JAZZBAAT 24 BANGLA
২৮ অক্টো ২০২৬, ০৪:৩৬ পিএম
Breaking
Hardik Pandya: ‘৩৩’ রহস্যে তোলপাড়, জল্পনা উসকে দিলেন অশ্বিন Sujeet Kalkal: বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর স্বপ্ন, টানা ১৯ জয়ের আত্মবিশ্বাসে সুজিতের সামনে... Arsenal: চতুর্থ ডিভিশনের ফ্লিটউডের কাছে হার আর্সেনালের, ‘দুঃখের দিন’ বলছেন আর্তেতা 7th Pay Commission : কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা,৩% বাড়ল মহার্ঘ ভাতা! Saurav Das: সৌরভের পুরনো টুইট ভাইরাল! ৯ বছরের পুরনো পোস্ট ঘিরে নতুন করে চর্চা নেটপাড়ায় Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর হতবাক বিজ্ঞানীরা, ৩২ হাজার বছর পর আবার বরফের নিচ থেকে প্রাণ ফিরে পেল ফুল! Ramayana Rise of a Legend: অগ্রিম বুকিংয়ে ঝড় ‘রামায়ণ’-এর! Hardik Pandya: ‘৩৩’ রহস্যে তোলপাড়, জল্পনা উসকে দিলেন অশ্বিন Sujeet Kalkal: বিশ্বচ্যাম্পিয়নকে হারানোর স্বপ্ন, টানা ১৯ জয়ের আত্মবিশ্বাসে সুজিতের সামনে... Arsenal: চতুর্থ ডিভিশনের ফ্লিটউডের কাছে হার আর্সেনালের, ‘দুঃখের দিন’ বলছেন আর্তেতা 7th Pay Commission : কেন্দ্রীয় কর্মীদের জন্য বড় ঘোষণা,৩% বাড়ল মহার্ঘ ভাতা! Saurav Das: সৌরভের পুরনো টুইট ভাইরাল! ৯ বছরের পুরনো পোস্ট ঘিরে নতুন করে চর্চা নেটপাড়ায় Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর হতবাক বিজ্ঞানীরা, ৩২ হাজার বছর পর আবার বরফের নিচ থেকে প্রাণ ফিরে পেল ফুল! Ramayana Rise of a Legend: অগ্রিম বুকিংয়ে ঝড় ‘রামায়ণ’-এর!

রেলযাত্রীদের জন্য সুখবর, হাওড়া স্টেশনে চালু ২৪ নম্বর প্ল্যাটফর্ম

রেলযাত্রীদের জন্য সুখবর, হাওড়া স্টেশনে চালু  ২৪ নম্বর প্ল্যাটফর্ম

অবশেষে হাওড়া স্টেশনে চালু হল ২৪ নম্বর প্ল্যাটফর্ম। সোমবার যাত্রীদের জন্য আনুষ্ঠানিক ভাবে খুলে দেওয়া হয়েছে এই প্ল্যাটফর্ম। যা প্রায় ৬৩৫ মিটার দীর্ঘ এবং একসঙ্গে ২৬ বগির ট্রেন দাঁড়ানোর উপযোগী। এর ফলে দীর্ঘ দূরত্বের একাধিক এক্সপ্রেস ট্রেন পরিচালনায় সুবিধা হবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ। বর্তমানে এটি হাওড়া স্টেশনের অন্যতম বৃহত্তম প্ল্যাটফর্ম।

এতদিন,হাওড়া স্টেশনে সবথেকে দীর্ঘ প্ল্যাটফর্ম ছিল ৯ নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু, তাতেও অনেক সমস্যা হত। তাই,২৪ নম্বর প্ল্যাটফর্ম তৈরির সিদ্ধান্ত নেয় পূর্ব রেল। আর এটাই এখন হাওড়া স্টেশনের দীর্ঘ প্ল্যাটফর্ম। জানা গিয়েছে, এই প্ল্যাটফর্ম নির্মাণে প্রায় ২.৬৯ কোটি টাকা ব্যয় হয়েছে। 

তবে শুধু নতুন প্ল্যাটফর্মই নয়, হাওড়া স্টেশনের সামগ্রিক পরিকাঠামো উন্নয়নের কাজও চলছে জোরকদমে। হাওড়া ডিভিশন সূত্রে খবর, ১০-১১ এবং ১২-১৩ নম্বর প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি ১৬ নম্বর প্ল্যাটফর্মেও উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে।

রেল সূত্রে জানা গিয়েছে,তারকেশ্বর,লিলুয়া,আজিমগঞ্জ,ডানকুনি,রামপুরহাট এবং কাটোয়া স্টেশনে একাধিক উন্নয়নমূলক কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্টেশনে লিফট বসানোর কাজও শুরু হয়েছে। পরবর্তী পর্যায়ে হাওড়া,সাঁইথিয়া, বালি, রিষড়া, বেলুড়, শেওড়াফুলি, চন্দননগর, ব্যান্ডেল ও লিলুয়া-সহ আরও একাধিক স্টেশনে লিফট বসানো হবে।

22 Views 0 Likes 0 Comments

Related News

Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর
রাজ্য

Wild Bison :লোকালয়ের কাছে বাইসনের হদিশ, সতর্ক বন দফতর

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার জঙ্গলে একটি বাইসনকে দেখতে পাওয়া গিয়েছে। জঙ্গলে বাইসনের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়।

২৮ অক্টো ২০২৬, ০৩:৩৪ পিএম · 2 মিনিট
Patharpratima Crocodile : লোকালয়ের রাস্তায় বিশাল কুমির, তৎপর বন দফতর
রাজ্য

Patharpratima Crocodile : লোকালয়ের রাস্তায় বিশাল কুমির, তৎপর বন দফতর

ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের দূর্বা চটি স্কুল মোড় এলাকার। সেখানে রাস্তার ওপর দিয়ে একটি কুমিরকে হেঁটে যেতে দেখা যায়। কুমিরটির রাস্তা পার হওয়ার দৃশ্য ক্যামেরাবন্দি করেন কেউ কেউ। পরে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আর তারপর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা। জনবহুল রাস্তার ওপর এভাবে কুমিরের উপস্থিতি স্বাভাবিকভাবেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি করে।

২৮ অক্টো ২০২৬, ০২:০৭ পিএম · 2 মিনিট
NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি!
রাজ্য

NJP GRP : বেঙ্গালুরুমুখী ট্রেনে সফর, রেল পুলিশের জালে দুই বাংলাদেশি!

নিউ জলপাইগুড়ি স্টেশনে যৌথ অভিযানে গ্রেফতার হলেন দুই বাংলাদেশি মহিলা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাঁদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম রাবিয়া আক্তার এবং শিউলি আক্তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেরই বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকায়। তাঁদের গন্তব্য ছিল কেরল। তবে, কিভাবে তাঁরা ভারতে প্রবেশ করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

২৭ অক্টো ২০২৬, ০৯:১৫ পিএম · 2 মিনিট
Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী  কেটে দেহঘর যাত্রা
রাজ্য

Arsha News : শারীরিক স্বস্তির আশায় দীর্ঘ যাত্রা, পুরুলিয়া থেকে দণ্ডী কেটে দেহঘর...

শারীরিক সমস্যার থেকে মুক্তির আশায় দণ্ডি দিয়ে দেওঘর এর বাবা বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন আড়ষার মানকিয়ারী অঞ্চলের কিষনপুর গ্রামের বাসিন্দা কাশীনাথ মাহাতো।

২৭ অক্টো ২০২৬, ০৭:৩২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.