JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ১১:২০ পিএম
Breaking
Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের 'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের Kunal Ghosh : বৈধ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা, কমিশনকে নিশানা তৃণমূলের 'দিল্লি থেকেই নিয়ন্ত্রিত হচ্ছে', CEO দফতরের বৈঠকের পর বিস্ফোরক কুণাল ঘোষ Nadia: CAA নিয়ে তৎপরতা বাড়াতে ১২ IAS আধিকারিক নিয়োগ! মতুয়া গড়ে উৎসবের আবহ, ডঙ্কা-কাঁসর ব... KPSC Recruitment Scam: ৩৫ কোটি টাকার ‘ড্রিম প্রজেক্ট’ তৈরির পরিকল্পনা! গ্রেপ্তার KPSC চেয়া... Zee Group: ১,৩২২ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ! জি-র প্রতিষ্ঠাতা সুভাষ চন্দ্রের বিরুদ্ধে... Aga Syed Ruhullah Mehdi: ন্যাশনাল কনফারেন্স ও সাংসদ পদ ছাড়লেন আগা রুহুল্লা, বিস্ফোরক অভিয... Municipal Election: ভোটার তালিকা সংশোধনে কমিশনের তৎপরতা! ৩ নভেম্বর সর্বদলীয় বৈঠক, নভেম্বরে... মমতা-অধীর-সেলিমকে একযোগে কটাক্ষ শমীকের

বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল!

বলিউড ‘সমুদ্র’ আর টলিউড ‘পুকুর’? বিগ বসের ঘরে রাজভীরের মন্তব্যে তীব্র শোরগোল!
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: চলতি মরশুমের ‘বিগ বস বাংলা’র ঘর এখন চরম উত্তেজনায় ফুটছে। ছোটখাটো বচসা থেকে শুরু করে ব্যক্তিগত আক্রমণ, সব মিলিয়ে প্রতিযোগীদের লড়াই তুঙ্গে। সম্প্রতি সেই উত্তাপ আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন ঘরটির অন্যতম চর্চিত প্রতিযোগী রাজভীর। সহ-প্রতিযোগী ঝিলাম এবং তনুশ্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি সমগ্র বাংলা বিনোদন জগতকে এমন এক উপমায় বেঁধে ফেললেন, যা নিয়ে এখন ঘর থেকে শুরু করে নেটপাড়া সর্বত্রই চরম বিতর্ক।

তর্কাতর্কির মাঝে রাজভীর দাবি করেন, যারা হিন্দি সিনেমা বা সর্বভারতীয় স্তরে কাজ করেন, তারা হলেন ‘সমুদ্রের মাছ’। অন্যদিকে, যারা কেবল বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, তারা নাকি নিতান্তই ‘পুকুরের মাছ’! স্পষ্টতই, তনুশ্রী, ঝিলাম এবং ঘরের অন্যান্য বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সদস্যদের ইঙ্গিত করেই তিনি এই মন্তব্য করেন। একজন সহ-প্রতিযোগীর মুখে আঞ্চলিক শিল্পীদের এমন ছোট করে দেখার মানসিকতা দেখে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফেটে পড়েন বাকি সদস্যরা।
 

তবে রাজভীরের এই অহংকারী মন্তব্যের মোক্ষম জবাব তুলে রাখা ছিল সাপ্তাহিক টাস্কের জন্য। উইকলি টাস্কে বিচারক মনামীর উদ্দেশ্যে কবিতা লেখার একটি প্রতিযোগিতা রাখা হয়েছিল। সেখানে ডিজিটাল কনটেন্ট স্রষ্টা ও প্রতিযোগী ঝিলাম তাঁর লেখা কবিতার ছত্রে ছত্রে রাজভীরের ‘পুকুরের মাছ’ প্রসঙ্গের উল্লেখ করেন। অত্যন্ত বুদ্ধিদীপ্ত ও ধারালো ভাষায় কবিতার মাধ্যমে তিনি বুঝিয়ে দেন, পুকুরের মাছ হোক বা সমুদ্রের শিল্পী মাত্রই স্বকীয় এবং নিজস্ব স্থানে সেরা। ঝিলামের এই পরোক্ষ অথচ কড়া আক্রমণ বিচারক মনামীসহ ঘরের অন্যান্যদের মন জয় করে নেয়।
 

রাজভীরের এই বিতর্কিত মন্তব্য ঘরের ভেতরের পরিবেশ যেমন গরম করে তুলেছে, তেমনই বিগ বসের দর্শককেও দু'ভাগে ভাগ করে দিয়েছে। একদিকে রাজভীরের অহংকার ও বাংলা ইন্ডাস্ট্রিকে নিচু চোখে দেখার বিরুদ্ধে সরব হয়েছেন বাংলা বিনোদন প্রেমীরা, অন্যদিকে ঝিলাম ও তনুশ্রীর এই রুখে দাঁড়ানোকে বাহবা দিচ্ছেন অনুরাগীরা। সব মিলিয়ে কাদা ছোড়াছুড়ি, নাটকীয়তা এবং যোগ্য উত্তরের দোলাচালে বিগ বস বাংলার এই মরশুম এখন জমে একদম ক্ষীর!

