JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:০৮ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

বুলেট ট্রেনে দেরি, ভারতকেই কাঠগড়ায় প্রাক্তন জাপানি মন্ত্রীর

বুলেট ট্রেনে দেরি, ভারতকেই কাঠগড়ায় প্রাক্তন জাপানি মন্ত্রীর

নয়াদিল্লি: ভারতের বহু প্রতীক্ষিত মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন জাপানের প্রাক্তন প্রতিমন্ত্রী হিদেকি মাকিহারা। প্রকল্পের দীর্ঘ বিলম্বের জন্য সরাসরি ভারতীয় মন্ত্রী এবং আমলাদের দায়ী করেছেন তিনি। তাঁর অভিযোগ, প্রশাসনিক সিদ্ধান্তে অস্বাভাবিক দেরি, সমন্বয়ের অভাব এবং প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার কারণেই সময়মতো এগোতে পারেনি ভারতের প্রথম হাই-স্পিড রেল প্রকল্প। যদিও এই অভিযোগকে 'বাস্তবতা-বিবর্জিত' বলে উড়িয়ে দিয়েছে ভারত সরকার।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাকিহারা বলেন, ভারত-জাপান সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক এই বুলেট ট্রেন প্রকল্প। কিন্তু প্রকল্পের অগ্রগতির পথে প্রযুক্তিগত বা আর্থিক সমস্যা যতটা না বাধা হয়ে দাঁড়িয়েছে, তার চেয়ে অনেক বেশি প্রভাব ফেলেছে প্রশাসনিক জটিলতা। তাঁর দাবি, বহু ক্ষেত্রে ভারতীয় পক্ষের তরফে সময়মতো সিদ্ধান্ত নেওয়া হয়নি। বারবার বৈঠক হলেও সেই সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হতে দীর্ঘ সময় লেগেছে। এর ফলে প্রকল্পের নির্ধারিত সময়সূচি বারবার ভেঙে পড়েছে।

প্রাক্তন জাপানি মন্ত্রীর অভিযোগ, জাপান শুরু থেকেই প্রকল্পে আর্থিক ও প্রযুক্তিগত সহযোগিতা করতে আগ্রহী ছিল। কিন্তু ভারতীয় প্রশাসনের ধীরগতির কারণে সেই সহযোগিতার পূর্ণ সুফল পাওয়া যায়নি। তাঁর কথায়, দুই দেশের মধ্যে যে আস্থার সম্পর্ক তৈরি হয়েছিল, প্রশাসনিক স্তরে তা যথাযথভাবে রক্ষা করা সম্ভব হয়নি।

তবে মাকিহারার এই মন্তব্যের পরই কড়া প্রতিক্রিয়া জানায় বিদেশ মন্ত্রক। মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, প্রাক্তন জাপানি মন্ত্রীর বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। প্রকল্পের বর্তমান অগ্রগতির সঙ্গে তাঁর মন্তব্যের যথেষ্ট ফারাক রয়েছে। তিনি স্পষ্ট করে জানান, ভারত ও জাপানের মধ্যে কৌশলগত সম্পর্ক অত্যন্ত শক্তিশালী এবং বুলেট ট্রেন প্রকল্পে দুই দেশের সহযোগিতা আগের মতোই অব্যাহত রয়েছে।

কেন্দ্রের দাবি, প্রকল্পের সবচেয়ে বড় বাধা ছিল ভূমি অধিগ্রহণ। বিশেষ করে মহারাষ্ট্রে জমি সংক্রান্ত আইনি জটিলতার কারণে দীর্ঘ সময় কাজ শুরু করা যায়নি। তবে বর্তমানে অধিকাংশ জমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। গুজরাটে ভায়াডাক্ট, স্টেশন, সেতু ও ট্র্যাক নির্মাণ দ্রুত গতিতে এগোচ্ছে। মহারাষ্ট্রেও কাজের গতি বেড়েছে। ইতিমধ্যে দেশের প্রথম সমুদ্রতল রেল টানেল নির্মাণের কাজও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে যৌথভাবে মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রায় ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই করিডরে জাপানের অত্যাধুনিক শিনকানসেন প্রযুক্তির ট্রেন চলবে। ঘণ্টায় ৩২০ কিলোমিটার গতিবেগে চলতে সক্ষম এই ট্রেন চালু হলে মুম্বই থেকে আহমেদাবাদ পৌঁছতে সময় লাগবে মাত্র দুই থেকে আড়াই ঘণ্টা।

প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল প্রায় ১.০৮ লক্ষ কোটি টাকা। এর বড় অংশই অত্যন্ত কম সুদে দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে দিচ্ছে জাপান। তবে ভূমি অধিগ্রহণে বিলম্ব, কোভিড-১৯ অতিমারির ধাক্কা, নির্মাণ ব্যয় বৃদ্ধি এবং একাধিক প্রশাসনিক জটিলতার কারণে প্রকল্পের সময়সীমা ও ব্যয়— দু'টিই বেড়েছে।

এই পরিস্থিতিতে প্রাক্তন জাপানি মন্ত্রীর মন্তব্য নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক বিতর্ক উস্কে দিলেও, কেন্দ্রের দাবি একটাই— অতীতের বাধা কাটিয়ে প্রকল্প এখন দ্রুত এগোচ্ছে। ভারতের প্রথম বুলেট ট্রেন চালুর লক্ষ্যে ভারত ও জাপান যৌথভাবে কাজ চালিয়ে যাচ্ছে এবং এই প্রকল্প দুই দেশের কৌশলগত অংশীদারিত্বের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবেই থেকে যাবে।

63 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.