JAZZBAAT 24 BANGLA
০১ অক্টো ২০২৬, ০১:০১ এএম
Breaking
CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Tollywood: অর্ণবের ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনলেন পরিচাল সৃজিত মুখোপাধ্যায় CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ Shubman Gill: অধিনায়কের ডাবল সেঞ্চুরিতে নয়া ইতিহাস! ৪০০ রান তাড়া করে অবিশ্বাস্য জয় ভার... DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক ন... Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ NorthBengalTourism :রোপওয়ে থেকে হোমস্টে, বদলাচ্ছে পাহাড়ের চিত্র বিমল এলাইচির-র বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Tollywood: অর্ণবের ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনলেন পরিচাল সৃজিত মুখোপাধ্যায়

CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ

CockpitAttack: মাঝ-আকাশে ককপিটে ছুরির আঘাত, যাত্রীদের সাহসিকতায় রক্ষা পেল ১৮০ প্রাণ
ককপিটে বিমান চালক ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: মাঝ-আকাশে আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে হু-হু করে নিচে নামছিল যাত্রীবাহী বিমান। ককপিটের ভেতরে রক্তপাত, ধস্তাধস্তি এবং চরম আতঙ্ক। সংযুক্ত আরব আমিরশাহির দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভের ফ্লাইদুবাই-এর একটি বিমানে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। তবে যাত্রীদের উপস্থিত বুদ্ধি ও চরম সাহসিকতায় রক্ষা পেলেন বিমানে থাকা অন্তত ১৮০ জন আরোহী।

বিমানটি যখন মাটি থেকে প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে উড়ছিল, ঠিক তখনই ককপিটের ভেতর সংঘাত শুরু হয়। প্রাথমিক ভাবে সূত্রের খবর, ওমানের নাগরিক তথা সংশ্লিষ্ট বিমান সংস্থার অভিজ্ঞ সহকারী পাইলট হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন প্রধান ক্যাপ্টেনকে। ছুরির আঘাতে ক্যাপ্টেন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন এবং আক্রমণকারী বিমানটিকে নিচে ফেলে ধ্বংস করার চেষ্টা করেন বলে অভিযোগ। ককপিটের ভিতরে দু’জন পাইলটের মধ্যে শুরু হওয়া এই ধস্তাধস্তির জেরে বিমান চালনার স্বাভাবিক পরিস্থিতি মুহূর্তের মধ্যে বদলে যায়। রক্তাক্ত অবস্থায় ক্যাপ্টেনকে সামলানোর পাশাপাশি বিমানের নিয়ন্ত্রণ নিয়ে তৈরি হয় চরম অনিশ্চয়তা। মুহূর্তের মধ্যে বিমানটি প্রায় ১৭ হাজার ফুট নিচে নেমে আসে, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এমত অবস্থায় বিমানের ভেতর যখন চরম বিশৃঙ্খলা তৈরি হয়, তখনই ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন কয়েকজন যাত্রী। তার মধ্যে এক যাত্রী শৌচাগার থেকে ফেরার পথে প্রথম ককপিটের মারামারির দৃশ্য দেখতে পায়। ভিতরে গিয়ে তিনি বাকি সকল যাত্রীকে সতর্ক করেন। কালবিলম্ব না করে যাত্রীদের মধ্যে থাকা কয়েকজন অফ-ডিউটি পাইলট এবং সাধারণ আরোহীরা ককপিটের দরজা ভেঙে ভেতরে ঢোকেন। কোনোরকমে তারা আক্রমণকারীকে দ্রুত পরাস্ত করে দড়ি দিয়ে বেঁধে ফেলে এবং রক্তাক্ত ক্যাপ্টেনকে উদ্ধার করে।

যাত্রীদের মধ্যে থাকা পাইলটদের সক্রিয় হস্তক্ষেপে বিমানটির নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা সম্ভব হয়। এরপর পরিস্থিতি সামাল দিয়ে বিমানটি জরুরি ভিত্তিতে সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। সূত্রের খবর, বিমানে থাকা যাত্রীরা সকলে সুরক্ষিত রয়েছেন। গুরুতর জখম অবস্থায় দুই পাইলটকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন।

বিমানটি মাটিতে নামার পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এক যাত্রীকে বলতে শোনা যায়, ককপিটের মধ্যে হওয়া ঘটনাটি শুধুমাত্র বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল কিন্তু যাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীকে কাবু করতে সক্ষম হয়েছেন।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
15 Views 0 Likes 0 Comments

Related News

DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখে অবাক নেটদুনিয়া
দেশ

DeerRescue: বিপদে হরিণ, বন্ধুত্বের হাত বাড়াল বাঁদরদল! অবলা প্রাণীদের মানবিকতা দেখ...

