JAZZBAAT 24 BANGLA
০২ অক্টো ২০২৬, ০৪:২২ পিএম
Breaking
Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক Protest News: জ্ঞানেশ ইস্যুতে উত্তাপ ছড়িয়েছে দেশ জুড়ে, তপ্ত দিল্লি- মুম্বাই থেকে কলকাতা... Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য Sonarpur: পুরনো শত্রুতার জের! সোনারপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ PMO-র ভুয়ো অফিসার সেজে নবান্নে ঢোকা! দিল্লি থেকে গ্রেফতার মহিলা ব্যাগ খুলতেই ৪৪ লক্ষ নগদ, ১৫ দিনে বারবার একই ছবি ফেলে দেওয়া ডায়াপারেই তৈরি হবে বাড়ি! বালির বদলে ৪০ শতাংশ পর্যন্ত ব্যবহার, জাপানি গবেষণায় চ... Himanta Biswa Sarma: বাঁশের সাইকেলে চড়েই বিশ্বজয়ের স্বপ্ন মুখ্যমন্ত্রীর ভুয়ো ডাক্তার রুখতে কড়া স্বাস্থ্য ভবন, নিয়োগের আগে রেজিস্ট্রেশন যাচাই বাধ্যতামূলক

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য

Delhi: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি, দিল্লির যন্তর মন্তরে আটক সৃজন ভট্টাচার্য
ছবি: নিজস্ব ছবি

নিউজ ডেস্ক: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। শুক্রবার সকালে দিল্লিতে যন্তরমন্তর চত্বরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ জমায়েত করে আম আদমি পার্টি। অনুমতি ছাড়া জমায়েতের কারণে আপ নেতা সৌরভ ভরদ্বাজ-সহ একাধিক কর্মী-সমর্থককে আটক করে দিল্লি পুলিশ। এবার রাজধানীতে আটক SFI-এর সৃজন ভট্টাচার্য।

গান্ধী জয়ন্তীর দিন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে শামিল হলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্র সংগঠনের সদস্য এবং সমাজকর্মীরা। পরিস্থিতি সামাল দিতে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করেছিল দিল্লি পুলিশ। কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভস্থলের দিকে এগোতে থাকেন আন্দোলনকারীরা। শেষ পর্যন্ত আইসা সভানেত্রী নেহা বোরা এবং আম আদমি পার্টির একাধিক শীর্ষ নেতা-সহ ৫০০-রও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। আটক হওয়া নেতাদের মধ্যে রয়েছেন আপ নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা, অতিশী এবং সঞ্জয় সিং। ছিলেন আরজেডি সাংসদ মনোজ ঝা-ও। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়ে আন্দোলনকারীদের দাবি, বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বহু মানুষের নাম বাদ পড়েছে। সেই অনিয়মের অভিযোগের জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যন্তর মন্তরের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় একাধিক রাস্তা। এমনকি বিক্ষোভকারীদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোনও ব্যবহার করে পুলিশ। সকাল থেকেই মেট্রো পরিষেবাতেও বিধিনিষেধ জারি করা হয়। জনপথ, পটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, রাজীব চক-সহ মোট ১১টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থানের পথ বন্ধ রাখা হয়। অন্য দিকে, মধ্য দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

দিল্লির পাশাপাশি শুক্রবার বিক্ষোভের আঁচ ছড়ায় মুম্বইয়েও। মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে শিবাজি পার্কে ‘জেল ভরো’ আন্দোলনের ডাক দিয়েছিল ককরোচ জ়নতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের নেতৃত্বে এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল। এসআইআর প্রক্রিয়া বন্ধ করা, ভোটার তালিকা সংশোধনের কাজ স্থগিত রাখা এবং মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগের পদ্ধতিতে স্বচ্ছতা আনার দাবিও তুলেছে সংগঠনটি। তবে শিবাজি পার্কে বিক্ষোভের অনুমতি দেয়নি মুম্বই পুলিশ। তা সত্ত্বেও শুক্রবার দুপুরে সেখানে পৌঁছন সিজেপির মুখপাত্র সৌরভ দাস। বিক্ষোভ ঘিরে এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়।

সম্প্রতি, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ সংবাদপত্রে প্রকাশিত অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে। সাংবিধানিক প্রতিষ্ঠানটির অন্দরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সঁধু এবং বিবেক জোশীর তোলা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলেছেন। যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে রাজ্য রাজনীতিতে।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
48 Views 0 Likes 0 Comments

Related News

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!
মহানগর

১২৫ দিনের কাজে বঞ্চিত ১ কোটি ২৬ লক্ষ জবকার্ডধারী!

পশ্চিমবঙ্গের ১ কোটি ২৯ লক্ষ জবকার্ডধারীর মধ্যে কাজ পেয়েছেন মাত্র ২ লক্ষ ৬৭ হাজার জন। অর্থাৎ, সরকারি নথিতে নাম থাকা প্রায় ১ কোটি ২৬ লক্ষ গ্রামীণ শ্রমিক এখনও এই প্রকল্পের কাজের সুযোগ পাননি।

০২ অক্টো ২০২৬, ১০:৫৮ এএম · 2 মিনিট
SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্ত ও মুঘল ইতিহাস সংক্ষিপ্ত করার প্রস্তাব
মহানগর

SchoolEducation: পাঠ্যক্রমে বড় রদবদলের সুপারিশ, শ্যামাপ্রসাদের জীবনবৃত্তান্ত যুক্...

নতুন শিক্ষাবর্ষ শুরুর মুখেই রাজ্যের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির পাঠ্যবইয়ে একগুচ্ছ তাৎপর্যপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলল। প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রতিটি পাঠ্যবইয়ের শুরুতে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন ও অবদানের কথা তুলে ধরার সুপারিশ করেছে স্কুল সিলেবাস পুনর্গঠন সংক্রান্ত বিশেষজ্ঞ কমিটি। এর পাশাপাশি পাঠ্যবইয়ে মুঘল সাম্রাজ্যের অধ্যায় সংক্ষেপ করা, নির্দিষ্ট কিছু সাহিত্যকর্ম বদল এবং ভাষাগত কিছু শব্দ সংশোধনের প্রস্তাবও জমা পড়েছে শিক্ষা দফতরে।

০১ অক্টো ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট
Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্ত কমিশনের
মহানগর

Snehashis Chakraborty: প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের ‘কো-অপারেটিভ’ কাণ্ডে এবার তদন্...

কলকাতা: কৃষক না হয়েও কৃষি সমবায় সমিতি থেকে বিপুল অঙ্কের ঋণ নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর বিরুদ্ধে তদন্ত শুরু করল দুর্নীতি দমন কমিশন। জাঙ্গিপাড়ার সিংটি কৃষি সমবায় সমিতি থেকে নি...

০১ অক্টো ২০২৬, ০৪:৪১ পিএম · 2 মিনিট
Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব
মহানগর

Indranil Sen: সাড়ে ৯ ঘণ্টা জেরার পর আগামী সপ্তাহেই আবার তলব

কলকাতা: পুজোর ‘ভুয়ো পাস’ বিক্রি করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগের তদন্তে ফের তলব করা হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সূত্রে জানা গিয়েছে, আগামী সপ্তাহে তাঁকে ফের সিজিও কমপ্লে...

০১ অক্টো ২০২৬, ০৪:৩৯ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.