JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৭:৪৪ পিএম
Breaking
RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদের RoadSafety: মহারাষ্ট্রে দেবী দুর্গার মূর্তি নিয়ে যাওয়ার পথে ভয়ংকর সড়ক দুর্ঘটনা, জখম বহু SIR: কর্নাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে এফআইআর ঘিরে... Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা ঢাকায় মেট্রোরেলের লাইন নির্মাণ কাজের বরাত পেল ভারত, সঙ্গে ৪ দেশও পুঁজিবাজারে টানা দরপতন, ব্রোকারেজ বন্ধে বিপাকে হাজারো বিনিয়োগকারী! BSEC-এর এক কর্মকর্তাকে... Durga puja: রামায়ন গান -ময়নাপুর গ্রামের ২২৭ বছরের প্রাচীন দুর্গোৎসব Suvendu Adhikari: 'বড় চোরও জেলে যাবে’, নন্দীগ্রাম ভোট প্রচারে বিস্ফোরক মুখ্যমন্ত্রী Asian Games 2026: ৪৪ বছরের অপেক্ষার অবসান! চিনকে হারিয়ে হকিতে সোনা ভারতের মেয়েদের

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা

Dino Morea: আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার বলিউড তারকা
আর্থিক কারচুপিতে গ্রেফতার অভিনেতা ডিনো মোরিয়া ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: অভিনেতা তথা মডেল ডিনো মোরিয়াকে গ্রেফতার করা হয়েছে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা বা ইকোনমিক অফেন্সেস উইং (EOW)-এর তরফ থেকে। আজ অর্থাৎ ২ অক্টোবর দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অভিনেতাকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ সূত্রে খবর, গ্রেফতারির আগে মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত ডিনোর বাসভবনে টানা ৮ ঘণ্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালান তদন্তকারী আধিকারিকেরা। সূত্রের খবর, মুম্বইয়ের BMC-এর অধীনস্থ মিঠী নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বিপুল অঙ্কের আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। 

তদন্তকারীদের প্রাথমিক হিসেব অনুযায়ী, এই আর্থিক কারচুপির ফলে পুরসভার আনুমানিক ৬৫.৫৪ কোটি টাকার মারাত্মক আর্থিক ক্ষতি হয়েছে। ২০০৫ সাল থেকে চলা মিঠি নদী পরিষ্কার প্রকল্পে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। এর মধ্যে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৬৫ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের বিষয়টি বিশেষভাবে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

মূলত মিঠী নদীর পলি অপসারণ সংক্রান্ত চুক্তি বণ্টন এবং অর্থ লেনদেনের জটিল পথ অনুসরণ করেই এই তদন্ত এগোচ্ছে। এই মামলায় বেশ কিছুদিন ধরেই অভিনেতা ডিনো মোরিয়ার নাম বার বার সামনে আসছিলো। গত বছর জুন মাসেও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর কেন্দ্রীয় তদন্তকারী দল অভিনেতার মুম্বইয়ের বাসভবনে টানা ১৪ ঘণ্টা ধরে বহুক্ষন তল্লাশি চালিয়েছিল। শুধু ডিনোর বাড়িই নয়, সেই সময় মুম্বই ও কোচির প্রায় ১৪টি বিভিন্ন জায়গায় একসাথে অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা। যার মধ্যে ডিনোর ভাইয়ের বাসভবনসহ একাধিক ঠিকাদার ও মধ্যস্থতাকারীদের ডেরা অন্তর্ভুক্ত ছিল।

EOW গভীরভাবে খতিয়ে দেখছে ঠিকাদার, মধ্যস্থতাকারী ও পুর আধিকারিকদের মধ্যে কীভাবে টাকা হাতবদল হয়েছিল। তদন্তে উঠে এসেছে যে, দুর্নীতির একটি অংশ হিসেবে প্রায় ১৮ লক্ষ টাকা ‘ইউবিও রাইডজ়’ (UBO Rides) নামে একটি সংস্থায় স্থানান্তরিত করা হয়েছিল। মূল বিষয় হল, এই সংস্থার অন্যতম ডিরেক্টর পদে রয়েছেন ডিনোর ভাই স্যান্টিনো মোরিয়া। মূল চক্রান্তকারী কেতন কদম এই অর্থ পাচার করেছিলেন বলে দাবি ইওডব্লিউ-এর দাবি। মিঠী নদী কেলেঙ্কারিতে প্রত্যক্ষ জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালেই গ্রেফতার হন কেতন কদম।

