JAZZBAAT 24 BANGLA
০৩ নভে ২০২৬, ১২:৫৮ পিএম
Breaking
2036 Olympics: ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত, আইওসির তালিকায় আরও ৬ দেশ Mohammad Amir: ব্রিটিশ নাগরিকত্বেও আইপিএল নয়! আমিরের এক মন্তব্যে শেষ জল্পনা! Bhuvneshwar Kumar: ভুবনেশ্বরের জাতীয় দলে ফেরার আশা দেখছেন না অশ্বিন, শামির প্রত্যাবর্তনের... ‘Fake Friend’ সারা! বন্ধুত্ব ভাঙার পর একের পর এক বিস্ফোরক অভিযোগ ওরির, নিশানায় অমৃতা সিংহ... PV Sindhu: ইউরোপ সফরে নিজেদের পকেটের টাকায় খেলতে হল সিন্ধু-লক্ষ্যদের Shubman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডার চূড়ান্ত, পাঁচ ও ছয়... Malda: মালদহের নার্সিংহোম ঘিরে মন্ত্রী ও চিফ হুইপের বিস্ফোরক অভিযোগ! Siliguri: বোর্ড গঠনের আগের রাতেই বড় ধাক্কা! শিলিগুড়ির হোটেল থেকে আটক গোর্খা জনমুক্তি মোর... 2036 Olympics: ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত, আইওসির তালিকায় আরও ৬ দেশ Mohammad Amir: ব্রিটিশ নাগরিকত্বেও আইপিএল নয়! আমিরের এক মন্তব্যে শেষ জল্পনা! Bhuvneshwar Kumar: ভুবনেশ্বরের জাতীয় দলে ফেরার আশা দেখছেন না অশ্বিন, শামির প্রত্যাবর্তনের... ‘Fake Friend’ সারা! বন্ধুত্ব ভাঙার পর একের পর এক বিস্ফোরক অভিযোগ ওরির, নিশানায় অমৃতা সিংহ... PV Sindhu: ইউরোপ সফরে নিজেদের পকেটের টাকায় খেলতে হল সিন্ধু-লক্ষ্যদের Shubman Gill: নিউজিল্যান্ডের বিরুদ্ধে চার নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডার চূড়ান্ত, পাঁচ ও ছয়... Malda: মালদহের নার্সিংহোম ঘিরে মন্ত্রী ও চিফ হুইপের বিস্ফোরক অভিযোগ! Siliguri: বোর্ড গঠনের আগের রাতেই বড় ধাক্কা! শিলিগুড়ির হোটেল থেকে আটক গোর্খা জনমুক্তি মোর...

Glenn Maxwell: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ম্যাক্সওয়েলের, আর দেখা যাবে না ‘দ্য বিগ শো’

Glenn Maxwell: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ম্যাক্সওয়েলের, আর দেখা যাবে না  ‘দ্য বিগ শো’
ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে গ্লেন ম্যাক্সওয়েলের অধ্যায় শেষ। ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস, অবিশ্বাস্য সব শট এবং বল হাতে কার্যকর স্পিন- সব মিলিয়ে ক্রিকেটবিশ্বে নিজের আলাদা পরিচয় তৈরি করেছিলেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। সেই ম্যাক্সওয়েলই এ বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন। যদিও ক্রিকেটকে এখনই পুরোপুরি বিদায় জানাচ্ছেন না তিনি। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলা চালিয়ে যেতে চান ৩৮ বছরের তারকা।

‘দ্য বিগ শো’ নামে পরিচিত ম্যাক্সওয়েল তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন ‘দ্য ফাইনাল ওয়ার্ড’ পডকাস্টে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ভিক্টোরিয়ার হয়ে ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট এবং চার দিনের লাল বলের ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছেন তিনি। শরীরকে আরও বেশি সময় দিতে চান। কেরিয়ারের বাকি কয়েকটি প্রতিযোগিতায় খেলার জন্য নিজেকে ফিট রাখাই এখন তাঁর প্রধান লক্ষ্য। ম্যাক্সওয়েল বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করছি। ভিক্টোরিয়ার হয়ে ৫০ ওভারের ক্রিকেট এবং চার দিনের লাল বলের ক্রিকেট থেকেও সরে দাঁড়াচ্ছি।’

শরীরের যত্ন নেওয়ার প্রয়োজনীয়তার কথাও জানিয়েছেন তিনি।  তাঁর বক্তব্য, ‘কেরিয়ারের বাকি কয়েকটি প্রতিযোগিতায় খেলতে হলে শরীরকে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। নিজেকে আরও শক্তিশালী ও ফিট করে তোলার দিকে মন দিতে হবে।’

