JAZZBAAT 24 BANGLA
১৩ সেপ্টে ২০২৬, ১১:০৭ এএম
Breaking
তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের তিন বছর ধরে দরজায় পাকিস্তান, BRICS-এ ঢোকার স্বপ্নে ফের ধাক্কা! নেপথ্যে ভারত? ৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য ঘাসফুল কার? কমিশনের দরজায় দুই তৃণমূল, উপনির্বাচনের মুখে প্রতীক নিয়ে চরম টানাপড়েন বিশেষ সম্মান লাভ থেকে,বিশেষ সতর্কতা- নিজের ভাগ্য জানুন পুজোয় 'খারাপ খাবার' দিলেই বিপদ, হেল্প লাইন নম্বর চালু করল জেলা প্রশাসন লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর যে লেখায় বাংলা আজও নিঃশব্দে বেঁচে আছে 'ওঁদের কথায় কোনও যায় আসেনা', ঋতব্রতকে তীব্র নিশানা সৌগত রায়ের

সরকার পতনের আশঙ্কা! বিতর্কের পারদ চড়ছেই যন্তরমন্তরে

সরকার পতনের আশঙ্কা! বিতর্কের পারদ চড়ছেই যন্তরমন্তরে

সংহতির নতুন সুর না কি আন্দোলনের গতিপথ বদলের সংকেত? নয়াদিল্লির যন্তর মন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সম্প্রতি উপস্থিত হয়েছেন একাধিক নিহাং শিখ যোদ্ধা। সমাজমাধ্যমে তাঁদের যন্তর মন্তরে পৌঁছানোর ভিডিও ছড়িয়ে পড়তেই জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, মূল দাবি থেকে কি ধীরে ধীরে সরে যাচ্ছে এই আন্দোলনের ফোকাস? নেপাল, শ্রীলঙ্কা কিংবা বাংলাদেশের সাম্প্রতিক 'জেন-জি' অভ্যুত্থানের স্মৃতি এখনও টাটকা। 

দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে তরুণদের ক্ষোভকে কাজে লাগিয়ে সরকার পতনের পাশাপাশি তৈরি হয়েছিল এক ভয়াবহ অরাজকতা। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, তৃতীয় বিশ্বের দেশগুলোতে ‘ডিপ স্টেট’ বা বিদেশি অদৃশ্য শক্তির চক্রান্তে সরকার ফেলার যে ‘ব্লু-প্রিন্ট’ দেখা যায়, দিল্লির ঘটনাতেও তার ছায়া দেখা যাচ্ছে।

​পাশাপাশি, স্বাধীনচেতা এই শিখ যোদ্ধাদের অতীতে বিচ্ছিন্নভাবে চরমপন্থী বা খলিস্তানি আন্দোলনের সঙ্গে জুড়ে দেওয়ার ইতিহাস রয়েছে। ফলে, তাঁদের অস্ত্রসহ উপস্থিতি ঘিরে আবারও সোশাল মিডিয়ায় খলিস্তানি যোগের তত্ত্ব উঠতে শুরু করেছে। অন্যদিকে, কূটনৈতিক বিশেষজ্ঞদের দাবি— রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতি থাকলে বাইরের শত্রু নয়, বরঞ্চ 'ঘরের শত্রু'ই দেশের আসল বিপদ হয়ে দাঁড়ায়। বর্তমান পরিস্থিতি যেন তারই ইঙ্গিত দিচ্ছে।

​এরই মধ্যে আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক পারদও চড়ছে। বিরোধী দলগুলো এই বিক্ষোভে শামিল হওয়ায় তা নতুন মাত্রা পেয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর আহ্বানে ইন্ডিয়া জোটের সাংসদ ও নেতারা প্রথমে গান্ধী স্মৃতিতে জমায়েত হন এবং পরবর্তীতে তাঁরা আন্দোলনরত ছাত্রদের দিকে রওনা দেন। সব মিলিয়ে, একদিকে শিক্ষার্থীদের নিজস্ব দাবি আর অন্যদিকে নেপথ্যে রাজনীতি ও বিদেশি ছকের আশঙ্কা— যন্তর মন্তরের আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে এখন নানা প্রশ্ন চিহ্নিত হয়ে ঝুলছে।

15 Views 0 Likes 0 Comments

Related News

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য
দেশ

৯/১১-এর আগেই ওসামার নিশানায় ভারত! CIA-র গোপন নথিতে চাঞ্চল্যকর তথ্য

ওয়াশিংটন: নিউ ইয়র্কের টুইন টাওয়ারে বিমান হামলার তখনও তিন বছর বাকি। বিশ্বজুড়ে আল কায়দার জাল কতটা ছড়িয়ে পড়েছে, সে সম্পর্কে আমেরিকার গোয়েন্দা মহলে ইতিমধ্যেই তৈরি হয়েছিল উদ্বেগ। আর সেই সময়েই উঠে এসেছিল ভারতের নাম। আল কায়দ...

১৩ সেপ্টে ২০২৬, ১০:৫৩ এএম · 4 মিনিট
বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা
দেশ

বিশ্ব রাজনীতির হেভিওয়েটরা এবার হাতে গাছ, BRICS মঞ্চে পরিবেশ রক্ষার বার্তা

১৮তম BRICS শীর্ষ সম্মেলন উপলক্ষে দিল্লির ভারত মন্ডপমে জড়ো হয়েছেন একাধিক সদস্য দেশগুলির রাষ্ট্র নেতারা। সম্মেলনের বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ভারত মন্ডপমের বাইরের লনে আয়োজিত করা হয় বিশেষ যৌথ বৃক্ষ রোপণ কর্মসূচি।

১২ সেপ্টে ২০২৬, ০৮:০৮ পিএম · 2 মিনিট
BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর
দেশ

BMW কিনে বিপাকে মালিক, ২ লক্ষ টাকা দাবি ট্রান্সজেন্ডার গোষ্ঠীর

নিউজ ডেস্ক: নতুন গাড়ি কেনার আনন্দ মুহূর্তেই বদলে গেল অস্বস্তিতে। হায়দরাবাদে সদ্য একটি BMW গাড়ি কিনে বাড়ি ফেরার সময় একদল তৃতীয় লিঙ্গের ব্যক্তির হেনস্থার মুখে পড়ার অভিযোগ উঠল গাড়ির মালিকের বিরুদ্ধে। অভিযোগ, নতুন গাড়ি...

১২ সেপ্টে ২০২৬, ০৭:০৯ পিএম · 2 মিনিট
ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়
দেশ

ব্রিকস মঞ্চে মোদীর ১০ দফা বার্তা, বদলের ডাক বিশ্বব্যবস্থায়

ভারত মণ্ডপে আয়োজিত সম্মেলনে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ ব্রিকস সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে মোদী বলেন, গ্লোবাল সাউথকে ‘রুল-টেকার’ থেকে ‘রুল-শেপার’-এ পরিণত করতে হবে।

১২ সেপ্টে ২০২৬, ০৬:১৬ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.