JAZZBAAT 24 BANGLA
২৭ সেপ্টে ২০২৬, ১২:০৯ এএম
Breaking
ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফা... ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের ফের রাজ্য বিজেপিতে রদবদল, বড় পদ পেলেন সজল ঘোষ দিল্লিতে INDIA জোটের বৈঠক, যোগ দেবেন মমতা ও অভিষেক PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফা... ভাতার টাকা পাইয়ে দেওয়ার টোপ, অবশেষে খোয়াতে হল সোনার বালা দু’হাতেই দুর্গার আরাধনা, সাত পাক ঘুরে বিসর্জন! ৩০০ বছরের বুড়িমার পুজোয় আজও অটুট হিন্দু-মু... ৯ ঘণ্টার অস্ত্রোপচারে সাফল্য, এরপর চিকিৎসক যা করলেন শুনে অবাক হবেন! ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, পুলিশ চৌকিতে হামলায় নিহত ১১ খাতা দেখায় ‘অনীহা’ স্কুল শিক্ষকদের, চাকরির জট কাটাতে ডিআই-দের কড়া বার্তা বিকাশ ভবনের

PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে

PV Sindhu: সোনার লক্ষ্যে ছুটছেন সিন্ধু, জাপানি প্রতিপক্ষকে উড়িয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে
একই দিনে জোড়া জয়ে কোয়ার্টার ফাইনালে সিন্ধু ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

কলকাতা, নিউজ ডেস্ক: একই দিনে জোড়া জয়। তার সুবাদে চলতি এশিয়ান গেমসে (Asian Games 2026) মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু (PV Sindhu)। শনিবার ভারতীয় সময় রাতে শেষ ষোলোয় জাপানের তোমোকা মিয়াজাকিকে সরাসরি গেমে হারিয়ে শেষ আটে জায়গা করে নিলেন ভারতের তারকা শাটলার। ম্যাচের ফল ২১-৯, ২১-১৩। শুরু থেকেই দাপট দেখিয়ে মাত্র দু’টি গেমেই ম্যাচ শেষ করে দেন সিন্ধু। তবে এ বার তাঁর সামনে আরও কঠিন পরীক্ষা। রবিবার কোয়ার্টার ফাইনালে চিনের চেন ইউ ফেইয়ের মুখোমুখি হবেন তিনি। বিশ্বের ৪ নম্বর খেলোয়াড়ের বিরুদ্ধে কেমন খেলেন সিন্ধু, সে দিকেই নজর থাকবে ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীদের।

শনিবার দিনের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সিন্ধু। এ দিনই চাইনিজ তাইপেইয়ের চিউ পিন-চিয়ানকে সরাসরি ২১-১৯, ২১-১৪ গেমে পরাজিত করে শেষ ষোলোর যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। এর পর শেষ ষোলোর প্রথম গেমে জাপানের প্রতিপক্ষকে কার্যত দাঁড়াতেই দেননি তিনি। নিখুঁত শটের পাশাপাশি দুরন্ত গতিতে কোর্টের দু’দিকে ছুটে বেড়িয়েছেন ভারতীয় শাটলার। মিয়াজাকির ভুলের সুযোগও কাজে লাগান তিনি। শুরু থেকেই পয়েন্টের ব্যবধান বাড়িয়ে প্রথম গেমটি ২১-৯ ব্যবধানে জিতে নেন সিন্ধু। প্রথম গেমে তাঁর দাপট দেখে মনে হচ্ছিল, ম্যাচটি দ্রুত শেষ করতে চলেছেন ভারতের তারকা।

https://x.com/BadmintonMedia1/status/2103875286194692177

দ্বিতীয় গেমের শুরুতে অবশ্য কিছুটা লড়াইয়ে ফেরার চেষ্টা করেন মিয়াজাকি। প্রথম দিকে এগিয়েও যান জাপানের শাটলার। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেননি তিনি। দ্রুত ছন্দে ফিরে আসেন সিন্ধু। ক্রস কোর্টে একের পর এক জোরালো স্ম্যাশে প্রতিপক্ষকে চাপে ফেলে দেন তিনি। মিয়াজাকির রক্ষণ ভেঙে পয়েন্ট তুলে নিতে থাকেন ভারতীয় শাটলার। শেষ পর্যন্ত দ্বিতীয় গেমটি ২১-১৩ ব্যবধানে জিতে এই ম্যাচও সরাসরি নিজের পকেটে পুরে নেন সিন্ধু।

এ বার সিন্ধুর সামনে চিনের চেন ইউ ফেই। বিশ্বের চতুর্থ বাছাই এই শাটলারের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামতে হবে তাঁকে। ফলে, শেষ আটের লড়াই যে সহজ হবে না তা বলাই বাহুল্য। তবে মিয়াজাকির বিরুদ্ধে যে রকম দাপট দেখিয়েছেন সিন্ধু, তাতে বাড়তি আত্মবিশ্বাস নিয়েই যে তিনি পরের ম্যাচে নামবেন, সে বিষয়ে সন্দেহ নেই। এশিয়াডে পদকের লড়াইয়ে টিকে থাকতে রবিবারের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতীয় শিবিরও তাকিয়ে রয়েছে সিন্ধুর দিকে।

বিজ্ঞাপনrrr
21 Views 0 Likes 0 Comments

Related News

Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে
ময়দান

Asian Games 2026 : অধরা সোনা, জাপান থেকে রুপো নিয়েই ফিরতে হচ্ছে ত্যাজিন্দরকে

এশিয়ান গেমসে (Asian Games 2026) সোনার হ্যাটট্রিক অধরাই থেকে গেল ত্যাজিন্দরপাল সিংহ তুরের। পুরুষদের শটপাটে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় অ্যাথলিটকে।

২৬ সেপ্টে ২০২৬, ০৮:১০ পিএম · 2 মিনিট
Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কবাডি
ময়দান

Asian Games 2026: একই দিনে দু'বার ইরানকে হারিয়ে জোড়া সোনা, ইতিহাস গড়ল ভারতীয় কব...

চলতি আইচি-নাগোয়া এশিয়ান গেমসের (Asian Games 2026) সপ্তম দিনে মাত্র কিছুক্ষণের ব্যবধানে জোড়া সোনা এল ভারতের ঝুলিতে।

২৬ সেপ্টে ২০২৬, ০৬:০৩ পিএম · 2 মিনিট
Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির
ময়দান

Virat Kohli : 'এটাই শেষ বিশ্বকাপ’, ট্রফি জয়ের লক্ষ্য পূরণ নিয়ে বড় দাবি কোহলির

আগামী বছরই শেষবার বিশ্বকাপ খেলতে নামছেন ভারতের হয়ে। তাই বিশ্বকাপ জিততে যে কোনও পরিশ্রম করতে প্রস্তুত বিরাট কোহলি (Virat Kohli)।

২৬ সেপ্টে ২০২৬, ০৫:০০ পিএম · 2 মিনিট
Asian Games 2026 : হরমনপ্রীত-অভিষেকের লক্ষ্যভেদ, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত
ময়দান

Asian Games 2026 : হরমনপ্রীত-অভিষেকের লক্ষ্যভেদ, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে এশিয়ান গেমসের মঞ্চে (Asian Games 2026) দুরন্ত ছন্দে ভারতীয় পুরুষ হকি দল। জাপানকে ২-০ গোলে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে জায়গা করে নিলেন হরমনপ্রীত সিংরা।

২৬ সেপ্টে ২০২৬, ০৩:৫৩ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.