JAZZBAAT 24 BANGLA
০৬ অক্টো ২০২৬, ০৯:৩৩ পিএম
Breaking
Durga puja: বাংলার ১২ কিম্বা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর India Vs Uruguay: বজ্রপাতের আশঙ্কা! থাপার গোলে সমতা ফিরতেই যুবভারতীতে থমকাল মহারণ! Durga Puja: দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলেন সবাই! ১৫০ বছরের বেশি পুরোনো পালবাড়ি দুর্গাপ... Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি Dengue: জোড়া ছোবলে বাংলাদেশে ৭ মাসে হামে ১১৩৪ শিশু ও ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা Durga puja: বাংলার ১২ কিম্বা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস Big-Boss 2026: তনুশ্রী নয় দুর্নিবারই আসল মাস্টারমাইন্ড, দুর্গ থেকে বেরিয়েই বিষ্ফোরক অনিন... Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর India Vs Uruguay: বজ্রপাতের আশঙ্কা! থাপার গোলে সমতা ফিরতেই যুবভারতীতে থমকাল মহারণ! Durga Puja: দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলেন সবাই! ১৫০ বছরের বেশি পুরোনো পালবাড়ি দুর্গাপ... Family Dispute: দুই পরিবারের বিবাদ থেকে হাতাহাতি, জীবন দিয়ে মিটলো অশান্তি Dengue: জোড়া ছোবলে বাংলাদেশে ৭ মাসে হামে ১১৩৪ শিশু ও ডেঙ্গুতে ২৮১ জনের মৃত্যু Bangladesh: দিল্লি গেছেন দীনেশ ত্রিবেদী, ঢাকায় জোর চর্চা

Durga Puja: দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলেন সবাই! ১৫০ বছরের বেশি পুরোনো পালবাড়ি দুর্গাপুজো

Durga Puja: দশমী নয়, অষ্টমীতেই সিঁদুর খেলেন সবাই! ১৫০ বছরের বেশি পুরোনো পালবাড়ি দুর্গাপুজো
ছবি: গ্রাফিক্স ও এআই দ্বারা নির্মিত

নিউজ ডেস্ক: মহালয়া আসতে আর বেশি দিন বাকি নেই। মহালয়ার মধ্য দিয়েই শুরু দেবীপক্ষ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব হলো দুর্গাপুজো। আপামর সমস্ত বাঙালিরা এই উৎসবটি মহাজাকজমকের সঙ্গে আয়োজন করে থাকে। দুর্গাপুজোর শেষদিন অর্থাৎ বিজয়া দশমীতে নিয়ম মেনে সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা। কিন্তু হাওড়ার সাঁকরাইলের পালবাড়ির ছবিটা একেবারেই আলাদা। এখানে দশমীর অপেক্ষা করা হয় না। মহাষ্টমীর দিনই বাড়ির দুর্গামণ্ডপে শুরু হয়ে যায় সিঁদুর খেলা। বহু বছর ধরে চলে আসা এই রীতি আজও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছেন পরিবারের সদস্যরা।

পালবাড়ির দুর্গাপুজোর ইতিহাসও বেশ পুরনো। প্রায় দেড়শো বছরেরও বেশি সময় ধরে এই বাড়িতে দেবী দুর্গার আরাধনা হয়ে আসছে। পরিবারের পূর্বপুরুষ চূড়ামণি পাল আন্দুল রাজপরিবারের দেওয়ান ছিলেন বলে জানা যায়। পরবর্তীতে রাজপরিবারের কাছ থেকে জমি পাওয়ার পর রাজগঞ্জ এলাকায় পাল পরিবারের বসতবাড়ি তৈরি হয়। সেখানেই শুরু হয় দুর্গাপুজো। শোনা যায়, একসময় এই বাড়ির বড় ছেলে ললিতচন্দ্র পাল মাত্র ১৮ বছর বয়সে মারা গিয়েছিলেন। দিনটি ছিল মহাষ্টমী। সেদিনই বাড়িতে মরদেহ রেখে সিঁদুর খেলা-সহ যাবতীয় নিয়ম সম্পন্ন করে বিসর্জন দেওয়া হয়েছিল দেবীকে। তারপর থেকেই অষ্টমীতে এই বাড়িতে সিঁদুর খেলা হয়। গ্রামের সধবারাও তাতে অংশ নেন।

