JAZZBAAT 24 BANGLA
৩০ সেপ্টে ২০২৬, ০৮:৩৪ পিএম
Breaking
Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Tollywood: অর্ণবের ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনলেন পরিচাল সৃজিত মুখোপাধ্যায় Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড! সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ রবীন্দ্রনাথের কণ্ঠে জয় গোস্বামী ChildLabour: রোদে বসিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা, ভাইরাল দৃশ্যে শিশুর শৈশব নিয়ে উঠছে প্রশ্ন Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহ... Rohit Sharma: পাহাড় চড়ার পথে অবিস্মরণীয় নজির, দ্বিতীয় দ্রুততম ১২ হাজার রান রোহিতের Tollywood: অর্ণবের ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনলেন পরিচাল সৃজিত মুখোপাধ্যায় Birbhum: অনুব্রতর সামনেই তৃণমূল কার্যালয়ে তাণ্ডব, ভাঙচুর-হুমকিতে উত্তপ্ত সিউড়ি Dengue Effect : বাড়ছে ডেঙ্গি , ড্রোন ওড়াচ্ছে প্রশাসন, এ কি কাণ্ড! সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ রবীন্দ্রনাথের কণ্ঠে জয় গোস্বামী ChildLabour: রোদে বসিয়ে শিশুদের দিয়ে ভিক্ষা, ভাইরাল দৃশ্যে শিশুর শৈশব নিয়ে উঠছে প্রশ্ন Student protest: মালদা কলেজে উত্তেজনা , মোতায়েন পুলিশ-সেন্ট্রাল ফোর্স Fishcatching: বন্যায় জলমগ্ন রাস্তায় জাল ফেলে মাছ ধরছেন বাসিন্দা, ভাইরাল ভিডিও ঘিরে কৌতূহ...

সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ রবীন্দ্রনাথের কণ্ঠে জয় গোস্বামী

সৃজিত মুখোপাধ্যায়ের 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ রবীন্দ্রনাথের কণ্ঠে জয় গোস্বামী
এবার রবীন্দ্রনাথের কণ্ঠে জয় গোস্বামী ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে পিরিয়ড ড্রামায় রবীন্দ্রনাথের চরিত্রে সঞ্জয় নাগ। কবি জয় গোস্বামীর কণ্ঠ শোনা যাবে অভিনেতা সঞ্জয় নাগে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে। সৃজিত মুখোপাধ্যায়ের আসন্ন ছবি 'এম্পারার ভার্সেস শরৎচন্দ্র'-তে রবীন্দ্রনাথের হয়ে কণ্ঠ দিয়েছেন কবি জয় গোস্বামী। বুধবার ছবির নির্মাতাদের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে।ছবিতে রবীন্দ্রনাথ ঠাকুরের চরিত্রে অভিনয় করছেন সঞ্জয় নাগ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিতর্কিত উপন্যাস ‘পথের দাবী’ নিয়ে শরৎচন্দ্র ও রবীন্দ্রনাথের মধ্যে যে মতবিনিময় হয়েছিল, ছবিতে সেই ঘটনাকেই তুলে ধরা হয়েছে। 

সঞ্জয় নাগ পর্দায় রবীন্দ্রনাথের চরিত্রে অভিনয় করলেও তাঁর কণ্ঠে শোনা যাবে জয় গোস্বামীর কণ্ঠস্বর।এই জুটি দর্শকদের মনে ফিরিয়ে দিচ্ছে ঋতুপর্ণ ঘোষের ২০১৩ সালের ডকু-ড্রামা ‘জীবনস্মৃতি’-র স্মৃতি। সেই ছবিতেও রবীন্দ্রনাথের ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জয় নাগ এবং তাঁর হয়ে কণ্ঠ দিয়েছিলেন জয় গোস্বামী। ফলে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-এ তাঁদের এই পুনর্মিলন নিঃসন্দেহে আলাদা মাত্রা যোগ করেছে।‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’-তে মূলত শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস ‘পথের দাবী’ ঘিরে তৈরি রাজনৈতিক বিতর্ককে তুলে ধরা হয়েছে। ১৯২৬ সালে প্রকাশিত এই উপন্যাসে বিপ্লবী ভাবধারা এবং ব্রিটিশবিরোধী বক্তব্য থাকায় তৎকালীন ঔপনিবেশিক সরকারের বিরাগভাজন হয়েছিল এই বইটি। ১৯২৭ সালে উপন্যাসটি নিষিদ্ধ করা হয় এবং সেই নিষেধাজ্ঞা ১৯৩৯ সাল পর্যন্ত বহাল ছিল।

সেই বিতর্কের সূত্র ধরেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ও রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে চিঠি বিনিময় হয়েছিল। রবীন্দ্রনাথ মনে করেছিলেন, উপন্যাসটিতে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহী মনোভাব প্রকাশ পেয়েছে। অন্যদিকে, শরৎচন্দ্র তাঁর লেখার উদ্দেশ্য ও অবস্থান ব্যাখ্যা করেছিলেন।তাঁদের চিঠিপত্রে শুধু একটি উপন্যাস নিয়ে মতপার্থক্যই নয়, সাহিত্য, রাষ্ট্র এবং ব্যক্তিস্বাধীনতা নিয়েও বৃহত্তর বিতর্কের প্রতিফলন দেখা যায়। কথা সাহিত্যিক ও কবিগুরুর ভিন্ন দৃষ্টিভঙ্গিই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন টোটা রায়চৌধুরী। আবির চট্টোপাধ্যায় রয়েছেন শরৎচন্দ্রের ‘পথের দাবী’ উপন্যাসের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র সব্যসাচীর ভূমিকায় এবং এই ছবিতে রয়েছেন মিমি চক্রবর্তী'ও।

