JAZZBAAT 24 BANGLA
১২ নভে ২০২৬, ০৫:২২ এএম
Breaking
Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে রেলের বিশেষ তদন্তকারী দল Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ India Football Team: পেনাল্টির ফাঁদে মালদ্বীপ, এক গোলে বাজিমাত করে সেমিফাইনালে ভারত রোনাল্ডো-মেসি যুগের অবসান, এ বার রাজত্বের লড়াই এমবাপে-হালান্ডের! নজর হ্যারি কেনের দিকেও Ujjwal Biswas : ৭২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ, রাজনৈতিক মহলে শোকের ছায়া সত্যজিতের ক্যামেরার আড়ালের ইতিহাস যাঁর লেন্সে বন্দি, প্রয়াত কিংবদন্তি আলোকচিত্রী হীরক সেন Kashmir Attack : কাশ্মীরে নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি, আহত বাংলার জওয়ান Italy Bomb Threat: বোমাতঙ্কে কাঁপল ইতালি! একসঙ্গে প্রায় ৩০০টি স্কুল খালি করাল প্রশাসন, নিশ... Train Accident : লাল সিগন্যালেও থামেনি ট্রেন! ঘটনাস্থলে রেলের বিশেষ তদন্তকারী দল Bhai Phonta 2026 : গাছের কপালে চন্দনের ফোঁটা, পরিবেশ রক্ষার শপথে অভিনব উদ্যোগ India Football Team: পেনাল্টির ফাঁদে মালদ্বীপ, এক গোলে বাজিমাত করে সেমিফাইনালে ভারত রোনাল্ডো-মেসি যুগের অবসান, এ বার রাজত্বের লড়াই এমবাপে-হালান্ডের! নজর হ্যারি কেনের দিকেও

উত্তর থেকে দক্ষিণ, জোরালো বৃষ্টিপাত সারা রাজ্যে

উত্তর থেকে দক্ষিণ, জোরালো বৃষ্টিপাত সারা রাজ্যে

আজ ১৩ই আগস্ট ২০২৬, বৃহস্পতিবার; আবহাওয়া নিয়ে বড় ধরনের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরের উত্তরে তৈরি হয়েছে নিম্নচাপ। নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলের দিকে এগোচ্ছে। একারনেই  আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বাড়তে চলেছে বৃষ্টি পাত। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে অতি ভারী থেকে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় হাওয়ার গতিবেগ থাকবে ৪০-৫০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা এবং মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুরে ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হবে এমনটাই আবহাওয়া দফতর জানাচ্ছে। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত প্রথমে ভারী এবং পরে  অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও  ভারী বৃষ্টি হবে বলে জানাচ্ছে  আবহাওয়া দফতর।

শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং  ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা,ঝোড়ো হাওয়া বইবে।

উপকূলীয় অঞ্চলে পরিস্থিতি বিপদজনক।  পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং ওড়িশা উপকূল তথা উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া দেবে। ৭০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। এই অবস্থা জারি থাকবে ১৫ আগস্ট পর্যন্ত। একারনেই  মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারন করা হচ্ছে।

63 Views 0 Likes 0 Comments

Related News

Weather News : ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কবার্তা
আবহাওয়া

Weather News : ফের বৃষ্টির ভ্রুকুটি! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সতর্কবার...

আগামী ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর ২৪ পরগণার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই পরিস্থিতিতে জেলাটির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

১০ নভে ২০২৬, ০২:৪২ পিএম · 2 মিনিট
Weather: কালীপুজোয় কি বাধা দেবে বৃষ্টি? উৎসবের পরেই আবহাওয়ার ভোলবদল, নামবে পারদ
আবহাওয়া

Weather: কালীপুজোয় কি বাধা দেবে বৃষ্টি? উৎসবের পরেই আবহাওয়ার ভোলবদল, নামবে পারদ

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ৫ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। ফলে কালীপুজো ও দীপাবলির উৎসবের দিনগুলিতে বৃষ্টির কারণে বড়সড় সমস্যার আশঙ্কা আপাতত কম। কলকাতা ও সংলগ্ন এলাকাতেও আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

০৫ নভে ২০২৬, ০৯:৩৮ এএম · 2 মিনিট
CycloneUpdate: ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র দাপট শেষ! বাংলায় কি এবার শীতের আমেজ? আবহাওয়ার বড় আপডেটে মিলল স্বস্তির খবর
আবহাওয়া

CycloneUpdate: ঘূর্ণিঝড় ‘মুরাসু’-র দাপট শেষ! বাংলায় কি এবার শীতের আমেজ? আবহাওয়ার...

আবহাওয়া দফতরের সাম্প্রতিক বুলেটিন অনুযায়ী, এই ঘূর্ণিঝড়ের কারণে পশ্চিমবঙ্গে কোনও ধরনের চূড়ান্ত সতর্কতা বা দুর্যোগের পূর্বাভাস জারি করা হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিম-মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ ওড়িশা উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীদের যাতায়াতে ৩ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছিল।

০৪ নভে ২০২৬, ১২:২৮ পিএম · 2 মিনিট
CycloneMurasu: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু! অন্ধ্রপ্রদেশে তাণ্ডবের আশঙ্কা, সরানো হল লক্ষাধিক মানুষ
আবহাওয়া

CycloneMurasu: আছড়ে পড়ল ঘূর্ণিঝড় মুরাসু! অন্ধ্রপ্রদেশে তাণ্ডবের আশঙ্কা, সরানো হল ল...

ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় ওড়িশাতেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পাঁচটি বিপজ্জনক জেলা থেকে ১ লক্ষ ৬০ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে শুধু গঞ্জাম জেলা থেকেই সরানো হয়েছে প্রায় দেড় লক্ষ মানুষ। পরিস্থিতি বিবেচনা করে আরও বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।

০৩ নভে ২০২৬, ০৯:৪৭ এএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.