JAZZBAAT 24 BANGLA
২২ সেপ্টে ২০২৬, ০৯:৫৮ পিএম
Breaking
জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২ জুতো থেকে দুর্গন্ধ বেরোচ্ছে? এই ঘরোয়া টোটকা মিলবে সমাধান... চলন্ত বিমানে দাঁড়িয়ে যাত্রীদের ভিড়, ভাইরাল ভিডিও ঘিরে কাঠগড়ায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল নিলামে উঠতেই তুমুল দর হাঁকাহাঁকি, নিলামে এক পুলাসার দাম উঠল ২৬ হাজার টাকা অন্তিম ওভারের ওয়াইড ঘিরে তুমুল বিতর্ক ভারত-জাপান ম্যাচে, নিয়ম কী বলছে, জানুন খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল বয়সকে তুড়ি মেরে দক্ষতার প্রদর্শন, ভিডিও দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২

ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২

ঘুমন্ত শিশুকে নিয়ে চম্পট দিতে গিয়ে বিপত্তি, গ্রেফতার মহিলা-সহ ২
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: দিনে দুপুরে হাসপাতালে ঢুকে বাচ্চা চুরি! ঘটনাটি ঘটেছে  ব্যারাকপুর ডাক্তার বিএম বসু মহকুমা হাসপাতালে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷ একইসঙ্গে সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়েও কার্যত উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, হাসপাতালের শিশু ওয়ার্ডে ঘুমন্ত নবজাতককে রেখে শৌচালয়ে গিয়েছিলেন মা। তাঁর সদ্যোজাত সন্তানও সেখানে চিকিৎসাধীন ছিল। অভিযোগ, সেই সুযোগে এক মহিলা শিশু ওয়ার্ডের ভিতরে ঢুকে পড়েন। এরপর ঘুমন্ত শিশুটিকে কাপড়ে মুড়ে কোলে তুলে নেন তিনি। শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করেন। তবে হাসপাতালের কর্মী এবং ওয়ার্ডে থাকা অন্যদের সন্দেহ হওয়ায় শেষ পর্যন্ত তাঁর পরিকল্পনা ভেস্তে যায়।

ওই মহিলার সঙ্গে শিশুটির কী সম্পর্ক, কেন তিনি শিশুটিকে নিয়ে যাচ্ছেন—এমন নানা প্রশ্ন করতে শুরু করেন তাঁরা। প্রথমে মহিলা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তাঁর কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে বলে হাসপাতাল সূত্রে দাবি। এরপর তাঁকে আটকে রেখে হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। ঘটনার কথা জানানো হয় পুলিশকেও। 

খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে যায়। এরপর ওই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ওই মহিলার গ্রেফতার করে পুলিশ। তারপর শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। পুলিশের তদন্তে উঠে আসে, ওই মহিলা একা ছিলেন না। তাঁর সঙ্গে আরও এক ব্যক্তি ছিল বলে জানা যায়। পরে তাকেও গ্রেফতার করা হয়েছে।

শিশুর মা বলেন, 'দুধ খাইয়ে শুইয়েছিলাম। তারপর আমি উঠে শৌচালয়ে গিয়েছিলাম। সেই ফাঁকেই আমার বাচ্চাটাকে নিয়ে চলে গিয়েছিল। আমি শৌচালয় থেকে বেরিয়ে দেখি আমার বাচ্চা বেডে নেই। তারপর আশেপাশের সকলের কাছ থেকে সবটা জানতে পারি। কিছুক্ষণের মধ্যে আমার বাচ্চাকে ফিরিয়ে এনেছে হাসপাতালের কর্মীরা।'

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, পরিকল্পনা করেই শিশুটিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল। তবে ঠিক কী উদ্দেশ্যে নবজাতককে নিয়ে পালানোর চেষ্টা, এর পিছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। শিশু ওয়ার্ডের মতো সংবেদনশীল জায়গায় কীভাবে বাইরের এক মহিলা ঢুকে পড়লেন, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তদের সঙ্গে শিশুটির পরিবারের আগে কোনও পরিচয় ছিল কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখছে পুলিশ।

43 Views 0 Likes 0 Comments

Related News

ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল
রাজ্য

ফুলিয়ায় মহিলার মৃত্যু ঘিরে জটিলতা, ঘটনাস্থলে ফরেনসিক দল

শান্তিপুর, নিউজ ডেস্ক: ঘটনার পর কেটে গিয়েছে কিছুটা সময়। কিন্তু এখনো কাটেনি একাধিক প্রশ্নের জট। কিভাবে ঘটল এই ঘটনা, কারা এর নেপথ্যে এবং অপরাধের পিছনে ঠিক কি কারণ ছিল, তারই উত্তর খুঁজতে এবার তদন্তে যুক্ত হল বিশেষজ্ঞ দল। ...

২২ সেপ্টে ২০২৬, ০৯:২১ পিএম · 2 মিনিট
খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল
রাজ্য

খাবারে পোকা, জল-শৌচালয়ে সমস্যা, উত্তাল ধবধপি হাই স্কুল

দক্ষিণ ২৪ পরগনার, নিউজ ডেস্ক: প্রতিদিনের মতো স্কুলে এসেছিলেন পড়ুয়ারা। কিন্তু দিনের মাঝে পরিস্থিতি বদলে গেল। একের পর এক অভিযোগ সামনে আসতে স্কুল চত্বরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত অভিভাবক ও পড়ুয়াদের বিক্ষোভ সামাল দ...

২২ সেপ্টে ২০২৬, ০৮:৫২ পিএম · 2 মিনিট
মহিলাদের হাতে সেলাই মেশিন
রাজ্য

মহিলাদের হাতে সেলাই মেশিন

নিউজ ডেস্ক: মহিলাদের স্বনির্ভর করে তুলতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সেলাই মেশিন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল। মঙ্গলবার গঙ্গারামপুর ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৫১ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ব...

২২ সেপ্টে ২০২৬, ০৭:৪৫ পিএম · 2 মিনিট
কোচবিহারে বিমানবন্দর নিয়ে বড় ইঙ্গিত শুভেন্দুর
রাজ্য

কোচবিহারে বিমানবন্দর নিয়ে বড় ইঙ্গিত শুভেন্দুর

নিউজ ডেস্ক: কোচবিহারে বিমানবন্দর নিয়ে নতুন করে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার কোচবিহার সফরে গিয়ে মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি। এরপর জেলার প্রশাসনিক বৈঠক ও উন্নয়ন নি...

২২ সেপ্টে ২০২৬, ০৭:৪২ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.