JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:৩৯ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

এশিয়া জয়ের লক্ষ্যে হাবাসের নতুন অস্ত্র, ইস্টবেঙ্গলে এলেন স্প্যানিশ জাদুকর রামিরেজ

এশিয়া জয়ের লক্ষ্যে হাবাসের নতুন অস্ত্র, ইস্টবেঙ্গলে এলেন স্প্যানিশ জাদুকর রামিরেজ

বিশ্বকাপের মাঝেই সুখবর লাল-হলুদ সমর্থকদের জন্য। আগামী ১২ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর প্রিলিমিনারি পর্বে কুয়েতের আল আরাবি এসসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে তারও আগে ২৫ জুলাই ডুরান্ড কাপে অভিযান শুরু করবে লাল-হলুদ। সেই দুই বড় প্রতিযোগিতাকে সামনে রেখেই স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার দানি রামিরেজকে এক বছরের চুক্তিতে দলে নিল আইএসএল চ্যাম্পিয়নরা। কোচ আন্তোনিও লোপেজ হাবাসের পছন্দ অনুযায়ী দল সাজানোর কাজ যে জোরকদমে চলছে, এই সই তারই স্পষ্ট ইঙ্গিত।

রামিরেজের ফুটবলজীবন শুরু স্পেনে। ২০০৮ সালে রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমিতে যোগ দেওয়ার পর ক্লাবটির 'সি' দলের হয়ে সিনিয়র ফুটবলে অভিষেক। পরে ভালেন্সিয়া বি, গেটাফে বি এবং ইন্টারন্যাসিওনাল দে মাদ্রিদের মতো ক্লাবে খেলেছেন। পোল্যান্ডে লেচ পোজনান ও এলকেএস লজের হয়ে সফল সময় কাটিয়ে একস্ট্রাক্লাসা জেতার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। এর পর গত বছর ভারতীয় ফুটবলে এসে পাঞ্জাব এফসি-র হয়ে নিজের মান প্রমাণ করেন। আর সেই পারফরম্যান্সই তাঁকে নিয়ে এল লাল-হলুদ শিবিরে।

গত মরশুমে পাঞ্জাব এফসি-র জার্সিতে আইএসএলে ধারাবাহিক ভাবে নজর কেড়েছিলেন রামিরেজ। মাঝমাঠে খেলা তৈরির ক্ষমতা, নিখুঁত পাস, ড্রিবলিং, দূরপাল্লার শট, ফ্রিকিক এবং কর্নার থেকে গোলের সুযোগ তৈরি করার দক্ষতা তাঁকে আলাদা করে দিয়েছে। সৃজনশীল ফুটবলের জন্য পরিচিত এই স্প্যানিশ মিডফিল্ডারকে নতুন মরশুমে ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্রধান ভরসা হিসাবেই দেখা হচ্ছে।

হাবাসের দল গঠনের পরিকল্পনায় ইতিমধ্যেই যোগ দিয়েছেন বরিস সিং। চুক্তি বেড়েছে মহম্মদ রশিদেরও। ২০২৮ সাল পর্যন্ত লালচুংনুঙ্গাকে ধরে রেখেছে ক্লাব। দলে এসেছেন পূর্বা লাচেনপাও। সেই তালিকায় নতুন সংযোজন রামিরেজ। এখন লক্ষ্য, আল আরাবিকে হারিয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর মূল পর্বে জায়গা করে নেওয়া। একই দিনে তুর্কমেনিস্তানের এফসি আরকাদাগের বিরুদ্ধে খেলবে এফসি গোয়া। এশিয়ার দরজায় কড়া নাড়ার আগে ভারতীয় ক্লাব ফুটবলের প্রস্তুতি যে পূর্ণ গতিতে চলছে, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল। 

15 Views 0 Likes 0 Comments

Related News

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?
বিদেশ

তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত?

নয়াদিল্লি: আবেদন করেছে প্রায় তিন বছর আগে। আন্তর্জাতিক মঞ্চে সদস্য হওয়ার জন্য একের পর এক দেশের সমর্থন আদায়ের চেষ্টা চালিয়েছে ইসলামাবাদ। কিন্তু এখনও BRICS-এর দরজা খোলেনি পাকিস্তানের জন্য। বরং নয়াদিল্লিতে ১৮তম BRICS শীর্ষ স...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৬ এএম · 4 মিনিট
ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হলনা সুরাহা
বিদেশ

ভারত-বাংলাদেশের মধ্যে আন্তঃদেশীয় রেল পুণ:চালু নিয়ে অনিশ্চয়তা; ৩ দিনের বৈঠকেও হল...

মিতালী ট্রেনটি ঢাকা সেনানিবাস থেকে ছেড়ে পার্বতীপুর ও চিলাহাটি হয়ে সীমান্ত পার হয়ে হলদিবাড়ি এবং সেখান থেকে নিউ জলপাইগুড়িতে পৌঁছায়।দূরত্ব প্রায় ৫৯৫ কিলোমিটার (বাংলাদেশের অংশে ঢাকা থেকে চিলাহাটি ৪৫৩ কিমি এবং চিলাহাটি থেকে নিউ জলপাইগুড়ি ৭১ কিমি)।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৯ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল
বিদেশ

বাংলাদেশে বিপদসীমা ছুঁই ছুঁই করছে পদ্মা নদীর জল

এদিকে জল বাড়ার কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্তঘেঁষা চরখিদিরপুর ও খানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। জলবন্দি হয়ে পড়েছেন এসব এলাকার অনেক বাসিন্দা।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৬ পিএম · 2 মিনিট
বাংলাদেশে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
বিদেশ

বাংলাদেশে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

সতর্কবার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:৪৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.