JAZZBAAT 24 BANGLA
১৪ সেপ্টে ২০২৬, ০৬:১২ এএম
Breaking
বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল? বার্ধক্যের রুপোলি রোদ্দুর বেয়ে স্মৃতির অমল ধ্রুবতারা দিল্লিতে হিন্দু আধ্যাত্মিক নেতার বক্তব্য শুনলেন মাসুদ পেজেশকিয়ান, ভাইরাল ভিডিও নন্দীগ্রাম এবং রেজিনগর আসনে প্রার্থী ঘোষণা করল কালীঘাট তৃণমূল, কারা লড়বেন? ভোররাতে চলল গুলি, লক্ষ্য বিখ্যাত পঞ্জাবি গায়ক জোড়াফুল কার? মমতার পাশেই কমিশন! বড় দাবি কল্যাণের, চাপে কি ঋতব্রত শিবির? বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী দাম বাড়লো নাকি কমলো, সোনা কেনার আগে জেনে নিন দর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাহুল-প্রিয়াঙ্কা, কী আলোচনা হল?

আচমকাই চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, তারপর যা হল!

আচমকাই চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, তারপর যা হল!

হাসপাতালে রোগীদের চিকিৎসার মান কিরকম রয়েছে তা যাচাই করতে আচমকাই  চুঁচুড়ার ইমামবাড়া জেলা হাসপাতালে পৌঁছে গেলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। আর তার এই আকস্মিক পরিদর্শনেই উঠে এল একাধিক অসঙ্গতির ছবি।

বৃহস্পতিবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী  সুমনা সরকার হাসপাতালের আউটডোর, বিভিন্ন ওয়ার্ড এবং রান্নাঘর ঘুরে দেখেন। রোগী ও তার আত্মীয়দের সঙ্গে কথা বলেন। হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে আলোচনা করেন সুপার ও অ্যাসিস্টেন্ট সুপার এর সঙ্গে। হাসপাতালের পরিষেবা নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার বলেন, দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছিলেন। তাই সরজমিনে সব কিছু খতিয়ে দেখলেন। আউটডোরের পরিস্থিতি খুব একটা ভালো নয়। স্বাস্থ্য পরিষেবার উন্নতিতে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। 

এরই পাশাপাশি মন্ত্রী অভিযোগ করেন, সামান্য কারণ দেখিয়ে রোগীদের অন্যত্র পাঠিয়ে দেওয়া হচ্ছে। ‌অযথাই রেফার করা হচ্ছে। চিকিৎসকদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, 'সদিচ্ছার অভাব রয়েছে, আশা করি আজকের পর সেই মানসিকতার পরিবর্তন হবে'।‌ 

মুখ্যমন্ত্রীর সঙ্গে ইতিমধ্যেই হাসপাতালগুলির উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। রাজ্যের গ্রামীণ হাসপাতালগুলিকে আধুনিক পরিকাঠামোতে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সর্বশেষে মন্ত্রীর বক্তব্য, 'আমি চাইব, এমন দিন আসুক যখন আমাকে আর কোনও হাসপাতালে এভাবে পরিদর্শনে যেতে না হয়।'

হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল জানান, এই ধরনের সারপ্রাইজ ভিজিট হাসপাতাল কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে সাহায্য করবে। রোগী স্থানান্তরের বিষয় নিয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করা হবে। এরই সঙ্গে কিছু চিকিৎসকের কাজের প্রতি অনীহার কথাও তুলে ধরেন তিনি। ‌

স্বাস্থ্যপরিসেবার দিকে গুরুত্ব দিতে আকস্মিক এই পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সাধারণ মানুষ। আশা করা যাচ্ছে এর মধ্যে দিয়ে চিকিৎসা পরিষেবার হাল ফিরবে।‌

14 Views 0 Likes 0 Comments

Related News

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী
রাজ্য

বাইক থামিয়ে ডাকাতির চেষ্টা, আসানসোলে গুলিবিদ্ধ নৈশপ্রহরী

আসানসোল, নিউজ ডেস্ক: দুর্ধর্ষ ডাকাতির ঘটনা! এরকম চরম নিদর্শনটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। ঘটনাস্থল আসানসোল।  শনিবার রাতে সেখানে ঘটে গিয়েছে একটি ভয়াবহ ডাকাতির চেষ্টা। রাতের অন্ধকারে নির্জন রাস্তায় বাইক চালাচ্ছিলে...

১৩ সেপ্টে ২০২৬, ০৫:৫০ পিএম · 2 মিনিট
টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকিৎসক’ ঘিরে চাঞ্চল্য
রাজ্য

টেকনিশিয়ান থেকে ডাক্তার! ভুয়ো MBBS সার্টিফিকেটে অস্ত্রোপচার, বর্ধমানে ৫ ‘ভুয়ো চিকি...

বর্ধমান: পেশায় ছিলেন ওটি টেকনিশিয়ান। কিন্তু অভিযোগ, সেই পরিচয় বদলে গিয়ে কেউ হয়ে উঠেছিলেন চিকিৎসক। শুধু রোগী দেখাই নয়, ভুয়ো MBBS সার্টিফিকেটের ভিত্তিতে দিনের পর দিন অস্ত্রোপচারও করার অভিযোগ উঠেছে। পশ্চিমবঙ্গে এমনই চাঞ্চল্...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫৩ এএম · 2 মিনিট
৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চাঞ্চল্য
রাজ্য

৪ মে-র পর থেকেই গা-ঢাকা! চেন্নাই থেকে গ্রেফতার তৃণমূলের উপপ্রধান, একাধিক অভিযোগে চ...

হাসনাবাদ: ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তৃণমূল নেতার। এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়ানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। অবশেষে মোবাইল টাওয়ারের লোকেশন ট্র্যাক করে তামিলনাড়ুর চেন্নাই থেকে গ্রেফত...

১৩ সেপ্টে ২০২৬, ১১:৫১ এএম · 2 মিনিট
লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর
রাজ্য

লটারির টিকিটে এক কোটি! রাতারাতি কোটিপতি বাগদার দিনমজুর

বনগাঁ, নিউজ ডেস্ক: লটারির টিকিট কিনে রাতারাতি ভাগ্য বদলে গেল বাগদার দিনমজুরের। এক কোটি টাকার লটারি জিতলেন খর্দ কুলবেরিয়া এলাকার বাসিন্দা প্রভাত পাল। পেশায় দিনমজুর প্রভাতের হাতে এখন এক কোটি টাকা। তাঁর এই বিরাট জয়ে এলাকায় ...

১২ সেপ্টে ২০২৬, ১০:৩১ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.