JAZZBAAT 24 BANGLA
১৮ সেপ্টে ২০২৬, ০৬:৪৩ পিএম
Breaking
২৫ কোটিতে সাবওয়ে হবে ঝাঁ চকচকে, বসছে ৪ এসকেলেটর-সিসিটিভি ২.৫ একর জমিতে পটল চাষ, কেজিতে ১৫০ টাকা! এভাবেই ভাগ্য বদলাল মহিলা কৃষকের বিদেশ থেকে এসে কুনোয় বংশবিস্তার, মাত্র ৪ বছরেই বড়সড় 'চিতা-সাফল্য' ভারতের ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল? সত্য নাকি জাল : লেজার প্রযুক্তির আলোয় দ্যা ভিঞ্চির রহস্যময় চিত্রকর্ম বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল! জোড়াফুল বিতর্কের মাঝেই শমীকের বিস্ফোরক মন্তব্য, মনে করালেন ‘ফতোয়া’র কথা ৬০০ কিমি গতির ‘গেরান-৫’, ঝাঁকে ঝাঁকে হামলা ২৫ কোটিতে সাবওয়ে হবে ঝাঁ চকচকে, বসছে ৪ এসকেলেটর-সিসিটিভি ২.৫ একর জমিতে পটল চাষ, কেজিতে ১৫০ টাকা! এভাবেই ভাগ্য বদলাল মহিলা কৃষকের বিদেশ থেকে এসে কুনোয় বংশবিস্তার, মাত্র ৪ বছরেই বড়সড় 'চিতা-সাফল্য' ভারতের ঔপনিবেশিক ভারত ও ঠগী আতঙ্ক: বাস্তব অপরাধ নাকি ব্রিটিশ প্রশাসনিক কৌশল? সত্য নাকি জাল : লেজার প্রযুক্তির আলোয় দ্যা ভিঞ্চির রহস্যময় চিত্রকর্ম বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল! জোড়াফুল বিতর্কের মাঝেই শমীকের বিস্ফোরক মন্তব্য, মনে করালেন ‘ফতোয়া’র কথা ৬০০ কিমি গতির ‘গেরান-৫’, ঝাঁকে ঝাঁকে হামলা

হাসপাতালে আগুন, নজর নেই কর্তৃপক্ষের, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে তোলপাড়

হাসপাতালে আগুন, নজর নেই কর্তৃপক্ষের, প্রশাসনিক ব্যর্থতার অভিযোগে তোলপাড়

ঘড়ির কাঁটায় তখন রাত পৌনে এগারোটা। তবে এমন রাত্রিতে আতঙ্ক পূর্ব বর্ধমানে। হঠাৎই রাতের নিস্তব্ধতার মাঝেই পূর্ব বর্ধমানের মাধবডিহি ব্লক প্রাথমিক হাসপাতালে চাঞ্চল্য। হাসপাতাল চত্বর ভরল কালো ধোঁয়ায়। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ছুটে আসেন সাধারণ মানুষজন। 

নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাঝরাতেই তাঁরা ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকাজে। খবর পেয়ে ছুটে আসে মাধবডিহি থানার পুলিশও। ওসি রাজেশ মাহাতোর তৎপরতা সাধারণ মানুষের চেষ্টায় কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আছে। নিশ্চিত এক বিরাট বিপদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় হাসপাতালটি।

কিন্তু হাসপাতালের আগুন নিভলেও, স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। নিশানায় খোদ হাসপাতাল কর্তৃপক্ষ। এলাকাবাসীর অভিযোগ, যার কাঁধে এত বড় হাসপাতালের দায়িত্ব, সেই বিএমওএইচ কে নাকি নিয়মিত দেখা যায় না। দিনের পর দিন চলছে চরম প্রশাসনিক গাফিলতি। তার বদলে যিনি হাসপাতাল সামলান, রোগী থেকে সাধারণ মানুষ সবার সঙ্গেই দুর্ব্যবহার করা যেন তার রোজনামচা। 

আগুন লাগার খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে পৌঁছনো সাংবাদিকদেরও বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করা হয় বলেও অভিযোগ। এমনকি আগুন নেভানোর কাজে যারা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন, তাদের প্রতিও দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।

এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক তৎপরতা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আচরণ নিয়ে অবিলম্বে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য হাসপাতালেরঅগ্নি-নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবিও উঠেছে। 

এই ঘটনায় হাসপাতাল প্রশাসনের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ কি তার তদন্ত নেমেছে প্রশাসন। ব্লকের এমন হাসপাতালে অব্যবস্থা এবং এমন এক ভয়াবহ ঘটনায় রীতিমতো আতঙ্ক সৃষ্টি হয়েছে রায়না ২ ব্লক জুড়ে।

14 Views 0 Likes 0 Comments

Related News

২৫ কোটিতে সাবওয়ে হবে ঝাঁ চকচকে, বসছে ৪ এসকেলেটর-সিসিটিভি
রাজ্য

২৫ কোটিতে সাবওয়ে হবে ঝাঁ চকচকে, বসছে ৪ এসকেলেটর-সিসিটিভি

নতুন সাবওয়ের দেওয়াল ও মেঝেতে গ্রানাইট বসানোর পরিকল্পনা রয়েছে। ছাদে থাকবে পিভিসি প্যানেল। পাশাপাশি নতুন আলোর ব্যবস্থা, ডিজিটাল বোর্ড, পথ নির্দেশিকা এবং ডাস্টবিন বসানো হবে। জল জমার সমস্যা মোকাবিলায় উন্নত নিকাশি ব্যবস্থার পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন পাম্পও বসানোর পরিকল্পনা রয়েছে।

১৮ সেপ্টে ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
শুভেন্দুর ‘আশীর্বাদ’ নিয়ে নন্দীগ্রাম থেকে সরে গেলেন সঞ্চিতা
রাজ্য

শুভেন্দুর ‘আশীর্বাদ’ নিয়ে নন্দীগ্রাম থেকে সরে গেলেন সঞ্চিতা

কলকাতা, নিউজ ডেস্ক: ১৮ সেপ্টেম্বর: নাম নেই, জোড়াফুল নেই। এ বার নন্দীগ্রামে প্রার্থীও নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের! তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের পর শুক্রবার দিনভর নাটক চলল নন্দ...

১৮ সেপ্টে ২০২৬, ০৪:৫৫ পিএম · 3 মিনিট
এক সভা, তারপরই ধস্তাধস্তি, পঞ্চায়েত অফিসে মহিলা সদস্যাকে হেনস্তার অভিযোগে তোলপাড়!
রাজ্য

এক সভা, তারপরই ধস্তাধস্তি, পঞ্চায়েত অফিসে মহিলা সদস্যাকে হেনস্তার অভিযোগে তোলপাড়!

দক্ষিণ ২৪ পরগনা, নিউজ ডেস্ক: প্রথমে বোঝা যায়নি কি ঘটছে। দুপুরের ব্যস্ত সময় হঠাৎ-ই যেন বদলে গেল পঞ্চায়েত অফিসের চেনা ছবি। আচমকাই শুরু হল ছোটাছুটি। কোথাও ধস্তাধস্তি, কোথাও টানাহেঁচড়ার দৃশ্য। বাইরে থেকে দেখলে বোঝার উপায...

১৮ সেপ্টে ২০২৬, ০৪:২১ পিএম · 2 মিনিট
সময় পেরিয়েছে, রয়ে গিয়েছে স্মৃতি, শ্রদ্ধায় স্মরণ নৃপেন্দ্র নারায়ণকে!
রাজ্য

সময় পেরিয়েছে, রয়ে গিয়েছে স্মৃতি, শ্রদ্ধায় স্মরণ নৃপেন্দ্র নারায়ণকে!

দিনটি ছিল কোচবিহারের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক ব্যক্তিত্বকে স্মরণ করা। প্রতিবছরের মতো এবছরও যথাযথ মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হল কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভুপ বাহাদুরের মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে কোচবিহার জেলা আদালতের সামনে অবস্থিত মহারাজার মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

১৮ সেপ্টে ২০২৬, ০২:২০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.