এক বিতর্ক কাটতে না কাটতেই মাথাচারা দেয় অন্য বিতর্ক। তবে টলিপাড়া এবার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন। এখনো কাটেনি বিয়ের রেশ। আর তার মাঝেই বিয়ে ভাঙ্গার পথে এগোচ্ছেন রণজয় ও শ্যামৌপ্তি। খবর ছাড়াতেই অবাক হয়েছিলেন বিয়েতে হাজির হওয়া টলিউডের তারকারা।
২০২৬ এর ভ্যালেন্টাইনস ডে, সাত পাকে বাঁধা পড়েছিলেন রনজয় বিষ্ণু এবং শ্যামৌপ্তি মদুলি। যদিও তারকা যুগল আইনি বিয়ে গোপনে আগেই সেরেছিলেন। গায়ে হলুদ থেকে রিসিপশন একইসঙ্গে করেছিলেন তারা। বর বেশে রনজয়কে মন খুলে নাচতেও দেখা গিয়েছিল বিয়ের দিন। বউয়ের সাজে অভিনেত্রীর মুখেও ছিল চওড়া হাসি।
যদিও কি কারণে এই ডিভোর্স তা এখনো স্পষ্ট নয়। আপাতত বিয়ে ভাঙার গুঞ্জন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন রনজয়।এ ব্যাপারে শ্যামৌপ্তি কে সংবাদ মাধ্যম থেকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এই ব্যাপারে কোন মন্তব্য করতে চান না তিনি। তবে জানা যাচ্ছে সংসার ভাঙ্গার পেছনে রয়েছে মনোমালিন্য। আবার টলি পাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে দুজনের সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমনের কথা।
এই প্রসঙ্গে বলা যায়, রনজয় এই মুহূর্তে প্রতিজ্ঞা ধারাবাহিকের অভিনেত্রী অভিকা মালাকালের সঙ্গে অভিনয় করছেন। ধারাবাহিকে তাদের কেমিস্ট্রি দেখে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, বাস্তবে বিবাহিত হওয়া সত্ত্বেও অভিনয়ে এত ভালো কেমিস্ট্রি কিভাবে সম্ভব? তাতে অভিনেতা স্পষ্ট বলেন, চিত্রনাট্যের খাতিরে যদি কেউ কলা গাছের সঙ্গে প্রেম করতে বলে তাহলেও তিনি রাজি হবেন।
শোনা যাচ্ছে ধারাবাহিকের এই ঘনিষ্ঠতার কারণে নাকি ব্যক্তিগত জীবনে শুরু হয়েছে সমস্যা। মাত্র ৬ মাসে ভাঙতে চলেছে বিবাহ বন্ধন। যদিও এই ব্যাপারে তারকা দম্পতি কোনো প্রতিক্রিয়া দেন নেই। টলি পাড়ার এই চর্চা এখন জল্পনাতেই আবদ্ধ ।