বিপন্ন হরিণটির মরণপণ লড়াই নজর এড়ায়নি পাশের ঢালে বসে থাকা বানরদলটির। কোনো হিংসা বা দূরত্ব নয়, চোখের নিমেষে যেন এক অদ্ভুত সহযোগিতার মনোভাব জেগে ওঠে তাদের মধ্যে। বানরগুলি একে অপরের শরীর ও হাত শক্ত করে ধরে খাড়া নিকাশি নালার দেওয়াল ঘেঁষে একদম মানুষের কায়দায় নিচে ঝুঁকে পড়ে। প্রথম থাকা বানরটি প্রচণ্ড সাহসিকতার সঙ্গে নিজের হাত বাড়িয়ে দেয় নীচে থাকা হরিণটির দিকে। নর্দমার তোড়ে তলিয়ে যেতে থাকা হরিণটিও যেন আশার আলো দেখতে পায়,সে-ও প্রাণপণে নিজের সামনের দু’টি পা উঁচিয়ে বানরের দিকে বারিয়ে দেয়।

৩০ সেপ্টে ২০২৬, ১০:৩০ পিএম · 2 মিনিট
Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ
দেশ

Rescue: ভয়াবহ তুষারধসে বরফের নীচে চাপা অন্তত ১২ শেরপা, চলছে উদ্ধারকাজ

মানাং জেলায় অবস্থিত হিমলুং হিমালের বেস ক্যাম্পে আছড়ে পড়ল বিশাল তুষারধস বা হিমানীসংপ্রপাত। মুহূর্তের মধ্যে প্রায় ১৪ থেকে ১৫ ফুট পুরু বরফের স্তরের নীচে চাপা পড়ে গোটা শিবির। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জনের দেহ উদ্ধার হয়েছে। তবে বরফের তলায় অন্তত ১২ জন সহযোগী কর্মী আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।

৩০ সেপ্টে ২০২৬, ০৯:২৮ পিএম · 2 মিনিট
ChildLabour: রোদে বসিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা, ভাইরাল দৃশ্যে শিশুর শৈশব নিয়ে উঠছে প্রশ্ন
দেশ

ChildLabour: রোদে বসিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা, ভাইরাল দৃশ্যে শিশুর শৈশব নিয়ে উঠছে প...

রাস্তার মাঝে চটের বস্তা পেতে বসিয়ে রাখা হয়েছে বছর দুয়েক-তিনের নিষ্পাপ দুটি ফুটফুটে শিশুকে। শরীরজুড়ে মাখানো সাদা ছাই বা ভস্ম, কপালে আঁকা চন্দনের তিলক তাদের সাজানো হয়েছে তপস্বী বা সন্ন্যাসীর বেশে। মাথার ওপর একটা ভাঙাচোরা কালো ছাতা আর পায়ের কাছে রাখা দুটো অ্যালুমিনিয়ামের বাটি। সেখানে পথচারীরা ফেলছেন খুচরো পয়সা। পাশ দিয়ে গেরুয়া বসন পরে হেঁটে যাচ্ছেন ভক্ত ও পুণ্যার্থীরা।

৩০ সেপ্টে ২০২৬, ০৭:০৮ পিএম · 2 মিনিট
Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহল
দেশ

Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘি...

শহরের একটি প্রধান সড়কে প্রায় কোমর সমান জল জমে রয়েছে। সেই জল ঠেলেই ধীরগতিতে এগিয়ে চলেছে বড় বড় ট্রাক, চার চাকার গাড়ি এবং স্কুটার। চারদিকে জল আর জল। রাস্তার একপাশে দাঁড়িয়ে ছিলেন টুপি পরা ও সাধারণ পোশাকের এক ব্যক্তি। আচমকাই তিনি রাস্তার জমা জলে দক্ষ হাতে জাল ছুড়ে দেন। কিছুক্ষণ অপেক্ষা করার পর জালটি ধীরে ধীরে টেনে তুলতেই দেখা যায়, তার মধ্যে আটকে রয়েছে বেশ কয়েকটি জ্যান্ত মাছ।

৩০ সেপ্টে ২০২৬, ০৫:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.