JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ১১:৩৭ পিএম
Breaking
ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি

দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক

দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মাঝে বৈঠকে বসতে চলেছে বিরোধী ইন্ডিয়া জোট। আগামী ৩০ সেপ্টেম্বর দিল্লিতে বৈঠকে বসছে ‘ইন্ডিয়া’র শরিক দলগুলি। বৈঠকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে এই বৈঠক হওয়ার কথা। নির্বাচন কমিশন, ভোটার তালিকা এবং SIR নিয়ে আলোচনা করতেই এই বৈঠক বলে জানা গিয়েছে।

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR নিয়ে ইতিমধ্যেই একাধিক বিরোধী দল আপত্তি জানিয়েছে। এই পরিস্থিতিতে INDIA জোটের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও বিরোধী দলগুলির মধ্যে আলোচনা চলছে। আগামী দিনে এই বিষয়ে কীভাবে একসঙ্গে আন্দোলন করা যায়, তা নিয়েও বৈঠকে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।

বৈঠকের আগে বিরোধী দলগুলির নেতাদের মধ্যে যোগাযোগও শুরু হয়েছে। CPIM-এর সাধারণ সম্পাদক এম এ বেবি বিভিন্ন বিরোধী দলের নেতাদের সঙ্গে কথা বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তাঁর ফোনে কথা হয়েছে বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশন সংক্রান্ত বিষয় নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কথা হয়েছে বলে জানা গিয়েছে। ফলে দিল্লির বৈঠকের আগে INDIA জোটের শরিকদের মধ্যে সমন্বয় বাড়ানোর চেষ্টা চলছে।

শনিবার শ্রীরামপুরে সভাস্থল থেকে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, 'ভোটার তালিকার নিবিড় সংশোধনে প্রচুর মানুষের নাম বাদ দিয়েছে। সীমা খান্না AI দিয়ে নাম বাদ দিয়েছে। বস্তায় করে করে ৭ লক্ষ নাম ডিলিট করেছে। বাংলা থেকে মোট ৯২ লক্ষ নাম বাদ দিয়েছে। ভ্যানিশ কুমারকে যেমন ধরেছি, যাঁরা অন্যায় করছে তাঁদের নাম রেকর্ড আছে। বাকি অন্যায়কারীদের ধরব। ভ্যানিশ কুমার মাস্ট গো। যতদিন না যাবে, আমাদের আন্দোলন চলবে।'

এছাড়াও ফেসবুক লাইভে এসে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, 'গোটা দেশকে দুই হাত ভরে লুঠ করেছে বিজেপি এবং সুপরিকল্পিতভাবে তাদের আইটি টিমের মাধ্যমেই পুরো নির্বাচন প্রক্রিয়াটিকে হাইজ্যাক করা হয়েছে। নৈতিকতা যদি একটুও বেঁচে থাকে, তবে অবিলম্বে পশ্চিমবঙ্গের ভোট ফিরিয়ে দেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি। একইসঙ্গে জ্ঞানেশ কুমারকে গ্রেফতারির দাবি তুলেছেন।

বিজ্ঞাপনrrr
43 Views 0 Likes 0 Comments

Related News

রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ
দেশ

রাতে বন্ধুর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, রহস্যজনকভাবে উদ্ধার তরুণীর দেহ

গড়ল এলাকার ‘Rudra's Kitchen' নামের একটি হোমস্টেতে তল্লাশি চালিয়ে নিমিষার মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দেহ দিয়ে ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

২৬ সেপ্টে ২০২৬, ০৬:০০ পিএম · 2 মিনিট
অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব
দেশ

অমরিন্দরের মন্তব্যে তুঙ্গে জল্পনা, কংগ্রেসে ফেরার জল্পনাতেও দিলেন জবাব

নিউজ ডেস্ক: পাঞ্জাবের রাজনীতিতে ফের আলোচনার কেন্দ্রে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। বিজেপিতে নিজের মতামতকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না,এমন অভিযোগ করেছেন তিনি। তাঁর মন্তব্যের পরই প্রশ্ন উঠেছে, তাহলে কি পু...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:৩৬ পিএম · 2 মিনিট
মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা
দেশ

মমতার ফোনের পরই নড়েচড়ে বসছে বিরোধীরা

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে বিতর্কের মধ্যেই ফের একসঙ্গে বসতে চলেছে বিরোধী দলগুলি। জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব আনার পাশাপাশি ভোটার তালিকা সংশোধন এবং আগামী দিনের...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:১৭ পিএম · 2 মিনিট
উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে
দেশ

উপনির্বাচনের খরচ নিয়ে বড় আবেদন খারিজ হাইকোর্টে

নিউজ ডেস্ক: কোনও বিধায়ক নির্বাচিত হওয়ার পরপরই পদত্যাগ করলে এবং সেই কারণে সংশ্লিষ্ট আসনে উপনির্বাচন হলে, সেই নির্বাচনের খরচ কি ওই বিধায়ককেই বহন করতে হবে? এই প্রশ্নকে সামনে রেখে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল মাদ...

২৬ সেপ্টে ২০২৬, ০৫:০২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.