JAZZBAAT 24 BANGLA
০৩ অক্টো ২০২৬, ০৬:৩৩ এএম
Breaking
SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন SmitMachchhar: আকাশে ছুরির হামলা, রক্তাক্ত ভারতীয় পাইলটের উপর হামলায় হুঁশিয়ারি নেতানিয়াহু... CJP: ভোটার তালিকায় গরমিলের অভিযোগে মুম্বইয়ে প্রতিবাদের ঝড়, বড় আন্দোলনের হুঁশিয়ারি PregnantDog: মডেলদের হার মানাল অন্তঃসত্ত্বা পোষ্য! অভিনব ফটোশুটে নেটপাড়ায় ঝড় তুলল ‘খলোয... Skincare: পুজোর সাজে নয়া ট্রেন্ড ইলেকট্রোলাইট ক্রিম, ফিরবে আদ্র ত্বকের উজ্জ্বলতা এবার দুর্গাপুজোয় দু'দিন সপ্তমী! কী বলছে পুরাণ ও শাস্ত্র? Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড! AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’... CivicServices: গাছ ছাঁটা থেকে আলো মেরামত, নাগরিক পরিষেবায় মুগ্ধ কবীর সুমন

টানা বৃষ্টিতে জলবন্দি ডায়মন্ড হারবার, নিকাশি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

টানা বৃষ্টিতে জলবন্দি ডায়মন্ড হারবার, নিকাশি ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন

ডায়মন্ড হারবার, রেশমি ব্যানার্জি: টানা কয়েকদিন বৃষ্টিতে কার্যত জলবন্দি দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার। লাগাতার বৃষ্টির জেরে ডায়মন্ড হারবার পৌরসভার একাধিক ওয়ার্ডে জল জমে তৈরি হয়েছে দুর্ভোগের পরিস্থিতি। কোথাও হাঁটু সমান জল, আবার কোথাও সেই জল ঢুকে পড়েছে বাড়ির ভিতরেও। ফলে বিপাকে পড়েছেন এলাকার বহু বাসিন্দা।

রাস্তাঘাটের ছবিটাও উদ্বেগজনক। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির পর থেকেই বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। জল জমে কোথাও রাস্তা আর নিকাশী নালার মধ্যে ফারাক বোঝার উপায় নেই। সেই জল পেরিয়ে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। পথচারীদের পাশাপাশি মোটরসাইকেল, সাইকেল এবং অন্যান্য যানবাহন চালকদেরও যথেষ্ট ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জল পেরোতে গিয়ে অনেকেই পিছলে পড়ে যাচ্ছেন। বিশেষ করে শিশু বয়স্ক ও অসুস্থ ব্যাক্তিদের নিয়ে বাইরে বেরোতে গিয়ে সমস্যায় পড়ছেন পরিবারের সদস্যরা। চাকরিজীবী মানুষজনও বাড়ির বাইরে বেরোতে গিয়ে বিপাকে পড়ছেন। নিত্য যাতায়াত রীতিমতো দুর্ভোগ হয়ে উঠেছে তাদের কাছে।

তবে, শুধু রাস্তাতেই নয়, বেশ কিছু এলাকায় বাড়ির ভিতরেও জল ঢুকে পড়েছে। ঘরের মেঝেতে জল জমে যাওয়ায় নিত্যপ্রয়োজনী সামগ্রী সরিয়ে রাখতে হচ্ছে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। রান্নাবান্না থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম, সবকিছুতেই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের।

স্থানীয়দের অভিযোগ, এই জলযন্ত্রণা নতুন নয়। বৃষ্টি বাড়লেই ডায়মন্ড হারবারের বেশ কিছু এলাকায় জল জমে যায়। দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ জানিয়ে আসছেন তাঁরা। কিন্তু স্থায়ী সমাধান না হওয়ায় প্রতিবছর বর্ষাতে একই ছবি পুনরাবৃত্তি হচ্ছে। বাসিন্দাদের প্রশ্ন, কেন বার বার জলবন্দি হতে হবে তাদের? দ্রুত জমা জল সরানোর পাশাপাশি নিকাশী ব্যবস্থার স্থায়ী সংস্কারের দাবি উঠেছে।

স্থানীয় বাসিন্দাদের আরো দাবি, শুধু জমা জল পাম্প করে সরিয়ে দিলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। নিকাশী নালা সংস্কার, জল বেরোনোর পথ পরিষ্কার করা এবং পর্যাপ্ত নিকাশি পরিকাঠামো তৈরীর দাবি উঠেছে। ভবিষ্যতে যাতে বৃষ্টিতে একই পরিস্থিতির পুনরাবৃত্তি না হয়, তার জন্য আবেদন জানিয়েছেন এলাকাবাসী। এখন জলবন্দি মানুষের নজর পৌরসভার পরবর্তী পদক্ষেপের দিকে।

এই দুর্ভোগ কবে মিটবে ডায়মন্ড হারবারের মানুষদের।‌ কবে তোদের এই জলযন্ত্রণা থেকে পুরোপুরি ভাবে মুক্তি মিলবে সেই অপেক্ষাতে সকলে। ‌

20 Views 0 Likes 0 Comments

Related News

Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!
রাজ্য

Property Dispute: জামাইয়ের কামড়ে আহত শ্যালক, এ কি কাণ্ড!

সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ মেটাতেই বসেছিল সালিশি সভা। দুই পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন পাড়ার লোকজনও। কিন্তু, মীমাংসার বদলে রাতের সেই সভাতে পরিস্থিতি আচমকা উত্তপ্ত হয়ে ওঠে।

০২ অক্টো ২০২৬, ১০:৪৬ পিএম · 2 মিনিট
AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘মন্তব্যে’ হরিশ্চন্দ্রপুরে তুলকালাম
রাজ্য

AnnapurnaPrakalpa: অন্নপূর্ণার টাকা না পেয়ে জেলা জুড়ে ফুঁসছেন মহিলারা, বিডিও-র ‘ম...

অন্নপূর্ণা প্রকল্পের আর্থিক সহায়তা না পাওয়ার অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল মালদহ ও কোচবিহারের একাধিক এলাকা। কোথাও খোদ ব্লক প্রশাসনের শীর্ষ কর্তার ‘আপত্তিকর’ মন্তব্য ঘিরে রাস্তা অবরোধ চলল, কোথাও আবার সরকারি শিবিরে ভাঙচুর চালিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করলেন ক্ষুব্ধ মহিলারা।

০২ অক্টো ২০২৬, ১০:৪১ পিএম · 2 মিনিট
Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী
রাজ্য

Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্...

নন্দীগ্রাম, নিউজ ডেস্ক: এবার নিজের ছেড়ে আসা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচার করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম উপনির্বাচনের বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে সভা করেন তিনি। সেখান থেকে বিস্ফোরক অভি...

০২ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট
Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন
রাজ্য

Buxa Tiger Reserve : দীর্ঘ অপেক্ষার অবসান, বক্সায় শোনা যাবে বাঘের গর্জন

আলিপুরদুয়ার, নিউজ ডেস্ক : কয়েক বছর ধরে যে আওয়াজের অপেক্ষায় ছিল বক্সার জঙ্গল, এবার যেন সেই অপেক্ষারই অবসান ঘটতে চলেছে। কয়েকদিন ধরেই জঙ্গলের অন্দরে শুরু হয়েছে বিশেষ প্রস্তুতি, নজরদারিও বাড়ানো হয়েছে। হঠাৎ করেই বনকর্...

০২ অক্টো ২০২৬, ০৫:৫৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.