২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল ম্যাক্সওয়েলের। শুরু থেকেই তাঁর ব্যাটিংয়ের ধরন ছিল অন্য রকম। প্রচলিত ক্রিকেটীয় শটের পাশাপাশি এমন কিছু শট খেলতেন, যা অনেক সময় বোলারদের পরিকল্পনাকেই ভেস্তে দিত। দ্রুত রান তোলার ক্ষমতা এবং কঠিন পরিস্থিতিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার দক্ষতার জন্য অল্প সময়ের মধ্যেই বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সাদা বলের ক্রিকেটার হয়ে ওঠেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ৩৯৯০ রান করেছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১৩০টি ম্যাচে তাঁর সংগ্রহ ২৮৯৭ রান। দুই ফরম্যাট মিলিয়ে দেশের হয়ে ১২৮টি উইকেটও নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে খেলেছেন সাতটি ম্যাচ। তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের অন্যতম বড় সাফল্য ২০১৫ এবং ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপ জয়। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলেরও গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর অপরাজিত ২০১ রানের ইনিংস ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ব্যক্তিগত পারফরম্যান্স হিসাবে বিবেচিত হয়।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচটি শতরান রয়েছে ম্যাক্সওয়েলের। এই নজির রয়েছে ভারতের রোহিত শর্মারও। বিশ্বের আর কোনও ক্রিকেটার এখনও পর্যন্ত এই দুই তারকার মতো পাঁচটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি শতরান করতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের আগে নিজের মাঠে শেষ ম্যাচ খেলার একটা ইচ্ছা ছিল ম্যাক্সওয়েলের। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আসন্ন সিরিজে একটি বিদায়ী ম্যাচ খেলার আশা করেছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার নির্বাচকেরা ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সেই সম্ভাবনা শেষ হয়ে যায়।

ম্যাক্সওয়েল বলেছেন, ‘হয়তো একটা ছোট আশা ছিল, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ একটি ম্যাচ খেলার সুযোগ পেতে পারি। তবে নির্বাচকেরা যে পথে এগোতে চাইছেন, তা আমি সম্পূর্ণ বুঝতে পারছি।’

আন্তর্জাতিক ক্রিকেটের দরজা বন্ধ হলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ম্যাক্সওয়েলকে দেখা যাবে। আসন্ন বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের হয়ে খেলবেন তিনি। তাঁর চুক্তি রয়েছে ২০২৭-২৮ মরসুম পর্যন্ত। ফলে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ থেকে বিদায় নিলেও টি-টোয়েন্টির বিনোদন জগতে এখনও তাঁর উপস্থিতি থাকবে।

3 Views 0 Likes 0 Comments

Related News

2036 Olympics: ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত, আইওসির তালিকায় আরও ৬ দেশ
ময়দান

2036 Olympics: ২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌড়ে ভারত, আইওসির তালিকায় আরও ৬ দেশ

স্পোর্টস ডেস্ক: ভারতের মাটিতে প্রথমবার অলিম্পিক আয়োজনের স্বপ্ন আরও এক ধাপ এগোল। ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের আগ্রহ প্রকাশ করা সাতটি দেশের তালিকায় জায়গা করে নিল ভারত। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) জানিয়েছে, ভারত-সহ সা...

০৩ নভে ২০২৬, ১২:৪৮ পিএম · 2 মিনিট
Mohammad Amir: ব্রিটিশ নাগরিকত্বেও আইপিএল নয়! আমিরের এক মন্তব্যে শেষ জল্পনা!
ময়দান

Mohammad Amir: ব্রিটিশ নাগরিকত্বেও আইপিএল নয়! আমিরের এক মন্তব্যে শেষ জল্পনা!

স্পোর্টস ডেস্ক: ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার পর থেকেই তাঁকে ঘিরে শুরু হয়েছিল নতুন জল্পনা। আফগানিস্তান প্রিমিয়ার লিগে ব্রিটিশ নাগরিক হিসেবে নাম নথিভুক্ত করতেই প্রশ্ন উঠেছিল, এ বার কি আইপিএলেও দেখা যেতে পারে মহম্মদ আমিরকে? পাক...

০৩ নভে ২০২৬, ১২:৪৬ পিএম · 2 মিনিট
Bhuvneshwar Kumar: ভুবনেশ্বরের জাতীয় দলে ফেরার আশা দেখছেন না অশ্বিন, শামির প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল
ময়দান

Bhuvneshwar Kumar: ভুবনেশ্বরের জাতীয় দলে ফেরার আশা দেখছেন না অশ্বিন, শামির প্রত্যা...

স্পোর্টস ডেস্ক: আইপিএলে আগুনে ফর্মে ছিলেন। ১৬ ম্যাচে নিয়েছিলেন ২৮টি উইকেট। সেই পারফরম্যান্সের সুবাদেই চার বছর পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরেছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু প্রত্যাবর্তনের মঞ্চে প্রত্যাশা পূরণ করতে পারলেন কো...

০৩ নভে ২০২৬, ১২:৪৪ পিএম · 2 মিনিট
PV Sindhu: ইউরোপ সফরে নিজেদের পকেটের টাকায় খেলতে হল সিন্ধু-লক্ষ্যদের
ময়দান

PV Sindhu: ইউরোপ সফরে নিজেদের পকেটের টাকায় খেলতে হল সিন্ধু-লক্ষ্যদের

স্পোর্টস ডেস্ক: এশিয়ান গেমসে পদক জিততে পারেনি ভারতীয় ব্যাডমিন্টন দল। সেই ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই ইউরোপ সফরে আর্থিক সমস্যার মুখে পড়তে হল পিভি সিন্ধু, লক্ষ্য সেন-সহ দেশের একাধিক তারকা শাটলারকে। পরিস্থিতি এমনই যে, প্...

০৩ নভে ২০২৬, ১২:২৪ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.