JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:০৭ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

'বন্দেমাতরম' গানের অবমাননা? কড়া আইন আনছে কেন্দ্র

'বন্দেমাতরম' গানের অবমাননা? কড়া আইন আনছে কেন্দ্র

আসন্ন সংসদীয় বাদল অধিবেশনে জাতীয় গান ‘বন্দে মাতরম’-এর মর্যাদা রক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী এই সৃষ্টির অবমাননা রুখতে এবং এর গরিমা বজায় রাখতে এবার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ২০ জুলাই বাদল অধিবেশন শুরু হলেই সংসদে পেশ হতে পারে ‘জাতীয় সম্মানের অপমান প্রতিরোধ (সংশোধনী) বিল, ২০২৬’। সূত্রের খবর, ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সবুজ সংকেত পেয়েছে এই প্রস্তাবিত বিলটি।

​দীর্ঘদিন ধরেই ‘বন্দে মাতরম’-কে জাতীয় গানের মর্যাদা দিয়ে আসছে বর্তমান সরকার। চলতি বছর বন্দে মাতরমের ১৫০ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে একাধিক কর্মসূচিও নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে এবার জাতীয় সঙ্গীতের  সমকক্ষ সম্মান দেওয়া হচ্ছে জাতীয় গানকেও। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে সমস্ত সরকারি অনুষ্ঠানে ‘জনগণমন’-র পাশাপাশি ‘বন্দে মাতরম’ গানটিও গাওয়া বাধ্যতামূলক। শুধু তাই নয়, গানের সম্পূর্ণ ছয়টি স্তবকই গাইতে হবে এবং গানটি চলার সময় সকলকে উঠে দাঁড়িয়ে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে হবে।

​বর্তমানে প্রচলিত ১৯৭১ সালের ‘জাতীয় সম্মান আইন’ অনুযায়ী দেশের জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীতকে অপমান করা বা গাইতে বাধা দেওয়া শাস্তিযোগ্য অপরাধ। কেন্দ্রের নতুন সংশোধনী বিলে এই তালিকায় যুক্ত হচ্ছে ‘বন্দে মাতরম’। নতুন নিয়ম লঙ্ঘন করলে শাস্তির মুখে পড়তে হবে অপরাধীকে। প্রস্তাবিত আইন অনুযায়ী, যদি কেউ ইচ্ছাকৃতভাবে বন্দে মাতরম গানটিকে অপমান করেন, গাইতে বাধা সৃষ্টি করেন কিংবা মাঝপথে থামিয়ে দেন, তবে তাঁর সর্বোচ্চ তিন বছর পর্যন্ত জেল, জরিমানা অথবা উভয় দণ্ডই হতে পারে। 

সংসদের উভয় কক্ষে বিলটি পাশ হওয়ার পর রাষ্ট্রপতির স্বাক্ষর পেলেই তা পূর্ণাঙ্গ আইন হিসেবে দেশজুড়ে কার্যকর হবে। জাতীয় আবেগকে মান্যতা দিয়ে এবং জাতীয় প্রতীকের অবমাননা রুখতেই কেন্দ্রের এই কঠোর অবস্থান বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

19 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.