83 Views 0 Likes 0 Comments

Related News

Ranbir Kapoor: ‘বলিউড অভিনেতা’ নন রণবীর কাপুর! কেন এই পরিচয়ে আপত্তি, ‘রাম’ হয়েই দিলেন বড় বার্তা
বিনোদন

Ranbir Kapoor: ‘বলিউড অভিনেতা’ নন রণবীর কাপুর! কেন এই পরিচয়ে আপত্তি, ‘রাম’ হয়েই দি...

মুম্বই: ‘বলিউড’ নয়, তিনি পরিচিত হতে চান ‘ভারতীয় অভিনেতা’ হিসেবে! নিজের পরিচয় নিয়ে এবার স্পষ্ট অবস্থান জানালেন রণবীর কাপুর। সাধারণত হিন্দি সিনেমার জগতকে বলিউড নামেই চেনেন দর্শক। কিন্তু এই পরিচয়ে বিশেষ স্বচ্ছন্দ নন অভিনেতা...

০৩ নভে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট
১৫ কোটি টাকার ফড়িং! নীতা অম্বানির ব্রোচের নেপথ্যে ১০ বছরের পরিশ্রম, কী কী দামি রত্ন বসানো রয়েছে জানেন?
বিনোদন

১৫ কোটি টাকার ফড়িং! নীতা অম্বানির ব্রোচের নেপথ্যে ১০ বছরের পরিশ্রম, কী কী দামি রত...

মুম্বই: পোশাক থেকে গয়না, নীতা অম্বানির ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই নজর কাড়ে। তবে এবার তাঁর সাজের থেকেও বেশি চর্চায় উঠে এসেছে একটি বিশেষ ব্রোচ। দেখতে অনেকটা ফড়িংয়ের মতো। আর তার দাম শুনলে সত্যিই চোখ কপালে উঠবে! আনুমানিক ১.৫...

০৩ নভে ২০২৬, ০৬:১৪ পিএম · 2 মিনিট
Dia Mirza: ‘হিন্দুবিরোধী’ তকমা দিয়ে ভিডিও সরানো! দিয়ার পাশে দাঁড়িয়ে মুম্বই পুরনিগমকে কড়া ভর্ৎসনা হাই কোর্টের
বিনোদন

Dia Mirza: ‘হিন্দুবিরোধী’ তকমা দিয়ে ভিডিও সরানো! দিয়ার পাশে দাঁড়িয়ে মুম্বই পুরনিগ...

মুম্বই: দীপাবলিতে বাজি না পোড়ানোর আবেদন জানিয়ে সচেতনতামূলক ভিডিও তৈরি করেছিলেন অভিনেত্রী দিয়া মির্জা। কিন্তু সেই ভিডিও ঘিরেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। বিজেপি নেতাদের আপত্তির পর সমাজমাধ্যম থেকে ভিডিও সরিয়ে দেয় বৃহন্মুম্বই...

০৩ নভে ২০২৬, ০৪:০৮ পিএম · 2 মিনিট
মুক্তির আগেই বিশ্বজুড়ে ৭৩ কোটির ব্যবসা! অগ্রিম বুকিংয়ে ঝড় তুলল রণবীর-যশের 'রামায়ণ'
বিনোদন

মুক্তির আগেই বিশ্বজুড়ে ৭৩ কোটির ব্যবসা! অগ্রিম বুকিংয়ে ঝড় তুলল রণবীর-যশের 'রামায়ণ'

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ: পার্ট ১’ মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে বিশ্বজুড়ে ৭৩ কোটি টাকার ব্যবসা করেছে বলে দাবি করা হচ্ছে। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ছবিটি ঘিরে ভারত ও বিদেশের বাজারে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। ৪,০০০ কোটি টাকার বাজেটের এই ছবির উদ্বোধনী সপ্তাহান্তে ২০০ কোটি টাকার ব্যবসার প্রত্যাশা করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।

০৩ নভে ২০২৬, ০৩:০৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.