তবে তদন্তকারী আধিকারিকরা পরিষ্কার জানিয়েছেন, ডিনো মোরিয়ার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগই বর্তমানে বিচারাধীন ও তদন্তসাপেক্ষ। আইনি প্রক্রিয়া অনুযায়ী এখনও আদালতে কোনও অভিযোগ চূড়ান্ত প্রমাণিত হয়নি।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
14 Views 0 Likes 0 Comments

Related News

Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি
বিনোদন

Deshu7: নতুন ছবির প্রচারে ফিরলো পুরোনো লাভ কেমিস্ট্রি

পুজোয় মুক্তি পেতে চলেছে দেব ও শুভশ্রীর জুটির সপ্তম ছবি ‘DeSu7’। ছবির প্রচারে শ্রীরামপুরে দেব-শুভশ্রীর মিষ্টি মুহূর্ত এবং তাঁদের পুরনো কেমিস্ট্রি নজর কেড়েছে অনুরাগীদের। ছবিটি নিয়ে কথা বলতে গিয়ে দেব জানান, পুজোয় ছবি আনার ক্ষেত্রে একসময় বাধার মুখে পড়েছিলেন তিনি এবং সেই সময় শুভশ্রী তাঁকে পাশে দাঁড়িয়ে সাহায্য করেছিলেন। এই ছবির হাত ধরেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন দেব। ইতিমধ্যেই ‘DeSu7’-এর গোল্ডেন টিকিট বিক্রি হয়ে গিয়েছে, ফলে ছবির মুক্তি ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

০২ অক্টো ২০২৬, ০৫:০৭ পিএম · 2 মিনিট
Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে এই অদ্ভুত সাজ
বিনোদন

Chudail Couture: লাল সিঁদুর, সাদা মুখ আর শাড়ি-গাউন, প্যারিসের র‍্যাম্পে কি কারণে...

লাল সিঁদুরের মতো দাগ, সাদা রঙে আঁকা মুখ আর শাড়ি-অনুপ্রাণিত গাউন—প্যারিস ফ্যাশন উইকে Matières Fécales-এর স্প্রিং/সামার ২০২৭ কালেকশনের অদ্ভুত সাজ ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ দেখছেন সাংস্কৃতিক শিকড়ের প্রতিফলন, কেউ আবার নাম দিয়েছেন ‘চুড়েল কুতুর’।

০১ অক্টো ২০২৬, ০৭:৩৫ পিএম · 2 মিনিট
Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার কলকাতায়
বিনোদন

Kolkatay Sherlock: অরিন্দম শীলের পরিচালনায় বেকার স্ট্রিটের বিখ্যাত গোয়েন্দা এবার...

আধুনিক কলকাতার প্রেক্ষাপটে শার্লক হোমসের মিথকে নতুনভাবে তুলে ধরছেন অরিন্দম শীল তাঁর আসন্ন ছবি ‘কলকাতায় শার্লক’-এ। রহস্য, অপরাধ, ভিজিলান্তে ও ন্যায়-অন্যায়ের টানাপোড়েনে বনি সেনগুপ্ত, বিক্রম চট্টোপাধ্যায়-সহ একঝাঁক তারকাকে নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।

০১ অক্টো ২০২৬, ০৫:০১ পিএম · 2 মিনিট
S.D Burman: ‘কাকের মতো চেঁচাও!’ বাড়িওয়ালার তিরস্কার থেকে কীভাবে কিংবদন্তি হলেন শচীন কর্তা?
বিনোদন

S.D Burman: ‘কাকের মতো চেঁচাও!’ বাড়িওয়ালার তিরস্কার থেকে কীভাবে কিংবদন্তি হলেন শ...

শচীন দেব বর্মণের জন্মদিনে ফিরে দেখা তাঁর দীর্ঘ সংগীতযাত্রা—প্রথম জীবনের ব্যর্থতা ও সংগ্রাম পেরিয়ে কীভাবে তিনি হয়ে উঠেছিলেন কিংবদন্তি সুরকার ও শিল্পী। বাংলার মাটি, নদী ও লোকসুরের প্রতি গভীর টান আজীবন তাঁর সৃষ্টিতে ধরা পড়েছে, যা তাঁকে ভারতীয় সংগীতের ইতিহাসে স্বতন্ত্র জায়গা দিয়েছে।

০১ অক্টো ২০২৬, ০১:২৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.