JAZZBAAT 24 BANGLA
২৪ সেপ্টে ২০২৬, ১২:২১ পিএম
Breaking
ভারতে যে গ্রামের নাম শুনলেই বিয়ে দিতে অস্বীকার! আসল কারণ জানলে অবাক হবেন নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক দাবি মহুয়া মৈত্রের দোতলা বাসের এসিতে বিস্ফোরণ? নয়ডার রাজপথে মর্মান্তিক পরিণতি যাত্রীদের বাথরুমে অ্যাশট্রে? আসল কারণ জানলে চমকে যাবেন এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত, ৩ বছরের সময়সীমা বেঁধে দিল রাজ্য বাংলায় আসছে ৪,০৮৫ কোটির সম্ভাব্য আর্থিক সুফল, জানুন কী কী থাকছে অপেক্ষার অবসান? এক কিস্তিতেই বকেয়া DA, কারা পাবেন টাকা এবং কোথায় জমা হবে ৩ হাজার ড্রোন, তারকা শিল্পীদের অনুষ্ঠান, বঙ্গজুড়ে বড় পরিকল্পনা ভারতে যে গ্রামের নাম শুনলেই বিয়ে দিতে অস্বীকার! আসল কারণ জানলে অবাক হবেন নির্বাচন কমিশন নিয়ে বিস্ফোরক দাবি মহুয়া মৈত্রের দোতলা বাসের এসিতে বিস্ফোরণ? নয়ডার রাজপথে মর্মান্তিক পরিণতি যাত্রীদের বাথরুমে অ্যাশট্রে? আসল কারণ জানলে চমকে যাবেন এবার কড়া পদক্ষেপের ইঙ্গিত, ৩ বছরের সময়সীমা বেঁধে দিল রাজ্য বাংলায় আসছে ৪,০৮৫ কোটির সম্ভাব্য আর্থিক সুফল, জানুন কী কী থাকছে অপেক্ষার অবসান? এক কিস্তিতেই বকেয়া DA, কারা পাবেন টাকা এবং কোথায় জমা হবে ৩ হাজার ড্রোন, তারকা শিল্পীদের অনুষ্ঠান, বঙ্গজুড়ে বড় পরিকল্পনা

দোতলা বাসের এসিতে বিস্ফোরণ? নয়ডার রাজপথে মর্মান্তিক পরিণতি যাত্রীদের

দোতলা বাসের এসিতে বিস্ফোরণ? নয়ডার রাজপথে মর্মান্তিক পরিণতি যাত্রীদের
নয়ডায় দোতলা বাসের এসিতে বিস্ফোরণ ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: রাতের অন্ধকারে ছুটছে বাস। আর তখন গভীর ঘুমে ডুবে রয়েছেন যাত্রীরা। আচমকাই বাসের ভিতর বিকট শব্দ। তার পর মুহূর্তের মধ্যেই চারপাশে আগুন আর ধোঁয়া। প্রাণ বাঁচাতে কেউ জানলা দিয়ে ঝাঁপ দিলেন। কেউ হুড়োহুড়ি করে দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করলেন। তবু শেষরক্ষা হল না। বুধবার গভীর রাতে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হল অন্তত ৯ জনের। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েক জন। পুলিশ সূত্রে খবর, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী ছিলেন। তাঁদের অধিকাংশই এই ভয়াবহ ঘটনার সময় ঘুমিয়ে ছিলেন।

দেখুন: https://x.com/RShivshankar/status/2102937509370220842?s=20

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাসের এয়ার কন্ডিশনিং ব্যবস্থায় বিস্ফোরণ থেকেই আগুন লেগে থাকতে পারে। সেই আগুন ইঞ্জিনের লুব্রিকেটিং অয়েলে ছড়িয়ে পড়ে দ্রুতই ভয়াবহ আকার ধারণ করে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। দিল্লি থেকে উত্তরপ্রদেশের মাহোবা যাচ্ছিল দোতলা বাসটি। যমুনা এক্সপ্রেসওয়ের ওপর আচমকাই আগুন ধরে যাওয়ার পর গোটা বাসটি মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে জ্বলে ওঠে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ভিতরে আটকে পড়া যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

