JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৯:২৪ পিএম
Breaking
ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন!

৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন!
রোগীকে বাড়ি ফেরালেন চিকিৎসক ছবি: নিজস্ব ছবি

পুরুলিয়া, নিউজ ডেস্ক: একদিকে জটিল অসুখ, অন্যদিকে আর্থিক অনটন। দীর্ঘ যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসা এক রোগীর ক্ষেত্রে শেষ পর্যন্ত মিলল স্বস্তির খবর। শুধুমাত্র চিকিৎসায় সাফল্য নয়, হাসপাতাল থেকে রোগীর ছুটি পাওয়ার পর রোগী যাতে নিরাপদে নিজের বাড়িতে ফিরতে পারেন সেই দায়িত্ব নিলেন চিকিৎসক নিজেই। পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ঘটনাই প্রশংসিত চিকিৎসকদের উদ্যোগ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ঝালদা ১ নম্বর ব্লকের বিরুডি গ্রামের বাসিন্দা ৫৮ বছরের বিরাজ কুমার দীর্ঘ প্রায় দশ বছর ধরে পেটের যন্ত্রণায় ভুগছিলেন তিনি পেশায় ছিলেন একজন দুধ বিক্রেতা। বিভিন্ন জায়গাতে চিকিৎসা করিয়েও সমস্যার সমাধান হয়নি। পরবর্তীতে, দেবেন মাহাতো মেডিকেল কলেজের শল্যচিকিৎসক ড: পবন মণ্ডলের কাছে জান তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গিয়েছে তাঁর প্যানক্রিয়াসে টিউমার তৈরি হয়েছে এবং সেটি ক্যান্সারে পরিণত হয়েছে। পরিস্থিতি জটিল হলেও অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। ডক্টর পবন মণ্ডলের নেতৃত্বে তৈরি হয় বিশেষ মেডিকেল টিম।

জানা গিয়েছে, গত ২ সেপ্টেম্বর প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে চলে অতীব ঝুঁকিপূর্ণ এই অস্ত্রোপচার। চিকিৎসকদের দীর্ঘ লড়াইয়ে সফল হয় অপারেশন। ক্যান্সারমুক্ত হন বিরাজবাবু এবং ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। চিকিৎসকদের দাবি, বর্তমানে তিনি একেবারেই সুস্থ। শুধুমাত্র অস্ত্রোপচারের সাফল্যই নয় চিকিৎসক পবন মণ্ডলের উদ্যোগও বিশেষভাবে নজর কেড়েছে। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর নিজের গ্রামে ফেরার জন্য রোগীর পরিবার যাতে অতিরিক্ত চাপে না পড়েন, সেই কারণে ব্যক্তিগত উদ্যোগে গাড়ি ভাড়া করে তাঁকে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন চিকিৎসক। চিকিৎসক পবন মণ্ডল জানান “বিরাজবাবু অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ, দুধ বিক্রি করে সংসার চালান। ওনার অপারেশন সফল হয়েছে এবং উনি সম্পূর্ণ সুস্থ। আজ ওনাকে ছুটি দেওয়া হলো। আমি ব্যক্তিগত উদ্যোগে গাড়ি ভাড়া করে ওনাকে নিজের গ্রামে পৌঁছে দিচ্ছি।”

মাত্র ছয় বছর আগে পথ চলা শুরু করা এই মেডিকেল কলেজে পরিকাঠামোগত সীমাবদ্ধতার পরেও এমন জটিল অস্ত্রপাচারকে গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখছে হাসপাতাল কর্তৃপক্ষ। দেবেন মাহাতো গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি ডক্টর সুকমল বিষয়ী, ডক্টর পবন মণ্ডল এবং তাঁর টিমকে অভিনন্দন জানান। সব মিলিয়ে প্রান্তিক সরকারি হাসপাতালের সীমিত পরিকাঠামো নিয়েও চিকিৎসকদের নিষ্ঠা ও দক্ষতা কীভাবে মানুষের ভরসার জায়গা হয়ে উঠতে পারে, পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতাল  তারই প্রমাণ দিল। ফলে, সরকারি হাসপাতালে চিকিৎসার পরিষেবা নিয়ে এই ঘটনা সাধারণ মানুষের মনে নতুন করে আস্থা তৈরি করেছে।

বিজ্ঞাপনrrr
17 Views 0 Likes 0 Comments

Related News

ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা
রাজ্য

ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা

সরকারি বার্ধক্য ভাতার টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বৃদ্ধার হাত থেকে সোনার গয়না খুলে নিয়ে চম্পট দিল এক প্রতারক। প্রতারণার শিকার বৃদ্ধার নাম গীতা রানী পাল।

২৬ সেপ্টে ২০২৬, ০৯:০৯ পিএম · 2 মিনিট
ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি
রাজ্য

ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি

জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের নয়াবস্তি এলাকায় বেকারি ম্যানেজার হাফিজুল রহমানের‌ (৫৫) খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে বেকারির কর্মী নূর শেখকে (২৮)। তাঁর বাড়ি মুর্শিদাবাদের সালার এলাকায়।

২৬ সেপ্টে ২০২৬, ০৭:০০ পিএম · 2 মিনিট
উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ
রাজ্য

উত্তম কুমারের স্মৃতি জড়িয়ে, শতবর্ষেই ভেঙে ফেলা হচ্ছে ‘রানীপুর’ স্টেশনের সেই ব্রিজ

নিউজ ডেস্ক: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষে তাঁকে ঘিরে বাংলাজুড়ে নানা অনুষ্ঠান চলছে। এরই মধ্যে ঝাড়গ্রাম থেকে এল মনখারাপ করা খবর। উত্তম কুমারের স্মৃতিবিজড়িত সরডিহা রেলস্টেশনের পুরনো ফুট ওভার ব্রিজটি এবার ভেঙে সরিয়ে ফ...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৪৯ পিএম · 2 মিনিট
রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্যোগ
রাজ্য

রাস্তার উপরেই হোম-যজ্ঞ, নারকেল ফাটিয়ে কাজের সূচনা! হাওড়ায় ১০০ রাস্তা সারাইয়ের উদ্...

নিউজ ডেস্ক: পুজোর আগে হাওড়া শহরের বেহাল রাস্তা সারাইয়ের কাজ শুরু হল। দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা রাস্তা নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ এবং ক্ষোভের অভিযোগ ছিল। সেই পরিস্থিতি বদলাতে এবার হাওড়া পুরসভা এলাকায় একাধিক রাস্তা সংস...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.