JAZZBAAT 24 BANGLA
২৯ সেপ্টে ২০২৬, ০৫:৫৬ পিএম
Breaking
Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভি... Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র Dilip Ghosh: ‘যে যত বড় চোর, তার নিরাপত্তা তত বেশি’, অভিষেকের জেড প্লাস নিয়ে কটাক্ষ দিলীপে... ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা! Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভি... Big-Boss2026: ফুটবল মাঠ, বিধানসভা ছেড়ে, এবার ‘বিগ বস’-এর ঘরে জন্মদিন দীপেন্দুর Bangladesh: পাকিস্তানের অনুমতি না মেলায় বাংলাদেশের রূপপুরে ইউরেনিয়াম আসেনি Sohel Rana: পাকিস্তান হাইকমিশনকে কড়া বার্তা নায়ক সোহেল রানা'র Dilip Ghosh: ‘যে যত বড় চোর, তার নিরাপত্তা তত বেশি’, অভিষেকের জেড প্লাস নিয়ে কটাক্ষ দিলীপে... ইউটিউবে ভিডিও, তারপরই চুরি ১ কোটি টাকা! Virat Kohli: ইংল্যান্ডের হয়ে ব্যাট করছেন কোহলি! বড় দাবি অশ্বিনের South24Pargana: সন্দেহজনক গতিবিধি, উদ্ধার ৭ মিমি বন্দুক, ৬ কার্তুজ

Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভিডিও ভাইরাল

Friendship: ঘোলা জলে বেঁচে থাকার লড়াই, অবলা দুই প্রাণীর অবিশ্বাস্য বন্ধুত্ব ও সাহসিকতার ভিডিও ভাইরাল
কুকুর-বানরের বন্ধু ছবি: X handle

নিউজ ডেস্ক: টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে প্লাবিত একের পর এক জনপদ। রাস্তার ওপর দিয়ে বইছে কোমর সমান তীব্র স্রোতের ঘোলা জল। চারপাশের ঘরবাড়ি যখন জলমগ্ন এবং মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত, ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়ল এক অদ্ভুত বন্ধুত্বের হৃদয়স্পর্শী দৃশ্য। এই অবলা প্রাণীগুলি যেন শিখিয়ে দিচ্ছে একে অপরের পাশে দাঁড়ানো উচিত বিপদের দিনে। যেখানে বাঁদর দেখলে কুকুরকে সাধারণত চিৎকার করে তাড়াতে দেখা যায় সেখানেই বিপদের দিনে দেখা গেল সম্পূর্ণ এক ভিন্ন দৃশ্য। বন্যায় ভেসে যাওয়ার হাত থেকে বাঁচতে একটি কুকুর ও একটি বানর যেভাবে পরস্পরকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে টিকে থাকার চেষ্টা করেছে, তা বিপদের দিনে পারস্পরিক সহমর্মিতার এক অনন্য দৃষ্টান্ত।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা যায়, তীব্র স্রোতের ভেতর সাঁতরে ভেসে আসা একটি কুকুরকে শক্ত করে ধরে রেখেছে একটি বানর। জলের প্রচণ্ড টানে তারা যখন দিশেহারা, তখন জলের মাঝে একটি গাছের গুঁড়ি ভেসে থাকতে দেখতে পায় তারা। বানরটি কুকুরের পিঠে চড়ে জল ঠেলে এগোতে সাহায্য করে এবং দুজনই একযোগে লড়াই চালিয়ে কোনোমতে ওই ভাসমান কাঠের গুঁড়ির ওপর উঠে আসে। কিন্তু এই কঠিন পরিস্থিতিতেও ছেড়ে দেয়নি একে অপরকে। বিপদের সেই মুহূর্তে তাদের পারস্পরিক নির্ভরতা যেন মানবিকতার নীরব বার্তা হয়ে উঠল।

https://x.com/john_ontour1993/status/2104419786218500368

গুঁড়িটিতে পৌঁছানোর পর কুকুরটি ক্লান্তিতে নিস্তেজ হয়ে শুয়ে পড়ে। তখন বানরটি পরম মমতায় কুকুরটির পাশে বসে থাকতে দেখা যায়। যেখানে প্রাকৃতিক দুর্যোগে জাত-পাত বা ধর্ম ভেদাভেদ ভুলে যাওয়ার কথা বলা হয় সবসময়, সেখানে দুই ভিন্ন প্রজাতির অবলা প্রাণীকেও দেখা গেল সেই কথা অক্ষরে অক্ষরে মেনে চলতে। হয়ে উঠতে একে অপরের নির্ভর এর জায়গা।

