JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ০৭:০৬ পিএম
Breaking
জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে আছড়ে পড়ল গভীর নিম্নচাপ, দুর্যোগের ভ্রুকুটি ওড়িশা থেকে বাংলায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিস আনছে বিরোধীরা ভাঙড়-২-এ বদলাচ্ছে সমীকরণ, আরাবুলের বিরুদ্ধে তৃণমূল-আইএসএফ এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে ধর্মস্থান দেখানোর টোপ, ফার্মহাউসে তরুণীকে গণধর্ষণ! গ্রেফতার ২ পুলিশকর্মী-সহ ২ CRPF জওয়ান কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর ’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে আছড়ে পড়ল গভীর নিম্নচাপ, দুর্যোগের ভ্রুকুটি ওড়িশা থেকে বাংলায় জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট নোটিস আনছে বিরোধীরা ভাঙড়-২-এ বদলাচ্ছে সমীকরণ, আরাবুলের বিরুদ্ধে তৃণমূল-আইএসএফ এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে ধর্মস্থান দেখানোর টোপ, ফার্মহাউসে তরুণীকে গণধর্ষণ! গ্রেফতার ২ পুলিশকর্মী-সহ ২ CRPF জওয়ান কর্মীদের গ্রেফতার-হয়রানির প্রতিবাদ, রেজিনগর থানার সামনে ধর্নায় হুমায়ুন কবীর ’ভারতকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব বুঝি’, অনুরাগকে প্লাটা প্রতিক্রিয়া দাভাকরের

জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে

জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু লাল-হলুদের, কাস্টমসকে হারাল ৩-১ গোলে
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

স্পোর্টস ডেস্ক: জয় দিয়ে আইএফএ শিল্ডের অভিযান শুরু ইস্টবেঙ্গলের। এদিন নিজেদের মাঠে কাস্টমসের বিরুদ্ধে খেলতে নামে বিনো জর্জের দল। সেই ম্যাচেই কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে থেকেও ৩-১ গোলে জয় ছিনিয়ে নেয় লাল-হলুদ। ম্যাচে একের পর এক সহজ সুযোগ নষ্ট জেসিন টিকের। জেসিন এদিন লক্ষ্যভ্রষ্ট না হলে ম্যাচের ফলাফল আরও অন্যরকম হতেই পারত। দ্বিতীয়ার্ধের একেবারে অন্য মেজাজে দেখা যায় লাল-হলুদকে। খেলা এদিকে বেহাল দশা মাঠের।

ম্যাচে এদিন প্রথম থেকেই ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে বিনো জর্জের দল। যার ফলে শুরুতেই গোল খেয়ে যায় লাল-হলুদ। ম্যাচের ১১ মিনিটে গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল। তবে এরপর আক্রমণের ঝাঁজ বাড়ায় বিনোর দল। যার ফলে ম্যাচের ২৯ মিনিটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। এরপর যেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে লাল-হলুদ। ম্যাচের ৩৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট হয় ইস্টবেঙ্গল। বরিসের ফ্রিকিক, হেড দেন রোহিত দানু। তবে তা বারে লাগে। এরপর ম্যাচের ৪৩ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন অধিনায়ক সৌরভ চক্রবর্তী। এরপর আক্রমণে গেলেও, প্রথমার্ধে ম্যাচ শেষ ১-১।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আক্রমণের ঝাঁজ বাড়ায় বিনোর দল। ম্যাচের ৪৯ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন জেসিন টিকে। এরঠিক এক মিনিটের মাথায় ফের সুযোগ হাতছাড়া করেন জেসিন। না হলে আরও দুটি গোল হয়ে যেতে পারত লাল-হলুদের। তবে দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ইস্টবেঙ্গলকে। ৫২ মিনিট ২-১ গোলে এগিয়ে জয় বিনোর দল। আকাশের বাড়ানো পাশে সুন্দর গোল রোহিত দানুর। ম্যাচের ৭৪ মিনিটে ফের সুযোগ নষ্ট জেসিনের। ম্যাচের ৮৫ মিনিটে ফের গোল ইস্টবেঙ্গলের। এবার লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন আকাশ হেমরন। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় বিনো জর্জের দল।

ম্যাচে পিছিয়ে থেকেও জয়, দলের এই পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ বিনো জর্জ। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, “ দলের ওপর ভরসা ছিল। জানতাম দল ঘুরে দাড়াবে। প্রথম ৪৫ মিনিট যে ভুল গুলো ছিল তা দ্বিতীয়ার্ধে ঠিক করে নিয়েছি।” অপর দিকে ম্যাচ হারলেও দলের খেলায় খুশি কাস্টমস কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য।

15 Views 0 Likes 0 Comments

Related News

এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে
ময়দান

এশিয়ান গেমসে অপ্রতিরোধ্য পুরুষদের হকি দল, কোরিয়াকে উড়িয়ে জয় এল ৮-২ ব্যবধানে

স্পোর্টস ডেস্ক: কোরিয়ার বিরুদ্ধে নামার আগে অভাব ছিল না আত্মবিশ্বাসের। মাঠে নেমে সেই আত্মবিশ্বাসে ভর দিয়েই গোলের বন্যা বইয়ে দিল ভারত। বৃহস্পতিবার কাকামিগাহারার গিফু প্রিফেকচুরাল গ্রিন স্টেডিয়ামে দক্ষিণ কোরিয়াকে ৮-২ গোলে...

২৪ সেপ্টে ২০২৬, ০৪:১১ পিএম · 2 মিনিট
"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের
ময়দান

"জবাব দিতে হবে!" বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্স নিয়ে প্রশ্ন অশ্বিনের

স্পোর্টস ডেস্ক: নতুন করে ফের প্রশ্নের মুখে ভারতীয় ক্রিকেটের চোট-আঘাত সামলানোর পরিকাঠামো। সাম্প্রতিক সময়ে বেঙ্গালুরুতে বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সের (সিওই) ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক রিপোর্টে। বিশেষ করে দীর্ঘ সময় ধ...

২৪ সেপ্টে ২০২৬, ১২:৫৭ পিএম · 2 মিনিট
"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার হেড কোচ
ময়দান

"পরের বিশ্বকাপ জিততে ১৭ বছর লাগেনি", এশিয়াডে যাত্রা শুরুর আগে অকপট টিম ইন্ডিয়ার...

স্পোর্টস ডেস্ক: গত ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল বৈভব সূর্যবংশীর। বৈভবকে সুযোগ দেওয়ার সেই সিদ্ধান্ত যে তাঁর রাতের ঘুমই কেড়ে নিয়েছিল, সম্প্রতি এক সাক্ষাৎকারে তা নিজেই জানালেন ভারতের হে...

২৪ সেপ্টে ২০২৬, ১০:২০ এএম · 2 মিনিট
টানা তিনটি এশিয়াডে পদক জয়ের নজির, উশুতে উজ্জ্বল ভারতের নাওরেম
ময়দান

টানা তিনটি এশিয়াডে পদক জয়ের নজির, উশুতে উজ্জ্বল ভারতের নাওরেম

স্পোর্টস ডেস্ক: আইচি-নাগোয়া এশিয়ান গেমসের পঞ্চম দিনে সকালেই জোড়া পদকের সুখবর। মহিলাদের ৬০ কেজি উশুতে রুপো জিতলেন ভারতের নাওরেম রোশিবিনা দেবী। চিনের ঝাং শিয়াওইউয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ফাইনালে হারলেও টা...

২৪ সেপ্টে ২০২৬, ১০:১৮ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.