নিউজ ডেস্ক: কোনও অভিজাত রেস্তরাঁয় কিংবা রাজপরিবারের বিশেষ নৈশভোজে খেতে বসেছেন, অথচ টেবিলের সামনে সাজানো একের পর এক চামচ, কাঁটা ও ছুরি দেখে বুঝতে পারছেন না কোনটি দিয়ে খাবেন? এমন অভিজ্ঞতা অনেকের কাছেই বেশ অস্বস্তিকর হতে পারে। কিন্তু জানেন কি, খাবারের টেবিলে সাজানো প্রতিটি চামচ-কাঁটার পিছনেই রয়েছে নির্দিষ্ট নিয়ম এবং দীর্ঘদিনের ঐতিহ্য?
ইউরোপীয় রাজপরিবারের Dining Etiquette বা খাবার খাওয়ার শিষ্টাচার মূলত আভিজাত্য, শৃঙ্খলা এবং সৌজন্যের সঙ্গে জড়িত। বিশেষ করে Formal Dining-এ একাধিক পদ পরিবেশন করা হলে প্রতিটি পদের জন্য আলাদা কাটলারি ব্যবহার করা হয়। কোথাও স্যুপের জন্য আলাদা চামচ, কোথাও মাছের জন্য বিশেষ ছুরি-কাঁটা, আবার ডেজার্টের জন্য থাকে ছোট চামচ কিংবা কাঁটা।
সবচেয়ে মজার বিষয় হল, টেবিলে সাজানো কাটলারি ব্যবহারেরও নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। সাধারণত বাইরের দিক থেকে শুরু করে ভিতরের দিকে এগোনোই নিয়ম। অর্থাৎ যে পদটি প্রথম পরিবেশন করা হবে, তার জন্য প্রয়োজনীয় চামচ বা কাঁটা থাকবে সবচেয়ে বাইরের দিকে। পরবর্তী পদগুলির জন্য সাজানো থাকবে ভিতরের দিকে। শুধু কাটলারি নয়, খাবারের টেবিলে গ্লাস রাখার জায়গা, ন্যাপকিন ব্যবহারের নিয়ম এবং খাবার শেষ হওয়ার পর ছুরি-কাঁটা কীভাবে রাখতে হবে, তারও নির্দিষ্ট শিষ্টাচার রয়েছে।
তবে ১৩টি চামচ-কাঁটা থাকতেই হবে, এমন কোনও বাধ্যতামূলক নিয়ম নেই। খাবারের পদ, পরিবেশনের ধরন এবং অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার উপর নির্ভর করেই কাটলারির সংখ্যা বদলে যায়। আসলে Fine Dining শুধু দামি খাবার খাওয়ার অভিজ্ঞতা নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে খাবার পরিবেশন, টেবিল সাজানো এবং অন্যের প্রতি সম্মান দেখানোর সংস্কৃতি। তাই পরের বার কোনও অভিজাত রেস্তরাঁয় গেলে টেবিলের কাটলারি দেখে আর ভয় পাওয়ার প্রয়োজন নেই!




