JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ০৩:৪৬ এএম
Breaking
বিজেপির থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সায়ক ও আরজে প্রিয়াঙ্কার ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফা... ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! বিজেপির থেকে টাকা নেওয়ার প্রসঙ্গে পাল্টা প্রতিক্রিয়া সায়ক ও আরজে প্রিয়াঙ্কার ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফা... ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন!

পান মশলার প্যাকেটে বড় বদল, নতুন নির্দেশিকা কেন্দ্রের

পান মশলার প্যাকেটে বড় বদল, নতুন নির্দেশিকা কেন্দ্রের

এবার পান মশলা বিক্রির ক্ষেত্রে বড়সহ পরিবর্তন আনলো এফএসএসএআই। ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে প্লাস্টিক বা অ্যালুমিনিয়ামের ফয়েলে আর বিক্রি করা যাবেনা পান মশলা। এমনকি পান মশলার প্যাকেট কি দিয়ে তৈরি হবে তাও বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে।

২০১৮ সালে খাদ্য সুরক্ষা এবং প্যাকেজিং এর নিয়ম সংশোধন করে তাতে পান মসলা সংক্রান্ত নিয়ম যোগ করা হয়েছে। ২০২৬  সালে নতুন নিয়মের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে এফএসএসএআই। সোমবার এই সংশোধনী সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

এই সংশোধনী বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে তৈরি প্যাকেটে পান মশলা বিক্রি করা যাবেনা। পলিথাইলিন, পলিপ্রোপিলিন, পলিয়েস্টার, পলিভিনাইল ক্লোরাইডের মত জিনিসও ব্যবহার করা যাবে না। পান মশলার প্যাকেট পেপার বোর্ড বা সেলুলোজ এর মতন জিনিস দিয়ে তৈরি করতে হবে। তবে টিন বা কাঁচের তৈরি কৌটোয় করে বিক্রি করা যেতে পারে পানমশলা।

সংশোধনী নীতি চলতি বছর ১৮ই এপ্রিল প্রকাশ করেছিল কেন্দ্রীয় সরকার। ৬০ দিন সময় দিয়ে সাধারণ মানুষের থেকে মতামত জানতে যাওয়া হয়েছিল। এফএসএসএআই জানায়, সাধারণ মানুষের মতামত অনুযায়ী চূড়ান্ত সংশোধনী নীতি প্রকাশ করা হবে।এই নীতিতে আরো জানানো হয়েছে, ২০১৬ সালের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা নীতি এবং ১৯৮৬ সালের পরিবেশ সুরক্ষা আইন মেনেই প্যাকেটজাত করতে হবে পান মশলা।

পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, দেশে পান মসলা বিক্রি কোনভাবেই বন্ধ হচ্ছে না। উল্টে কিভাবে তা প্যাকেটজাত করা হবে সে বিষয়ে ভাবা হচ্ছে।

63 Views 0 Likes 0 Comments

Related News

দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক
দেশ

দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক

নিউজ ডেস্ক: জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মাঝে বৈঠকে বসতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’র শরিক দলগুলি। বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং...

২৬ সেপ্টে ২০২৬, ১০:১৬ পিএম · 2 মিনিট
রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ
দেশ

রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ

গড়ল এলাকার ‘Rudra's Kitchen' নামের একটি হোমস্টেতে তল্লাশি চালিয়ে নিমিষার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দেহ দিয়ে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

২৬ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব
দেশ

অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব

নিউজ ডেস্ক: পাঞ্জাবের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিজেপিতে নিজের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না,এমন অভিযোগ করেছেন তিনি। তাঁর মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি পু...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা
দেশ

মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের একসঙ্গে বসতে চলেছে বিরোধী দলগুলি। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনার পাশাপাশি ভোটার তালিকা সংশোধন এবং আগামী দিনের...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.