JAZZBAAT 24 BANGLA
২৬ সেপ্টে ২০২৬, ০৯:২৫ পিএম
Breaking
ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ট্রেনে ওঠেননি, ফিরেছিলেন বেকারিতে , তারপরেই ভয়ানক পরিণতি সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১

ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১
ছবি: গ্রাফিক্স এবং এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: ফের ভয়ঙ্কর বিস্ফোরণে কাঁপল পাকিস্তান। শনিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান শহরের একটি পুলিশ ফাঁড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণে নিহত হয়েছেন অন্তত ১১ জন। তাঁদের মধ্যে ৭ পুলিশকর্মী রয়েছে বলে খবর। ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। পাকিস্তানের জরুরি পরিষেবা সংস্থা রেসকিউ ১১২২-এর তরফে হতাহতের এই সংখ্যা জানানো হয়েছে।

শনিবার দুপুরে আমান মেলা এলাকায় বিস্ফোরণটি ঘটে। ডেরা ইসমাইল খান-কোয়েটা সড়কের মুঘল কোট ও দারাজিন্দার মধ্যবর্তী এলাকায় ওই চেকপোস্টটি অবস্থিত। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি গাড়ি চেকপোস্টে ধাক্কা মারার পরই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রাথমিক তদন্তে ঘটনাটিকে আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে। বিস্ফোরণের অভিঘাতে চেকপোস্টের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। পরে পরিস্থিতি সামাল দিতে আরও অ্যাম্বুল্যান্স ও উদ্ধারকারী দল পাঠানো হয়। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধারের কাজও চালানো হয়। পুলিশ ও নিরাপত্তাবাহিনী গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করেছে।

রেসকিউ ১১২২-এর মুখপাত্র বিলাল আহমদ ফাইজি জানিয়েছেন, বিস্ফোরণের খবর পাওয়ার পরেই দারাজিন্দা স্টেশনের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণকাজ শুরু করে। আহত হওয়া ৩০ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ১১ জনের মৃতদেহও উদ্ধার করা হয়েছে। তবে কীভাবে বিস্ফোরণ ঘটল? কোথায় বিস্ফোরক রাখা হয়েছিল এবং হামলার পিছনে কারা কারা জড়িত রয়েছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পাকিস্তানি প্রশাসন। বিস্ফোরণের পর এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

এদিকে, হামলার দায় পাকিস্তান তালিবান বা তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP) স্বীকার করেছে বলে একাধিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে হামলার বিষয়ে তদন্ত এখনও চলছে। ডেরা ইসমাইল খান ও তার আশপাশের অঞ্চল দীর্ঘদিন ধরেই জঙ্গি হামলার ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে পরিচিত। আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়ায় সাম্প্রতিক সময়েও নিরাপত্তাবাহিনী ও সাধারণ মানুষকে লক্ষ্য করে একাধিক হামলা হয়েছে।

সম্প্রতি, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় কোহাট জেলায় শুক্রবারের নমাজ়ের সময়ে একটি মসজিদের কাছে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের বেশি। নিহতদের মধ্যে পাঁচ জন পুলিশকর্মী ও ১১ জন সাধারণ নাগরিক ছিলেন। তার এক মাস কাটতে না কাটতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। 

বিজ্ঞাপনrrr
18 Views 0 Likes 0 Comments

Related News

সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে
বিদেশ

সম্পত্তি হস্তান্তর সংশোধিত আইন এপার বাংলার হিন্দুদের জন্য কী আশার আলো হবে

হাবিবুর রহমান, ঢাকা: সম্পত্তি হস্তান্তরের সংশোধিত আইনটি অনেক হিন্দু পরিবারের জন্য আশার আলো হতে পারে। বহু আগেই ভারতে বাবা/মায়ের সম্পত্তির ওপর ছেলে ও মেয়ের সম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু বাংলাদেশে ছেলেরাই শুধু বাবা/...

২৬ সেপ্টে ২০২৬, ০৬:৩৬ পিএম · 4 মিনিট
ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক
বিদেশ

ঢাকায় জাসদ কার্যালয়ে গোপন বৈঠক, আ. লীগ সন্দেহে অর্ধশতাধিক আটক

হাবিবুর রহমান, ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার গুলিস্তানের জিপিও মোড়ে অবস্থিত জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্দেহজনক অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে ঢাকা...

২৬ সেপ্টে ২০২৬, ০৬:৩৪ পিএম · 2 মিনিট
আচমকাই ভেঙে পড়ল বিমান! সেনার দুই শীর্ষ আধিকারিক-সহ মর্মান্তিক মৃত্যু ১৪ জনের
বিদেশ

আচমকাই ভেঙে পড়ল বিমান! সেনার দুই শীর্ষ আধিকারিক-সহ মর্মান্তিক মৃত্যু ১৪ জনের

কলকাতা, নিউজ ডেস্ক: ভয়াবহ বিমান দুর্ঘটনায় কঙ্গোয় মৃত্যু হল অন্তত ১৪ জনের। মৃতদের মধ্যে রয়েছেন সে দেশের সেনাবাহিনীর দুই শীর্ষ আধিকারিকও। শুক্রবার কঙ্গোর সেনাবাহিনীর তরফে এই দুর্ঘটনার খবর জানানো হয়েছে। মৃত দুই সেনা আধিকার...

২৬ সেপ্টে ২০২৬, ০২:০৭ পিএম · 2 মিনিট
বৃষ্টিতে বিপর্যস্ত ব্যাংকক, ফিরছে ২০১১ সালের বন্যার স্মৃতি
বিদেশ

বৃষ্টিতে বিপর্যস্ত ব্যাংকক, ফিরছে ২০১১ সালের বন্যার স্মৃতি

কলকাতা, নিউজ ডেস্ক: টানা তিনদিনের প্রবল বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক (Bangkok Floods)। পরিস্থিতি এতটাই গুরুতর যে, শহরের ৫০টি জেলাতেই দুর্যোগ ঘোষণা করা হয়েছে প্রশাসনের তরফে। শনিবার এই ঘোষণা করে...

২৬ সেপ্টে ২০২৬, ০১:৫৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.