুর ওয়ালনাট ব্রাউনি Nana Patekar: “নানা আর নেই!” খবরটা শুনেই ভেঙে পড়লেন অনুপম খের Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফ... DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নিয়ে কমিশ... Big-Boss 2026: হাউসমেটদের ‘কুকুর' বলে কটাক্ষ করলেন গায়ক Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর Ravindra Raina: ‘ওমর আবদুল্লাকে মুখ্যমন্ত্রী করতেও কি ভোটে কারচুপি হয়েছিল?’ INDIA জোটকে পা...

Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফোরক ধ্রুব রাঠি

Dhruv Rathee: “কেন বাদ দেওয়া হয়েছিল ৭০ লক্ষ ভোটারকে? মোদী-শাহ জবাব দিন” বেঙ্গালুরুতে বিস্ফোরক ধ্রুব রাঠি
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বা SIR নিয়ে দেশজুড়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন ছুড়ে দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে SIR-বিরোধী প্রতিবাদে যোগ দিয়ে তিনি প্রশ্ন তোলেন, কেন বিপুল সংখ্যক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং পরে তাঁদের নাম ফের যুক্ত করা হল?

ফ্রিডম পার্কে ‘পিপলস ট্রাইব্যুনাল’-এর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাঠি বিশেষভাবে পশ্চিমবঙ্গ, বিহার এবং উত্তরপ্রদেশের ভোটার তালিকা সংশোধনের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর দাবি, পশ্চিমবঙ্গে নির্বাচনের আগে প্রায় ৭০ লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল, পরে তাঁদের অনেকের নাম ফের যুক্ত করা হয়। বিহারে ৪০ লক্ষের বেশি নাম বাদ যাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর বক্তব্য, এই নামগুলি কেন বাদ দেওয়া হয়েছিল, তার স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

রাঠি বলেন, ভোট দেওয়া কোনও রাজনৈতিক দলের অনুগ্রহ নয়, এটি নাগরিকের সাংবিধানিক অধিকার। এমনকি বিজেপির সমর্থকদেরও এই বিষয়টি নিয়ে প্রশ্ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। একইসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও স্বচ্ছতা ও জবাবদিহির দাবি তোলেন তিনি। প্রতিবাদে তাঁর বক্তব্য ছিল, “শূন্য স্বচ্ছতা, শূন্য জবাবদিহি” SIR নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনই অভিযোগ করেন তিনি।

তবে নির্বাচন কমিশনের বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশজুড়ে SIR-এর সময় প্রায় ১৩.৩৯ কোটি ভোটারকে ASDD শ্রেণিতে রাখা হয়েছিল। এর মধ্যে প্রায় ৩.০১ কোটি ভোটারকে অনুপস্থিত বা খুঁজে পাওয়া যায়নি, ৬.৩০ কোটি ভোটার স্থায়ীভাবে ঠিকানা বদল করেছেন বলে চিহ্নিত করা হয়, ২.৮০ কোটি মৃত এবং ১.০২ কোটি নাম ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত হয়েছে। কমিশনের দাবি, এই প্রক্রিয়ার উদ্দেশ্য যোগ্য ভোটারকে বাদ দেওয়া নয়, বরং মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও ডুপ্লিকেট নাম শনাক্ত করে ভোটার তালিকা নির্ভুল করা।

এদিকে বিতর্কের মধ্যেই ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে SIR সম্পন্ন হওয়ার পর বাদ পড়া যোগ্য ভোটারদের জন্য বিশেষ নাম তোলার অভিযান চালানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বেঙ্গালুরুর মঞ্চ থেকে রাঠির প্রশ্ন তাই নতুন করে রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার কারণ কী ছিল, আর ভুল হলে সেই ভুলের দায় নেবে কে?

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
12 Views 0 Likes 0 Comments

Related News

Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়া
দেশ

Monkey: রাম নাম শুনেই মহিলার কোলে উঠে আদর! রেস্তোরাঁয় বাঁদরের কাণ্ডে মুগ্ধ নেটপাড়...

ঘটনাটি উত্তরাখণ্ডের বদ্রীনাথ ধামের একটি রেস্তোরাঁর। জানা গিয়েছে, কেরল থেকে পাহাড়ে বেড়াতে এসেছিলেন একটি পরিবার। যাত্রাপথের ক্লান্তি দূর করতে এবং চা-খাবারের জন্য তাঁরা একটি স্থানীয় রেস্তোরাঁয় প্রবেশ করেন। কিন্তু তাঁদের পিছু পিছু চুপিসারে রেস্তোরাঁর ভিতর ঢুকে পড়ে একটি বাঁদর। অচেনা বুনো প্রাণীকে এত কাছে দেখে প্রথমে উপস্থিত লোকজন একটু হকচকিয়ে গেলেও, বাঁদরটি কারও দিকে তেড়ে যায়নি। বরং শান্তভাবে সে এগিয়ে যায় চেয়ারে বসে থাকা পরিবারের এক প্রৌঢ়া মহিলার দিকে।

০৮ অক্টো ২০২৬, ০৭:২১ পিএম · 2 মিনিট
DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নিয়ে কমিশনের বিরুদ্ধে সুর চড়াল সিজেপি
দেশ

DhruvRathee: ‘ভোট চুরি’ বিতর্কে উত্তাল বেঙ্গালুরু, প্রকাশ রাজ-ধ্রুব রাঠীকে পাশে নি...

ধ্রুব রাঠী বলেন, “আমি এখানে ক্ষমতা পরিবর্তনের জন্য আসিনি।” এরপরই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে অভিযোগ প্রকাশ করে বলেন, এসআইআর প্রক্রিয়া নিয়ে কমিশনের তরফে “জিরো ট্রান্সপারেন্সি, জিরো অ্যাকাউন্টেবিলিটি”— অর্থাৎ কোনও স্বচ্ছতা বা জবাবদিহি নেই। ভোটার তালিকায় নাম বাদ দেওয়া ও সংযোজন নিয়েও প্রশ্ন তোলেন রাঠী।

০৮ অক্টো ২০২৬, ০৬:৩৯ পিএম · 2 মিনিট
Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর
দেশ

Krishan Pal Gurjar: SIR আন্দোলন নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রীর

নিউজ ডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-কে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি সরকার এবং বিরোধী INDIA ব্লকের সংঘাত আরও তীব্র হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে রাস্তায় নেমেছে বিরোধীরা। দিল্লিতে...

০৮ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট
Ravindra Raina: ‘ওমর আবদুল্লাকে মুখ্যমন্ত্রী করতেও কি ভোটে কারচুপি হয়েছিল?’ INDIA জোটকে পাল্টা প্রশ্ন বিজেপি নেতার!
দেশ

Ravindra Raina: ‘ওমর আবদুল্লাকে মুখ্যমন্ত্রী করতেও কি ভোটে কারচুপি হয়েছিল?’ INDIA...

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের বিরুদ্ধে INDIA জোটের আন্দোলন ঘিরে এবার সরাসরি বিরোধীদের নিশানা করলেন বিজেপি নেতা রবীন্দ্র রায়না। বিরোধীদের বিক্ষোভকে ‘রাজনৈতিক নাটক’ বলে কটাক্ষ করেছেন তিনি। তাঁর প্রশ্ন, যে নির্বাচন কমিশনের ব...

০৮ অক্টো ২০২৬, ০৬:১২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.