স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ জল বেড়ে যাওয়ায় আমরা যেমন সমস্যায় পড়েছি ঠিক তেমনি সমস্যায় পড়েছে এই পথপ্রাণীগুলি,তারাও নিজেদের আশ্রয় হারিয়ে ফেলেছিল। তবে প্রতিকূল পরিস্থিতিতে তারা একে অপরকে ছেড়ে না দিয়ে যেভাবে একসাথে লড়াই করেছে, তা সত্যিই আমাদের ভাবিয়ে তোলে। তাদের দেখেই আমাদের শেখা উচিত বিপদে দেখে সব ভুলে কিভাবে একে অপরের পাশে থাকতে হয়। এই ভিডিও যেন বুঝিয়ে দেয় আসল বন্ধুত্বের মানে। শিখিয়ে দিয়ে যায় জীবনের এক নতুন পাঠ।

বিজ্ঞাপনrrr
33 Views 0 Likes 0 Comments

Related News

BuffaloRescue: ট্রেনের সামনে দিশেহারা অবলা প্রাণীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন রেলকর্মী
দেশ

BuffaloRescue: ট্রেনের সামনে দিশেহারা অবলা প্রাণীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়লেন রেলকর্মী

একটি যাত্রীবাহী ট্রেন সবুজ পাহাড়ি ঢালের মধ্য দিয়ে লাইন ধরে এগিয়ে আসছে। লাইনের ওপর আচমকাই উঠে আসে কয়েকটি মোষ। বাকিগুলো সরে গেলেও একটি বিভ্রান্ত মোষ দীর্ঘক্ষণ রেললাইনের ওপর দিয়ে ট্রেনের ঠিক সামনেই দৌড়াতে থাকে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে ট্রেনের সামান্য গতি বাড়লেই ওই প্রাণীটি ট্রেনের চাকার তলায় পিষে যেতে পারত কিন্তু চালকের আসনে থাকা ব্যক্তিরা কেবল হর্ন বাজিয়ে দায় সারেননি। পরিস্থিতি আঁচ করতে পেরে চালক বিচক্ষণতার সঙ্গে ট্রেনের গতি প্রায় শূন্যে নামিয়ে আনেন। এরপরই ট্রেনের সামনের কেবিনের দরজা খুলে সাহসিকতার সঙ্গে নিচে নেমে আসেন এক রেলকর্মী।

২৯ সেপ্টে ২০২৬, ০২:৫৩ পিএম · 2 মিনিট
S Jaishankar: আমেরিকার সঙ্গে সম্পর্কে ‘বাম্প’, সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের! পাকিস্তান প্রসঙ্গে ফের স্পষ্ট ভারতের অবস্থান
দেশ

S Jaishankar: আমেরিকার সঙ্গে সম্পর্কে ‘বাম্প’, সন্ত্রাস নিয়ে কড়া বার্তা জয়শঙ্করের...

নিউজ ডেস্ক: ভারত-মার্কিন সম্পর্কে সবকিছু যে মসৃণ পথে এগোচ্ছে না, তা এবার স্পষ্ট ভাষায় জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাণিজ্য চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা, মার্কিন শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং পাকিস্তান থেকে আসা সন্ত্রাস এই...

২৯ সেপ্টে ২০২৬, ০১:১৯ পিএম · 3 মিনিট
Uttar Pradesh: গ্যাস সিলিন্ডার ফেটে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ৪
দেশ

Uttar Pradesh: গ্যাস সিলিন্ডার ফেটে ভেঙে পড়ল দোতলা বাড়ি, মৃত ৪

নিউজ ডেস্ক: উত্তরপ্রদেশের ফতেহপুরে রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা। বিকট শব্দের পর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি দোতলা বাড়ির একাংশ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে এবং আগুনে পুড়ে মৃত্যু হয়েছে অন্তত চারজনে...

২৯ সেপ্টে ২০২৬, ০১:১৬ পিএম · 2 মিনিট
Gyanesh Kumar: কমিশনের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা! প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি. মোহনার বেঞ্চে এই মামলার শুনানি
দেশ

Gyanesh Kumar: কমিশনের সিদ্ধান্ত নিয়ে সুপ্রিম কোর্টে মামলা! প্রধান বিচারপতি সূর্য...

নিউজ ডেস্ক: নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে ওঠা বিতর্ক এবার পৌঁছে গেল সুপ্রিম কোর্টে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একাধিক সিদ্ধান্ত এককভাবে নেওয়ার অভিযোগ তুলে দায়ের হওয়া একটি মামলা শুনতে...

২৯ সেপ্টে ২০২৬, ০১:১০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.