JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০১:১৭ এএম
Breaking
Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য Nobel prize 2026: চিকিৎসাবিজ্ঞানে ২০২৬ সালের নোবেল পেলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেমান ও জর... Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা? Puja Safety: ভিড় থেকে ডিজে, মণ্ডপে মণ্ডপে পুলিশের কড়া বার্তা Supreme Court: শীর্ষ আদালতে তিন নতুন মুখ,বাড়ল বিচারপতির সংখ্যা FulharRiver: ফারাক্কাকে পাশ কাটিয়ে ফুলহারে মিশতে পারে গঙ্গা, বিপদে কলকাতা বন্দরের ভবিষ্যৎ Flight Service: ৯ আসন থেকে ৭২,কোচবিহারে নতুন আশার আলো IFA Shield: পিছিয়ে পড়ে ৭ গোল! লাল-হলুদ দাপটে ফাইনালে ফের কলকাতা ডার্বি BombRecovery : মাছের পুকুরের পাশের ঘরে ৪ তাজা বোমা, বাসন্তীতে চাঞ্চল্য

নিউ মার্কেটের হোটেলে আগুনের পরই কড়া ধাক্কা, ‘শিখা ইন’-এর পর ১৭ হোটেলে দমকলের নজর

নিউ মার্কেটের হোটেলে আগুনের পরই কড়া ধাক্কা, ‘শিখা ইন’-এর পর ১৭ হোটেলে দমকলের নজর

কলকাতা, স্নিগ্ধা চৌধুরী: নিউ মার্কেট এলাকায় অগ্নিনিরাপত্তা নিয়ে ফের কড়া পদক্ষেপ করল দমকল। অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গাফিলতির অভিযোগে আরও ১৭টি হোটেলকে শোকজ করেছে দমকল। ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। সন্তোষজনক উত্তর না মিললে হোটেলগুলি বন্ধ করে দেওয়ার মতো কঠোর পদক্ষেপ করা হতে পারে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার রাতে নিউ মার্কেটের মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ন’জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে সাত জন বাংলাদেশি নাগরিক। এই ঘটনার পর থেকেই নিউ মার্কেট এবং সংলগ্ন এলাকার হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

ঘটনার তদন্তে কলকাতা পুলিশ বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে। ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করা হয়েছে। তবে হোটেলের মালিকের এখনও খোঁজ মেলেনি। পাশাপাশি পুরসভা ও দমকলের পক্ষ থেকেও ওই এলাকার হোটেল, গেস্ট হাউস এবং রেস্তরাঁগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার মির্জা গালিব স্ট্রিটের ন’টি গেস্ট হাউস এবং চারটি রেস্তরাঁকে শোকজ করা হয়েছিল। শুক্রবার সেই তালিকায় আরও ১৭টি হোটেল যুক্ত হয়েছে। নতুন করে শোকজ করা হোটেলগুলির মধ্যে মার্কুইজ স্ট্রিটের ১০টি, মির্জা গালিব স্ট্রিটের পাঁচটি, এসএন ব্যানার্জি রোডের একটি এবং তপসিয়া রোডের একটি হোটেল রয়েছে। শনিবারের মধ্যে তাঁদের জবাব দিতে বলা হয়েছে। কেন হোটেলগুলি বন্ধ করে দেওয়া হবে না, তার ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

‘শিখা ইন’-এর অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্তে একাধিক গাফিলতির অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর, মঙ্গলবার রাত দেড়টা থেকে ২টোর মধ্যে হোটেলের রিসেপশনে আগুন লাগে। সেখান থেকে দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ে ঘরগুলিতে। হোটেলে প্রবেশ ও বেরোনোর জন্য ছিল মাত্র একটি সরু দরজা। ফলে আগুন ও ধোঁয়ার মধ্যে অনেকেই বেরোতে পারেননি।

অভিযোগ, মাত্র ১১০০ বর্গফুট জায়গায় পাঁচটি ঘর তৈরি করা হয়েছিল। প্রতিটি ঘরের সঙ্গে ছিল আলাদা বাথরুম। অগ্নিনিরাপত্তার একাধিক নিয়ম মানা হয়নি বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় আবু জাফর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি মালিক বীরেশ্বর মিত্রের কাছ থেকে হোটেলটি লিজ নিয়েছিলেন। বীরেশ্বর এখনও পলাতক।

ঘটনার পর হোটেলগুলির ট্রেড লাইসেন্স, পুরসভার অনুমোদন এবং দমকলের ছাড়পত্র নিয়েও রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তবে আপাতত প্রশাসনের মূল লক্ষ্য নিউ মার্কেট এলাকার হোটেলগুলিতে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ঠিক করা এবং নিয়ম না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

22 Views 0 Likes 0 Comments

Related News

Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা?
মহানগর

Koel Mallick: তৃণমূল ছেড়ে বিজেপিতে রঞ্জিত কন্যা, জানেন কোয়েলের শিক্ষাগত যোগ্যতা?

কলকাতা, নিউজ ডেস্ক: তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছেন টলি অভিনেত্রী কোয়েল মল্লিক। টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে ঘিরে এখন রাজনৈতিক মহলেও চলছে জোর চর্চা। অভিনয় জীবনে দীর্ঘ সময় ...

০৫ অক্টো ২০২৬, ০৯:৫৩ পিএম · 2 মিনিট
Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফেরার ডাক মমতার
মহানগর

Mamata Banerjee: 'দরজা এখনও পুরোপুরি বন্ধ হয়নি', ১৫ দিনের মধ্যে দলত্যাগীদের ঘরে ফে...

ছাব্বিশের বিধানসভার নির্বাচনের পর ভাঙন ধরেছে তৃণমূলের অন্দরে। ভরাডুবির পর মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গ ছেড়েছেন একের পর এক বিধায়কেরা। শুধু তাই নয়, তৃণমূলের প্রতীক চিহ্ন হারিয়েছেন মমতা।

০৫ অক্টো ২০২৬, ০৬:১৯ পিএম · 2 মিনিট
RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন
মহানগর

RGKar: আর জি করের তদন্তে পুলিশের এফআইআর নিয়ে হাইকোর্টের কড়া প্রশ্ন

আদালতের পর্যবেক্ষণ,যেখানে সুপ্রিম কোর্টের নির্দেশে এই স্পর্শকাতর মামলার ওপর কলকাতা হাইকোর্ট সরাসরি নজরদারি চালাচ্ছে এবং তদন্তের গুরুদায়িত্ব কেন্দ্রীয় সংস্থার কাঁধে সঁপে দেওয়া হয়েছে, সেখানে পুলিশের এই অতিসক্রিয়তার উদ্দেশ্য কী? তারা কি জানে না যে সিবিআই ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে? ব্যারাকপুর আদালতে থাকা এই সংক্রান্ত যাবতীয় নথি অবিলম্বে শিয়ালদহ বিশেষ আদালতে স্থানান্তরের কড়া নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ।

০৫ অক্টো ২০২৬, ০১:২৬ পিএম · 2 মিনিট
Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল মল্লিক
মহানগর

Koel Mallick: 'মানুষের জন্য কাজ করতে চাই', পদ্ম শিবিরের প্রার্থী হয়ে বললেন কোয়েল ম...

অভিনয় থেকে রাজনীতিতে পা রাখার কয়েক মাসের মধ্যেই দল বদল করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি।

০৫ অক্টো ২০২৬, ০১:০৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.