অষ্টমীতে সিঁদুর খেলার পাশাপাশি এই পুজোর বেশ কিছু রীতিও রয়েছে। দুর্গাপুজো হয় সম্পূর্ণ বৈষ্ণব মতে। এখানে জন্মাষ্টমীর দিন কাঠামো পুজো করা হয়। আর মহালয়ার পরদিন প্রতিপদ থেকে শুরু হয় ঘটপুজো। ষষ্ঠীতে হয় দেবী দুর্গার বোধন। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বাড়িতে নিরামিষ আহার। নবমী শেষ হওয়ার আগেই হয় কুমারী পুজো। দশমীর দিন দেবীকে কাঁধে করে নিয়ে গিয়ে গঙ্গায় বিসর্জন দেওয়ার রীতি। পুজোর ক’দিন গোটা গ্রামের মানুষেরা এই পালবাড়িতেই খাওয়া দাওয়া করেন। আলোয় সেজে ওঠে গোটা পালবাড়ি। দেশ-বিদেশ থেকে অতিথিরা আসেন দেবী মায়ের দর্শনে।

সময় বদলালেও পুজোর বহু প্রাচীন রীতি এখনও অটুট। একচালার প্রতিমা, বৈষ্ণব মতে পুজো এবং পারিবারিক পরম্পরা মেনেই সম্পন্ন হয় দেবীর আরাধনা। পুজোর কয়েকটা দিন দূরে থাকা পরিবারের সদস্যরাও পুরনো বাড়িতে ফিরে আসেন। অষ্টমীর দিন সিঁদুর খেলার পাশাপাশি বিশেষ ভোগের ব্যবস্থাও থাকে। পালবাড়ির পুজো তাই শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, পরিবারের দীর্ঘ ইতিহাস ও আবেগের সঙ্গেও জড়িয়ে থাকা এক পরম্পরা।

বিজ্ঞাপনAdi Mohini Mohan Kanjilal
28 Views 0 Likes 0 Comments

Related News

Durga puja: বাংলার ১২ কিম্বা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস
উমাকথা

Durga puja: বাংলার ১২ কিম্বা ১৮ হাতের প্রচলিত দূর্গা পুজোর অজানা ইতিহাস

বাংলার বনেদি পরিবার ও প্রাচীন মন্দিরে এখনও দেখা মেলে দুর্গার ১২, ১৬ কিংবা ১৮ হাতের বিরল রূপের। বহু হাতের এই প্রতিমা শুধু পৌরাণিক ঐতিহ্য নয়, দেবীর অসীম শক্তি ও রাঢ় বাংলার প্রাচীন শাক্ত সাধনারও প্রতীক।

০৬ অক্টো ২০২৬, ০৮:৫৪ পিএম · 3 মিনিট
Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর
উমাকথা

Durga Puja: মহালয়ার আগেই বোধন, ১৬ দিনে ১৬ রূপে পুজো শিখরবাসিনীর

নিউজ ডেস্ক: পুজোর আমেজ এখনও পুরোপুরি শুরু হয়নি। চলছে প্রস্তুতি। মহালয়া আসতেও এখনও বেশ কয়েকটা দিন বাকি। আর এই আবহেই পুরুলিয়ার কাশিপুর পঞ্চকোট রাজ পরিবারে সূচনা হয়ে গেল দুর্গাপুজো। ‌মহালয়ার আগেই হলো মায়ের বোধন। কথিত...

০৬ অক্টো ২০২৬, ০৮:২৭ পিএম · 2 মিনিট
Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা
উমাকথা

Durgapuja: দশভুজা নন, স্বপ্নাদেশে সাড়ে তিনশো বছর ধরে পুজিত চতুর্ভূজা মা দুর্গা

পুরাতন মালদার মুচিয়া মহাদেবপুর গ্রামে আজও নিষ্ঠার সঙ্গে পুজিত হন চার হাতের মা দুর্গা। প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই পুজোকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। প্রজন্মের পর প্রজন্ম ধরে একই বিশ্বাস ও ঐতিহ্যকে আঁকড়ে ধরে এই পুজো করে আসছে চক্রবর্তী পরিবার।

০৬ অক্টো ২০২৬, ০৬:১৫ পিএম · 2 মিনিট
Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা
উমাকথা

Durga puja: দেশভাগের পর মা দূর্গার বাংলাদেশ থেকে বীরভূমের যাত্রা

দেশভাগের স্মৃতি বুকে নিয়ে বাংলাদেশ থেকে বীরভূমে এসে পৌঁছেছিল এক দুর্গাপুজো, যা আজও বসাক পরিবারের ঐতিহ্য ধরে রেখেছে। বাংলাদেশের ধামরাইয়ের পুজোর আদলে সিউড়ির মালিপাড়ায় পালিত এই পুজো দুই বাংলার ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির এক অনন্য সেতুবন্ধন।

০৫ অক্টো ২০২৬, ০৩:২৮ পিএম · 2 মিনিট

Top Comments (0)

No approved comments yet.