নিউজ ডেস্ক: বাংলা সাহিত্যের ভৌতিক গল্পের দুনিয়ায় ‘শাঁকচুন্নি’ নামটি নতুন নয়। কিন্তু এবার সেই বাঙালি লোককথার পরিচিত অতিপ্রাকৃত চরিত্রকে ঘিরেই তৈরি হচ্ছে টলিউডে নতুন গল্প৷ পরিচালক সৃজিত মুখার্জির প্রযোজনা সংস্থা ম্যাচকাট প্রোডাকশন এবার সত্ত্ব কিনে নিল লেখক অর্ণব রায়ের ২০২৪ সালের হরর থ্রিলার উপন্যাস 'শাঁকচুন্নি'র। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়, যেরকম বেশ কিছু ছবি নিজে লিখেছেন, তেমনই খুব জনপ্রিয় কিছু বই থেকেও তিনি ছবি বা ওয়েব সিরিজ তৈরি করেছেন। নতুন কোন গল্পের স্বত্ব নিলেন সৃজিত মুখোপাধ্যায়, সেদিকে নজর থাকে তাঁর অনুরাগীদের। এবার খবর, অর্ণব রায়ের জনপ্রিয় লেখা ‘শাকচুন্নি’-র স্বত্ব সৃজিত মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা কিনে নিয়েছে।
অর্ণবের লেখার সঙ্গে সৃজিতের এই যোগাযোগ অবশ্য একেবারে নতুন নয়। এর আগে ‘মহাভারত মার্ডার্স’ নিয়ে কাজ করার কথা ছিল তাঁদের। নানা কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরে অর্ণবের ‘যাত্রিক’ নিয়েও কাজ করার ইচ্ছা ছিল পরিচালকের। কিন্তু কোনওটাই শেষপর্যন্ত পর্দায় আসেনি।এ বার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ‘শাঁখচুন্নি’ নিয়ে বেশ স্পষ্ট পরিকল্পনাই রয়েছে সৃজিতের। গল্পটি ছবি হবে, না কি সিরিজ়— তা এখনও চূড়ান্ত নয়।লেখকও বেশ উচ্ছ্বসিত এই কাজ নিয়ে। অর্ণবের কথায়, সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁরও বহু দিনের। ‘মহাভারত মার্ডার্স’-এর সময় কাজটা শেষপর্যন্ত না হওয়ায় আক্ষেপ ছিল। এ বার ‘শাঁখচুন্নি’ সেই সুযোগ এনে দিয়েছে। বিশেষ করে গল্পের মধ্যে বাংলার নিজস্ব ছোঁয়াটাই অর্ণবের কাছে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, সেই আবহ এবং গল্পকে পর্দায় তুলে ধরার জন্য সৃজিতের চেয়ে উপযুক্ত পরিচালক আর কেউ হতে পারেন না।
'শাঁকচুন্নি’র জন্য সৃজিতই কেন? অর্ণব রায় জানিয়েছেন, সৃজিতের সঙ্গে কাজ করার ইচ্ছা তাঁরও দীর্ঘদিনের। ‘মহাভারত মার্ডার্স’-এর সময় দু’জনের একসঙ্গে কাজ করার সম্ভাবনা তৈরি হলেও তা শেষ পর্যন্ত হয়নি। তবে ‘শাঁকচুন্নি’ নিয়ে তিনি আশাবাদী। তাঁর মতে, গল্পটির মধ্যে গভীরভাবে বাঙালিয়ানা রয়েছে এবং সেই পরিবেশ ও আবহকে বোঝেন পরিচালক সৃজিত।
মঙ্গলবার বিকেলে নতুন কাজের খবর দেওয়ার পর সৃজিত এও জানান যে, "২০২৬ সালে 'শাকচুন্নি'র কপিরাইটের একটা বিষয় ছিল। একটা প্রযোজনা সংস্থাকে দেওয়া ছিল। সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ায় আমার প্রযোজনা সংস্থা ম্যাচকাট 'শাকচুন্নী'র স্বত্ব কিনে নিয়েছে। খুব শিগগিরি আমরা সেই গল্পটিকে হয় বড়পর্দায় নইলে সিরিজের আকারে নিয়ে আসছি।" অন্যদিকে লেখক অর্ণব জানালেন, "বহুদিন ধরেই সৃজিতের সঙ্গে কাজের ইচ্ছে। তবে 'শাকচুন্নি' আদ্যোপান্ত বাঙালিয়ানার গল্প। আর সৃজিতই এই গল্পকে ভালো করে পর্দায় ফুটিয়ে তোলার জন্য উপযুক্ত। ওঁর সঙ্গে কাজের জন্য মুখিয়ে রয়েছি।”