জনৈক যাত্রী জানিয়েছেন, ঘুমের মধ্যেই দরজায় ধাক্কার শব্দে ঘুম ভেঙেছিল তাঁর। চোখ খুলেই দেখেন চারপাশে বিশাল ভিড় এবং ধোঁয়া। কোনও জিনিসপত্র নেওয়ার সুযোগ পাননি তিনি। এমনকি জুতোও পরার সময় মেলেনি। শুধু মোবাইল ফোনটি নিয়ে কোনও রকমে জ্বলন্ত বাস থেকে বেরিয়ে আসেন। তাঁর কথায়, ধোঁয়ায় কিছুই দেখা যাচ্ছিল না ভালো করে। ধোঁয়ার জেরে ভিতরে থাকা সকল যাত্রীরই শ্বাসকষ্ট হচ্ছিল। বাইরে বেরোনোর জন্য তাঁদের মধ্যে শুরু হয় তীব্র ঠেলাঠেলি। অনেকে জানলা দিয়েও বেরোনোর চেষ্টা করেন। দেরিতে বেরোতে পারায় পিছনে থাকা বেশ কয়েকজন যাত্রী আর বেরোতে পারেননি বলেই আশঙ্কা ওই যাত্রীর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী এবং জেওয়ার থানার পুলিশ। শুরু হয় উদ্ধার ও ত্রাণের কাজ। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে পরিস্থিতির খোঁজ নেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দেওয়ার পাশাপাশি মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। বাসে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ ও দমকল।

বিজ্ঞাপনrrr
50 Views 0 Likes 0 Comments

Related News

ভারতে যে গ্রামের নাম শুনলেই বিয়ে দিতে অস্বীকার! আসল কারণ জানলে অবাক হবেন
দেশ

ভারতে যে গ্রামের নাম শুনলেই বিয়ে দিতে অস্বীকার! আসল কারণ জানলে অবাক হবেন

নিউজ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের একটি গ্রামে অদ্ভুত ও করুণ বাস্তবতার এক ছবি ধরা পরেছে। আর পাঁচটা সাধারণ গ্রামের মতো এখানেও অনেক পরিবার বাস করে, যাদের ঘরে বিবাহযোগ্য তরুণ-তরুণী আছে। কিন্তু অদ্ভুত বিষয় হলো, যখনই কোথাও সম্ব...

২৪ সেপ্টে ২০২৬, ১১:৩৪ এএম · 2 মিনিট
রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্ষেপ কেন্দ্রের
দেশ

রবিবার খোলা থাকবে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক ধর্মঘটে পরিষেবা সচল রাখতে বড় পদক্...

নিউজ ডেস্ক: টানা ধর্মঘট ও সপ্তাহান্তের ছুটির ফাঁদে পড়ে দেশজুড়ে ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ স্তব্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। সেই দুর্যোগ এড়াতে এবং সাধারণ গ্রাহকদের সুবিধার্থে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্র। আগামী রবিবার,...

২৩ সেপ্টে ২০২৬, ০৭:৫৮ পিএম · 2 মিনিট
সমুদ্র উত্তাল, পর্যটকদের জলে নামায় নিষেধাজ্ঞা, সৈকতে চলছে মাইকিং
দেশ

সমুদ্র উত্তাল, পর্যটকদের জলে নামায় নিষেধাজ্ঞা, সৈকতে চলছে মাইকিং

পুরী: জগন্নাথধাম পুরীর সমুদ্র সৈকতে ফের তৈরি হয়েছে বিপদের আশঙ্কা। প্রতিকূল আবহাওয়া এবং উত্তাল সমুদ্রের পরিস্থিতির কারণে পুরী প্রশাসনের তরফে সৈকতে ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। আপাতত পর্যটক ও পুণ্যার্থীদের সমুদ্রে নামার ক...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:৫৮ পিএম · 2 মিনিট
উল্টে গেল ঘি বোঝাই ট্রাক! চালককে উদ্ধারের আগেই ঘি তুলতে পাত্র হাতে জনতার ভিড়
দেশ

উল্টে গেল ঘি বোঝাই ট্রাক! চালককে উদ্ধারের আগেই ঘি তুলতে পাত্র হাতে জনতার ভিড়

নিউজ ডেস্ক: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়েছে পণ্যবাহী একটি বিশালাকার লরি কিন্তু দুর্ঘটনাস্থলে চালক বা খালাসিকে উদ্ধার করার চেয়ে সাধারণ মানুষের বেশি নজর পড়ল গাড়ির মালপত্রের দিকে। কারণ সেই লরিতে বোঝাই ছিল মহার্ঘ্য দেশি ঘি।দুর্...

২৩ সেপ্টে ২০২৬, ০৬:১১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.