JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৩:২০ পিএম
Breaking
ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি... ক্রিকেট মাঠে জাতীয় সঙ্গীতের আগে বাজল ‘বন্দে মাতরম’! কংগ্রেসের আপত্তিতে তুঙ্গে রাজনৈতিক তর... বিশ্বের ভাষা শিখুন, নিজের ভাষাকে সম্মান করুন, হিন্দি দিবসে তরুণদের বার্তা অমিত শাহের গণেশ চতুর্থীতে চোখ ধাঁধানো আয়োজন, রাজ্যপালের উপস্থিতিতে খৈরাতাবাদের পুজো ঘিরে বাড়ছে উন্ম... 'খোয়াব হো তুম ইয়া কোই হকিকত', ব্রিকসে গান গেয়ে তাক লাগানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ পুজোর আগেই বিজেপিতে এনসিপিআইয়ের ১৭ সাংসদ? জগদীশের দাবিতে তোলপাড় রাজ্য রাজনীতি এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করুন! জেলেনস্কিকে সরাসরি হুঁশিয়ারি ট্রাম্পের, নেপথ্যে কি...

সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে কী চলছে? জল্পনার মাঝেই মুখ খুললেন হ্যারি কেন

সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে কী চলছে? জল্পনার মাঝেই মুখ খুললেন হ্যারি কেন

ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ লগ্নে। আর মাত্র দুটি সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ফাইনাল বাকি। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড। তবে আর্জেন্টিনার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে অশান্তির জল্পনা ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। সেই জল্পনার মাঝেই দলের অধিনায়ক হ্যারি কেন স্পষ্ট জানিয়ে দিলেন, দলের মধ্যে কোনও বিভাজন বা মতবিরোধ নেই।

এই বিতর্কের সূত্রপাত কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিরুদ্ধে ইংল্যান্ডের জয়ের পর। ম্যাচ জিতলেও দলের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ইংল্যান্ডের প্রধান কোচ টমাস তুচেল। তাঁর মতে, দল নিজেদের সেরা ছন্দে খেলতে পারেনি এবং কিছুটা ভাগ্যের সহায়তাতেই জয় এসেছে।

কোচের এই মন্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়া দেন দলের তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম। তিনি বলেন, ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে কতটা কঠিন, তা মাঠে থাকা ফুটবলাররাই সবচেয়ে ভালো বোঝেন। পাশাপাশি তিনি দাবি করেন, এমন গুরুত্বপূর্ণ সময়ে দলের ইতিবাচক পরিবেশ বজায় রাখা জরুরি। এই দুই ভিন্ন মন্তব্যের পর থেকেই ইংল্যান্ড দলের অন্দরমহলে মতভেদের জল্পনা ছড়িয়ে পড়ে।

তবে সেই সব জল্পনা উড়িয়ে দিয়েছেন অধিনায়ক হ্যারি কেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, কোচ কী বলতে চেয়েছেন, তা দলের সবাই বুঝতে পেরেছেন। মাঠে থাকা ফুটবলাররা নিজেদের পারফরম্যান্স সম্পর্কে সচেতন। কখন ভালো খেলা হয়েছে, আর কোথায় উন্নতির প্রয়োজন রয়েছে, সেটাও দলের সকলেই জানেন। তাঁর কথায়, মতের অমিল থাকলেই দলের মধ্যে ভাঙন তৈরি হয়েছে, এমনটা ভাবার কোনও কারণ নেই।

কেন আরও বলেন, বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচের পর পারফরম্যান্স নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। সেই আলোচনাকে ভুলভাবে ব্যাখ্যা না করার আবেদনও জানান তিনি। তাঁর মতে, দলের লক্ষ্য এখন শুধুই আর্জেন্টিনার বিরুদ্ধে সেরা খেলাটা উপহার দেওয়া।

এদিকে ২৪ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। শেষবার ২০০২ সালের বিশ্বকাপে দুই দলের লড়াইয়ে ডেভিড বেকহ্যামের পেনাল্টির গোলে জয় পেয়েছিল ইংল্যান্ড। সেই স্মৃতি এবারও অনুপ্রেরণা জোগাচ্ছে ইংরেজ শিবিরকে।

১৯৬৬ সালের পর আর বিশ্বকাপ জেতেনি ইংল্যান্ড। দীর্ঘ ৬০ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন নিয়েই এবার মাঠে নামবেন হ্যারি কেনরা। তাই সেমিফাইনালের আগে সব বিতর্ক ভুলে এখন পুরো দলের নজর শুধু একটি লক্ষ্যেই,  আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে ওঠা।

46 Views 0 Likes 0 Comments

Related News

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ
ময়দান

ধনুকের নিশানায় নয়া ইতিহাস! জাপানকে হারিয়ে সোনা জিতলেন ভারতের তিরন্দাজ

কলকাতা, নিউজ ডেস্ক: ধনুকের নিশানায় নয়া ইতিহাস লিখল ভারত। তিরন্দাজির বিশ্বকাপে রিকার্ভ তিরন্দাজ হিসেবে সোনা জিতে নজির গড়লেন ধীরাজ বোম্মাদেভারা। রবিবার রুদ্ধশ্বাস ফাইনালে জাপানের নাকানিশি জুনিয়াকে শুট-অফে ৬-৫ ব্যবধানে হ...

১৪ সেপ্টে ২০২৬, ০১:২৭ পিএম · 2 মিনিট
এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের
ময়দান

এক-দু’টি সিরিজে কিছু এসে যায় না! কোটলায় ঝড় তুলে বড় বার্তা অভিষেকের

অভিষেকের এ দিনের ইনিংস সেই দর্শনেরই যেন বাস্তব উদাহরণ। শুরু থেকেই আফগান বোলারদের উপর চড়াও হন তিনি। রান তোলার গতি এতটাই দ্রুত ছিল যে ভারতের ১৫৭ রানের লক্ষ্য একটা সময় প্রায় কিছুই না মনে হচ্ছিল।

১৪ সেপ্টে ২০২৬, ১২:২২ পিএম · 2 মিনিট
দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব
ময়দান

দল ট্রফি না নিলেও নকভির সঙ্গে সৌজন্য বিনিময়ে সমালোচনার মুখে বিসিসিআই সচিব

সব মিলিয়ে সাইকিয়ার বার্তা স্পষ্ট। নকভির সঙ্গে সৌজন্য বিনিময় আর তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ, দু’টি সম্পূর্ণ আলাদা বিষয়।

১৪ সেপ্টে ২০২৬, ১১:২৮ এএম · 2 মিনিট
ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি
ময়দান

ভারতীয় বোর্ডের আপত্তিকে পাত্তা দেননি 'চোর' মহসিন নকভি

নকভি শুধু এসিসি বা পিসিবি'র চেয়ারম্যানই নন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি। তাই তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে না, এই অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছিল ভারতীয় বোর্ড।

১৪ সেপ্টে ২০২৬, ১১:১৪ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.