এই ছবির মাধ্যমে সৃজিত মুখোপাধ্যায় প্রথমবার সঙ্গীত পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন। এদিকে, গত মাসে জয় গোস্বামীকে ঘিরে একটি বিতর্ক তৈরি হয়েছিল। নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন প্রায় দুই দশক পর কলকাতায় ফিরে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের দর্শকাসনে জয় গোস্বামীকে দেখতে পেয়ে তসলিমা তাঁকে মঞ্চে ডাকেন। তবে উপস্থিত দর্শকদের একাংশ তাঁর মঞ্চে ওঠার বিষয়ে আপত্তি জানালে সাময়িকভাবে অনুষ্ঠান ব্যাহত হয়। নন্দী মুভিজ প্রযোজিত ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ দুর্গাপুজো উপলক্ষে ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। একই সময়ে একাধিক বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা, যার মধ্যে রয়েছে ‘দেশু-৭’, ‘বহুরূপী: দ্যাগোল্ডেনডাকু’ এবং ‘দ্যা একেন: কেরালায় কুরুক্ষেত্র’। উৎসবের মরসুমে বাংলা ছবির পাশাপাশি মুক্তি পেতে চলা অন্য ভাষার ছবির তালিকায় রয়েছে রজনীকান্ত অভিনীত ‘জেলার 2’, রাজকুমার রাওয়ের ‘প্রহার’ এবং ইয়ামি গৌতম অভিনীত ‘নায়ী নাভেলী’।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
28 Views 0 Likes 0 Comments

Related News

Tollywood: অর্ণবের ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনলেন পরিচাল সৃজিত মুখোপাধ্যায়
বিনোদন

Tollywood: অর্ণবের ‘শাঁখচুন্নি’ গল্পের স্বত্ব কিনলেন পরিচাল সৃজিত মুখোপাধ্যায়

অর্ণব রায়ের জনপ্রিয় হরর থ্রিলার উপন্যাস ‘শাঁখচুন্নি’র স্বত্ব কিনে নিল সৃজিত মুখোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা ম্যাচকাট প্রোডাকশন। গল্পটি বড়পর্দার ছবি নাকি ওয়েব সিরিজ হিসেবে আসবে, তা এখনও চূড়ান্ত হয়নি; তবে বাঙালিয়ানায় মোড়া এই গল্প নিয়ে আশাবাদী পরিচালক ও লেখক।

৩০ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
Tollywood: জন্মদিনে প্রসেনজিৎ: চার দশকের বেশি সময় ধরে টলিউডের পথচলায় ‘বুম্বাদা’
বিনোদন

Tollywood: জন্মদিনে প্রসেনজিৎ: চার দশকের বেশি সময় ধরে টলিউডের পথচলায় ‘বুম্বাদা’

৬৪তম জন্মদিনে টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের দীর্ঘ চার দশকের অভিনয়-যাত্রা ও বাংলা সিনেমায় তাঁর অবদান ফিরে দেখা। বাণিজ্যিক ছবি থেকে বিষয়নির্ভর সিনেমা—বিভিন্ন ঘরানায় নিজের ছাপ রেখে আজও নতুন কাজ নিয়ে দর্শকের সামনে হাজির ‘বুম্বাদা’।

৩০ সেপ্টে ২০২৬, ০৫:২১ পিএম · 3 মিনিট
Bigg Boss Bangla 2026: বিগ বস বাংলায় সৌরভের বদলে রূপম ইসলাম? ভাইরাল পোস্ট দেখে হাসি থামল না রূপসার!
বিনোদন

Bigg Boss Bangla 2026: বিগ বস বাংলায় সৌরভের বদলে রূপম ইসলাম? ভাইরাল পোস্ট দেখে হাস...

নিউজ ডেস্ক: ‘বিগ বস বাংলা’ শুরু হওয়ার পর থেকেই শোয়ের প্রতিযোগীদের পাশাপাশি সঞ্চালককে নিয়েও চলছে জোর চর্চা। বিশেষ করে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা নিয়ে দর্শকদের একাংশের মধ্যে নানা ধরনের আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে সোশ্যা...

৩০ সেপ্টে ২০২৬, ০৪:০১ পিএম · 2 মিনিট
Big-Boss bangla:  দুর্নিবারের ‘ব্রেন গেমে’ ফেঁসে গেলেন রাজবীর!
বিনোদন

Big-Boss bangla: দুর্নিবারের ‘ব্রেন গেমে’ ফেঁসে গেলেন রাজবীর!

দুর্নিবারের ঠান্ডা মাথার কৌশলে রাজবীরের মাথাগরম সিদ্ধান্তই কি কাল হল? টাস্কের নিয়ম, নাগরিকদের নিরপেক্ষতা এবং নির্বাচন কমিশনারের ভূমিকা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন।

৩০ সেপ্টে ২০২৬, ০৩:০০ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.